বংশাবলির প্রথম খণ্ড
৮ এরা বিন্যামীনের ছেলে: প্রথমজাত ছেলে বেলা, দ্বিতীয় ছেলে অস্বেল, তৃতীয় ছেলে অহর্হ, ২ চতুর্থ ছেলে নোহা আর পঞ্চম ছেলে রাফা। ৩ বেলার ছেলেরা অদ্দর, গেরা, অবীহূদ, ৪ অবিশূয়, নামান, আহোহ, ৫ গেরা, শফূফন ও হূরম। ৬ এরা এহূদের ছেলে আর গেবার বাসিন্দাদের বাবার বংশের প্রধান ব্যক্তি, যাদের বন্দি করে মানহতে নিয়ে যাওয়া হয়েছিল: ৭ নামান, অহিয় ও গেরা। গেরাই তাদের বন্দিত্বে নিয়ে গেলেন। তার ছেলেরা উষ ও অহীহূদ। ৮ শহরয়িমের সন্তানেরা মোয়াবের এলাকায় জন্মেছিল। এর আগে তিনি তাদের পাঠিয়ে দিয়েছিলেন। তার স্ত্রীরা হূশীম ও বারা।* ৯ তার স্ত্রী হোদশ তার জন্য এই ছেলেদের জন্ম দিয়েছিল: যোবব, সিবিয়, মেশা, মল্কম, ১০ যিয়ূশ, শখিয় ও মির্ম। তার এই ছেলেরা তাদের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিলেন।
১১ হূশীম তার জন্য অবীটূব ও ইল্পালের জন্ম দিল। ১২ ইল্পালের ছেলেরা এবর, মিশিয়ম, শেমদ (যিনি ওনো আর লোদ এবং সেটার আশেপাশের নগর নির্মাণ করেছিলেন), ১৩ বরিয় ও শেমা। এরা অয়ালোনের বাসিন্দাদের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিলেন। এরা গাতের বাসিন্দাদের তাড়িয়ে দিয়েছিলেন। ১৪ আর অহিয়ো, শাশক, যিরেমোৎ, ১৫ সবদিয়, অরাদ, এদর, ১৬ মীখায়েল, যিশ্পা ও যোহা, যারা বরিয়ের ছেলে ছিল। ১৭ সবদিয়, মশুল্লম, হিষ্কি, হেবর, ১৮ যিশ্মরয়, যিষ্লিয় ও যোবব, যারা ইল্পালের ছেলে ছিল। ১৯ যাকীম, সিখ্রি, সব্দি, ২০ ইলীয়ৈনয়, সিল্লথয়, ইলীয়েল, ২১ অদায়া, বরায়া ও শিম্রৎ, যারা শিমিয়ির ছেলে ছিল। ২২ যিশ্পন, এবর, ইলীয়েল, ২৩ অব্দোন, সিখ্রি, হানন, ২৪ হনানিয়, এলম, অন্তোথিয়, ২৫ যিফদিয় ও পনূয়েল, যারা শাশকের ছেলে ছিল। ২৬ শিম্শরয়, শহরিয়, অথলিয়, ২৭ যারিশিয়, এলিয় ও সিখ্রি, যারা যিরোহমের ছেলে ছিল। ২৮ এরা সবাই নিজেদের বংশাবলি অনুযায়ী তাদের বাবার বংশের প্রধান ব্যক্তি ছিলেন। এই প্রধান ব্যক্তিরা জেরুসালেমে থাকতেন।
২৯ গিবিয়োনের বাবা যিয়ীয়েল গিবিয়োনে থাকতেন। তার স্ত্রীর নাম মাখা। ৩০ তার প্রথমজাত ছেলে অব্দোন, তারপর সূর, কীশ, বাল, নাদব, ৩১ গদোর, অহিয়ো ও সখর। ৩২ মিক্লোতের ছেলে শিমিয়। এরা সবাই তাদের ভাইদের সঙ্গে জেরুসালেমে থাকতেন। তাদের সঙ্গে তাদের আরও ভাই থাকত।
৩৩ নেরের ছেলে কীশ, কীশের ছেলে শৌল আর শৌলের ছেলেরা যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্বাল।* ৩৪ যোনাথনের ছেলে মরীব্-বাল।* মরীব্-বালের ছেলে মীখা। ৩৫ মীখার ছেলেরা পিথোন, মেলক, তরেয় ও আহস। ৩৬ আহসের ছেলে যিহোয়াদা আর যিহোয়াদার ছেলেরা আলেমৎ, অস্মাবৎ ও সিম্রি। সিম্রির ছেলে মোৎসা। ৩৭ মোৎসার ছেলে বিনিয়া, বিনিয়ার ছেলে রফায়, রফায়ের ছেলে ইলীয়াসা আর ইলীয়াসার ছেলে আৎসেল। ৩৮ আৎসেলের ছ-টি ছেলে আর তাদের নাম অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানন। এরা সবাই আৎসেলের ছেলে। ৩৯ এরা তার ভাই এশকের ছেলে: প্রথমজাত ছেলে ঊলম, দ্বিতীয় ছেলে যিয়ূশ এবং তৃতীয় ছেলে ইলীফেলট। ৪০ ঊলমের ছেলেরা বীরযোদ্ধা ছিল আর তারা ধনুক ব্যবহার করতে পারত। তাদের অনেক ছেলে ও নাতি ছিল, যাদের সংখ্যা ছিল ১৫০। এরা সবাই বিন্যামীনের বংশধর।