ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • আদিপুস্তক ৩৪
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

আদিপুস্তক ৩৪:১

পাদটীকা

  • *

    বা “যুবতীদের সঙ্গে দেখা করতে যেত।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৮/১/২০০১, পৃষ্ঠা ২০

    ২/১/১৯৯৭, পৃষ্ঠা ৩০

আদিপুস্তক ৩৪:২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    ‘ঈশ্বরের প্রেম’, পৃষ্ঠা ১১৮-১১৯

আদিপুস্তক ৩৪:১৪

পাদটীকা

  • *

    শব্দকোষ দেখুন।

আদিপুস্তক ৩৪:৩০

পাদটীকা

  • *

    বা “তোমাদের কারণে আমাকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১/১৫/২০০৪, পৃষ্ঠা ২৮

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
  • ২৯
  • ৩০
  • ৩১
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
আদিপুস্তক ৩৪:১-৩১

আদিপুস্তক

৩৪ যাকোব ও লেয়ার মেয়ে দীণা সেই দেশের যুবতীদের কাছে গিয়ে তাদের সঙ্গে মেলামেশা করত।* ২ সেই দেশের একজন অধ্যক্ষ হিব্বীয় হমোরের ছেলে শিখিম যখন দীণাকে দেখল, তখন সে তাকে ধরে ধর্ষণ করল। এভাবে সে দীণার মানভ্রষ্ট করল। ৩ এরপর, সে যাকোবের মেয়ে দীণাকে মনে মনে খুব চাইতে লাগল এবং সে সেই যুবতীর প্রেমে পড়ল। আর সে মিষ্টি মিষ্টি কথা বলে তার মন জয় করার চেষ্টা করতে লাগল। ৪ অবশেষে, শিখিম তার বাবা হমোরকে বলল: “এই যুবতীর সঙ্গে আমার বিয়ে দাও।”

৫ যাকোব যখন জানতে পারলেন যে, শিখিম তার মেয়ে দীণার মানভ্রষ্ট করেছে, তখন তার ছেলেরা তার পশুপাল নিয়ে মাঠে ছিল। তাই, তারা ফিরে না আসা পর্যন্ত যাকোব চুপ করে থাকলেন। ৬ পরে, শিখিমের বাবা হমোর যাকোবের সঙ্গে কথা বলতে গেল। ৭ কিন্তু, যাকোবের ছেলেরা যখন এই বিষয়ে শুনল, তখন তারা সঙ্গেসঙ্গে মাঠ থেকে ফিরে এল। তারা প্রচণ্ড রেগে গেল এবং অসন্তুষ্ট হল কারণ শিখিম যাকোবের মেয়েকে ধর্ষণ করেছিল আর এভাবে ইজরায়েলের সম্মানহানি করেছিল, যেটা করা তার কখনোই উচিত হয়নি।

৮ হমোর তাদের বললেন: “আমার ছেলে শিখিম তোমাদের মেয়েকে খুব ভালোবাসে। দয়া করে আমার ছেলের সঙ্গে তার বিয়ে দাও ৯ আর আমাদের সঙ্গে বিয়ের মাধ্যমে আত্মীয়তা গড়ে তোলো। তোমরা তোমাদের মেয়েদের আমাদের দাও আর আমাদের মেয়েদের তোমরা নাও। ১০ তোমরা আমাদের সঙ্গে বাস করতে পারবে। পুরো দেশটা তোমাদের সামনে রয়েছে। তোমরা এখানে বাস করো, ব্যাবসাবাণিজ্য করো এবং এখানেই থেকে যাও।” ১১ তারপর, শিখিম দীণার বাবা ও ভাইদের বলল: “দয়া করে আমার প্রতি অনুগ্রহ দেখাও, তা হলে তোমরা যা চাইবে, আমি তা-ই দেব। ১২ তোমরা যত ইচ্ছা কন্যাপণ ও উপহার চাইতে পার। আমি তোমাদের সব কিছু দিতে রাজি। শুধু ওই যুবতীর সঙ্গে আমার বিয়ে দাও।”

১৩ তখন যাকোবের ছেলেরা শিখিম এবং তার বাবা হমোরের সঙ্গে প্রতারণা করল কারণ শিখিম তাদের বোন দীণার মানভ্রষ্ট করেছিল। ১৪ তারা শিখিম এবং তার বাবা হমোরকে বলল: “আমরা এমনটা করতে পারব না। আমরা এমন কারো সঙ্গে আমাদের বোনের বিয়ে দিতে পারব না, যার ত্বকচ্ছেদ* করা হয়নি কারণ সেটা আমাদের জন্য অপমানের বিষয়। ১৫ আমরা কেবল একটা শর্তেই রাজি হতে পারি: তোমাদেরকে এবং তোমাদের মধ্যে থাকা সমস্ত পুরুষকে আমাদের মতোই ত্বকচ্ছেদ করতে হবে। ১৬ তা হলেই, আমরা আমাদের মেয়েদের তোমাদের দেব এবং তোমাদের মেয়েদের আমরা নেব। আমরা তোমাদের সঙ্গে বাস করব এবং আমরা একটাই জাতি হয়ে উঠব। ১৭ কিন্তু, তোমরা যদি আমাদের কথা না শোন এবং ত্বকচ্ছেদ না কর, তা হলে আমরা আমাদের বোনকে নিয়ে এখান থেকে চলে যাব।”

১৮ তাদের কথা শুনে হমোর এবং তার ছেলে শিখিম খুশি হল। ১৯ সেই যুবক কোনোরকম দেরি না করে তাদের কথামতো কাজ করল কারণ সে যাকোবের মেয়েকে খুব পছন্দ করত আর সে তার বাবার পুরো পরিবারের মধ্যে সবচেয়ে সম্মাননীয় ব্যক্তি ছিল।

২০ তখন হমোর এবং তার ছেলে শিখিম নগরের দরজার কাছে গেল এবং তাদের নগরের পুরুষদের বলল: ২১ “এই লোকেরা আমাদের সঙ্গে শান্তিতে থাকতে চায়। এসো, আমরা তাদের আমাদের দেশে বাস করতে দিই। তারা এই দেশে ব্যাবসাবাণিজ্য করুক কারণ এই দেশে তাদের থাকার মতো যথেষ্ট জায়গা রয়েছে। আমরা তাদের মেয়েদের বিয়ে করতে পারি আর আমাদের মেয়েদের তাদের দিতে পারি। ২২ তারা কেবল একটা শর্তে আমাদের সঙ্গে বাস করবে এবং আমাদের সঙ্গে একটাই জাতি হয়ে উঠবে: আমাদের মধ্যে প্রত্যেক পুরুষকে তাদের মতোই ত্বকচ্ছেদ করতে হবে। ২৩ তখন তাদের সম্পত্তি, তাদের ধনসম্পদ এবং তাদের পশুপাল সবই আমাদের হয়ে যাবে। তাই এসো, আমরা তাদের কথায় রাজি হই, যাতে তারা আমাদের সঙ্গে বাস করে।” ২৪ তখন নগরের দরজায় একত্রিত হওয়া সমস্ত লোক হমোর এবং তার ছেলে শিখিমের কথায় রাজি হল এবং সেই নগরের সমস্ত পুরুষ ত্বকচ্ছেদ করল।

২৫ কিন্তু, তৃতীয় দিনে তারা যখন অনেক যন্ত্রণার মধ্যে ছিল, তখন যাকোবের দুই ছেলে শিমিয়োন ও লেবি, যারা দীণার দাদা ছিল, তারা নিজের নিজের তলোয়ার নিয়ে এল এবং এমনভাবে নগরে প্রবেশ করল যে, কেউ তাদের সন্দেহ করল না আর তারা প্রত্যেক পুরুষকে মেরে ফেলল। ২৬ তারা হমোর এবং তার ছেলে শিখিমকে তলোয়ার দিয়ে মেরে ফেলল আর তারা শিখিমের বাড়ি থেকে দীণাকে নিয়ে সেখান থেকে চলে গেল। ২৭ তারপর, যাকোবের বাকি ছেলেরা নগরে এল, যেখানে সমস্ত পুরুষ মরে পড়ে ছিল আর তারা নগরটা লুট করে নিল কারণ তাদের বোনের মানভ্রষ্ট করা হয়েছিল। ২৮ তারা তাদের মেষ, ছাগল, গরু, ষাঁড়, গাধা এবং নগরে ও মাঠে যা-কিছু ছিল, সেই সমস্ত কিছু নিয়ে চলে গেল। ২৯ তারা তাদের সমস্ত সম্পদ নিয়ে নিল এবং তাদের ছোটো ছোটো ছেলে-মেয়েদের এবং স্ত্রীদের সবাইকে বন্দি করল এবং তাদের বাড়ির সমস্ত কিছু লুট করে নিয়ে গেল।

৩০ তখন যাকোব শিমিয়োন ও লেবিকে বললেন: “তোমরা আমার উপর মহাবিপদ নিয়ে এসেছ।* এখন এই দেশের বাসিন্দারা অর্থাৎ কনানীয়েরা ও পরিষীয়েরা আমাকে ঘৃণা করবে। আমার কাছে বেশি লোক নেই আর তারা নিশ্চিতভাবেই একজোট হয়ে আমার উপর আক্রমণ করবে আর আমাকে এবং আমার পরিবারকে ধ্বংস করে দেবে।” ৩১ কিন্তু, তারা বলল: “আমাদের বোনের সঙ্গে বেশ্যার মতো আচরণ করা কি উচিত হয়েছে?”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার