ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • হোশেয় ৯
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

হোশেয় ৯:১

পাদটীকা

  • *

    বা “অনৈতিক কাজ।”

হোশেয় ৯:২

পাদটীকা

  • *

    বা “ওয়াইন।”

হোশেয় ৯:৪

পাদটীকা

  • *

    বা “ওয়াইন।”

হোশেয় ৯:৫

পাদটীকা

  • *

    বা “তোমাদের নির্ধারিত ভোজের।”

হোশেয় ৯:৯

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১২/১/১৯৯৭, পৃষ্ঠা ১৩

হোশেয় ৯:১০

পাদটীকা

  • *

    বা “দেবতার।”

হোশেয় ৯:১৩

পাদটীকা

  • *

    অর্থাৎ পশু চরানোর মাঠ।

হোশেয় ৯:১৪

পাদটীকা

  • *

    বা “কুঁচকে।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
হোশেয় ৯:১-১৭

হোশেয়

৯ “হে ইজরায়েল, আনন্দ কোরো না,

অন্য জাতিগুলোর মতো উল্লাস কোরো না।

কারণ তুমি বেশ্যাকর্ম* করে তোমার ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছ।

তুমি প্রতিটা শস্য মাড়াই করার জায়গায় বেশ্যাকর্মের পারিশ্রমিক পেয়ে খুব খুশি হয়েছ।

 ২ কিন্তু, শস্য মাড়াই করার জায়গা এবং আঙুর পেষাই করার গর্ত তাদের খাওয়াবে না

আর সে নতুন দ্রাক্ষারস* পাবে না।

 ৩ তারা যিহোবার দেশে বাস করতে থাকবে না,

এর পরিবর্তে ইফ্রয়িম মিশরে ফিরে যাবে

আর অশূরে তারা অশুচি খাবার খাবে।

 ৪ তারা আর যিহোবার উদ্দেশে দ্রাক্ষারস* ঢেলে দেবে না,

তাদের বলিগুলো তাঁকে খুশি করবে না।

সেগুলো শোকের রুটির মতো,

যারা সেগুলো খায়, তারা সবাই নিজেদের কলুষিত করে।

কারণ তাদের রুটি কেবল তাদেরই জন্য,

সেগুলো যিহোবার গৃহে আনা হবে না।

 ৫ তোমরা সভার* দিনে,

যিহোবার উৎসবের দিনে কী করবে?

 ৬ কারণ দেখো! ধ্বংসের কারণে তাদের পালাতে হবে।

মিশর তাদের একত্রিত করবে আর মেম্ফিস তাদের কবর দেবে।

বিছুটি গাছ তাদের রুপোর মূল্যবান জিনিসগুলো দখল করে নেবে

আর তাদের তাঁবুতে কাঁটাঝোপ বেড়ে উঠবে।

 ৭ বিচারের দিন আসবে,

শাস্তির দিন আসবে

আর ইজরায়েল তা বুঝতে পারবে।

তাদের ভাববাদী বোকা হবে এবং অনুপ্রাণিত ব্যক্তি পাগল হয়ে যাবে।

যেহেতু তোমার ভুল অনেক বেশি, তাই তোমার সঙ্গে অনেক বেশি শত্রুতা করা হচ্ছে।”

 ৮ ইফ্রয়িমের পাহারাদার আমার ঈশ্বরের সঙ্গে ছিল।

কিন্তু, এখন তার ভাববাদীদের সমস্ত আচার-আচরণ পাখি শিকারির আচরণের মতো,

তার ঈশ্বরের গৃহে শত্রুতা রয়েছে।

 ৯ তারা এমন কাজে ডুবে গিয়েছে, যেগুলো ধ্বংস নিয়ে আসে, ঠিক যেমনটা গিবিয়ার দিনে হয়েছিল।

তিনি তাদের ভুল স্মরণ করবেন এবং তাদের পাপের জন্য শাস্তি দেবেন।

১০ “আমি ইজরায়েলকে প্রান্তরে হওয়া আঙুরের মতো খুঁজে পেয়েছিলাম।

আমি তোমাদের পূর্বপুরুষদের ডুমুর গাছে মরসুমের প্রথমদিকে পাকা ডুমুরের মতো দেখেছিলাম।

কিন্তু, তারা পিয়োরের বাল দেবতার কাছে চলে গেল,

তারা সেই লজ্জাজনক জিনিসটার* কাছে নিজেদের উৎসর্গ করল

এবং তারা যে-জিনিসটাকে ভালোবাসত, সেটার মতোই জঘন্য হয়ে উঠল।

১১ ইফ্রয়িমের গৌরব পাখির মতো উড়ে যায়,

সেখানে কেউ সন্তানের জন্ম দেয় না, কেউ গর্ভবতী হয় না আর কেউ গর্ভধারণ করে না।

১২ তারা যদি তাদের সন্তানদের বড়ো করে তোলে,

তারপরও আমি সেই সন্তানদের মেরে ফেলব, যতক্ষণ না কেউ আর অবশিষ্ট না থাকে,

হ্যাঁ, ধিক তাদের, যখন আমি তাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিই!

১৩ ইফ্রয়িম, যাকে চারণভূমিতে* লাগানো হয়েছিল, সে আমার কাছে সোরের মতো ছিল।

এখন ইফ্রয়িমকে তার ছেলেদের বের করে আনতে হবে, যাতে তাদের মেরে ফেলা হয়।”

১৪ হে যিহোবা, তাদের যা প্রাপ্য, তা তাদের দাও,

এমন গর্ভ, যেটাতে বাচ্চা মরে যায় আর এমন স্তন, যেটা শুকিয়ে* গিয়েছে।

১৫ “তারা গিল্‌গলে সমস্ত মন্দ কাজ করেছিল আর সেখানে আমি তাদের ঘৃণা করেছিলাম।

আমি তাদের মন্দ কাজগুলোর কারণে তাদেরকে আমার গৃহ থেকে তাড়িয়ে দেব।

আমি তাদের আর ভালোবাসব না,

তাদের সমস্ত অধ্যক্ষ একগুঁয়ে।

১৬ ইফ্রয়িমকে কেটে ফেলা হবে।

তাদের শিকড় শুকিয়ে যাবে এবং তারা আর ফল উৎপন্ন করবে না।

এমনকী তারা যদি সন্তানের জন্ম দেয়, তারপরও আমি তাদের প্রিয় সন্তানকে মেরে ফেলব।”

১৭ আমার ঈশ্বর তাদের প্রত্যাখ্যান করবেন

কারণ তারা তাঁর কথা শোনেনি

আর তারা জাতিগুলোর মাঝে পলাতক হয়ে থাকবে।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার