ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • মালাখি ২
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

মালাখি ২:২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১২/১৫/২০০৭, পৃষ্ঠা ২৬

    ৫/১/২০০২, পৃষ্ঠা ১৪

মালাখি ২:৩

পাদটীকা

  • *

    অর্থাৎ সেই জায়গা, যেখানে বলি দেওয়া পশুগুলোর মল ঢিবি করে রাখা হত।

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১২/১৫/২০০৭, পৃষ্ঠা ২৬

    ৫/১/২০০২, পৃষ্ঠা ১৫

মালাখি ২:৫

পাদটীকা

  • *

    বা “সম্মান; শ্রদ্ধা।”

মালাখি ২:৬

পাদটীকা

  • *

    বা “নির্দেশনা।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১/২০০২, পৃষ্ঠা ১৫-১৬

মালাখি ২:৭

পাদটীকা

  • *

    বা “নির্দেশনা।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৫৪

    প্রহরীদুর্গ,

    ১২/১৫/২০০৭, পৃষ্ঠা ২৭

    ৫/১/২০০২, পৃষ্ঠা ১৪-১৬

মালাখি ২:৮

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “তোমাদের নির্দেশনার কারণে অনেকে ভুল করেছে।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১/২০০২, পৃষ্ঠা ১৫

মালাখি ২:১০

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১/২০০২, পৃষ্ঠা ১৭

মালাখি ২:১১

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “পবিত্র স্থানকে।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১/২০০২, পৃষ্ঠা ১৭

মালাখি ২:১২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১/২০০২, পৃষ্ঠা ১৭

মালাখি ২:১৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৪২

    প্রহরীদুর্গ,

    ১২/১৫/২০০৭, পৃষ্ঠা ২৬-২৭

    ৫/১/২০০২, পৃষ্ঠা ১৭-১৮

মালাখি ২:১৪

পাদটীকা

  • *

    বা “এবং সে আইনগতভাবে।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৪২

    প্রহরীদুর্গ,

    ৫/১/২০০২, পৃষ্ঠা ১৭-১৮

মালাখি ২:১৫

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১/২০০২, পৃষ্ঠা ১৮-১৯

মালাখি ২:১৬

পাদটীকা

  • *

    আক্ষ., “তিনি।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৪২

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ১২/২০১৮, পৃষ্ঠা ১১

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৮/২০১৬, পৃষ্ঠা ১১

    প্রহরীদুর্গ,

    ৫/১/২০০২, পৃষ্ঠা ১৭-১৮

মালাখি ২:১৭

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১/২০০২, পৃষ্ঠা ১৮

    ৮/১/১৯৯৮, পৃষ্ঠা ৬

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
মালাখি ২:১-১৭

মালাখি

২ “এখন হে যাজকেরা, আমি তোমাদের একটা আজ্ঞা দিচ্ছি। ২ তোমরা যদি আমার কথা না শোন এবং আমার নামের গৌরব করার প্রতি মনোযোগ না দাও, তা হলে আমি তোমাদের অভিশাপ দেব এবং আমি তোমাদের আশীর্বাদগুলোকে অভিশাপে পরিণত করব। হ্যাঁ, আমি ইতিমধ্যে আশীর্বাদগুলোকে অভিশাপে পরিণত করেছি কারণ তোমরা আমার আজ্ঞার প্রতি মনোযোগ দিচ্ছ না।” স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা এই কথা বলেছেন।

৩ “দেখো! আমি তোমাদের কারণে তোমাদের বোনা বীজগুলো নষ্ট করে দেব। তোমরা তোমাদের উৎসবগুলোতে যে-পশুগুলোকে বলি দাও, আমি সেই পশুগুলোর মল তোমাদের মুখে ছড়িয়ে দেব আর তোমাদেরকে সেই মলের ঢিবিতে* ছুড়ে ফেলা হবে। ৪ তখন তোমরা বুঝবে যে, আমি তোমাদের এই আজ্ঞা দিয়েছি, যাতে লেবির সঙ্গে করা আমার চুক্তি টিকে থাকে।” স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা এই কথা বলেছেন।

৫ “আমি তার সঙ্গে যে-চুক্তি করেছিলাম, সেটার কারণে সে জীবন ও শান্তি পেয়েছিল। আমি তাকে এই বিষয়গুলো দিয়েছিলাম, যাতে সে আমাকে ভয়* করে। সে সত্যিই আমাকে ভয় করল এবং আমার নামের সম্মান করল। ৬ তার মুখে সত্যের আইন* ছিল, তার মুখ থেকে কখনো মন্দ কথা বের হয়নি। সে আমার সঙ্গে শান্তিতে ও সততায় চলল আর সে অনেককে মন্দ পথ থেকে ফিরিয়ে আনল। ৭ কারণ একজন যাজকের উচিত লোকদের ঈশ্বর সম্বন্ধে জ্ঞান দেওয়া আর লোকদের উচিত তার কাছ থেকে আইন* সম্বন্ধে শেখা কারণ সে স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবার বার্তাবাহক।

৮ “কিন্তু, তোমরা নিজেরাই সেই পথ থেকে সরে এসেছ। তোমাদের কারণে অনেকে আইন অমান্য করেছে।* তোমরা লেবির চুক্তি ভেঙেছ।” স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা এই কথা বলেছেন। ৯ “তাই, আমি সমস্ত লোকের সামনে তোমাদের তুচ্ছ করব এবং তোমাদের নীচে নামিয়ে দেব কারণ তোমরা আমার পথে চলনি এবং তোমরা আইন প্রয়োগ করার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করেছ।”

১০ “আমাদের সবার পিতা কি এক জনই নন? এক জন ঈশ্বরই কি আমাদের সৃষ্টি করেননি? তা হলে, কেন আমরা একে অন্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করি এবং আমাদের পূর্বপুরুষদের চুক্তি অপবিত্র করি? ১১ যিহূদা বিশ্বাসঘাতকতা করেছে, ইজরায়েলে ও জেরুসালেমে এক জঘন্য কাজ করা হয়েছে। কারণ যিহূদা বিজাতীয় দেবতার মেয়েকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে আর এভাবে সে যিহোবার পবিত্রতাকে* কলুষিত করেছে, যেটা তাঁর কাছে খুবই প্রিয়। ১২ যিহোবা যাকোবের তাঁবু থেকে এমন যে-কাউকে কেটে ফেলবেন, যে এটা করে, তা সে যে-ই হোক না কেন, এমনকী সে স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবার উদ্দেশে উপহার হিসেবে দেওয়া বলি উৎসর্গ করলেও।”

১৩ “তোমরা আরেকটা কাজ করে থাক, যেটার ফলে যিহোবার বেদিতে চোখের জল ফেলা হয়, কান্নাকাটি করা হয় এবং দীর্ঘশ্বাস ফেলা হয়, যেটার কারণে তিনি আর তোমাদের উপহার হিসেবে দেওয়া বলির প্রতি মনোযোগ দেন না কিংবা তোমরা নিজেদের হাতে যা-কিছু দিয়ে থাক, সেগুলোতে সন্তুষ্ট হন না। ১৪ কিন্তু, তোমরা বলে থাক, ‘কেন? আমরা কী করেছি?’ কারণটা হল এই: যিহোবা এই বিষয়টার সাক্ষি যে, তুমি তোমার যৌবনকালের স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ, যদিও সে তোমার সঙ্গী এবং চুক্তি অনুযায়ী* তোমার স্ত্রী। ১৫ কিন্তু, কিছু লোক এমনটা করেনি কারণ এখনও তাদের মধ্যে পবিত্র শক্তি কাজ করছে। তারা চায় যেন তাদের বংশধর সত্যিই ঈশ্বরের লোকদের অংশ হয়। তাই, নিজেদের মনোভাবের বিষয়ে সতর্ক হও আর তোমার যৌবনকালের স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা কোরো না। ১৬ কারণ আমি* বিবাহবিচ্ছেদ ঘৃণা করি।” ইজরায়েলের ঈশ্বর যিহোবা এই কথা বলেছেন। “আর যে-কেউ দৌরাত্ম্যপূর্ণ কাজ করে, তাকেও আমি ঘৃণা করি।” স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা এই কথা বলেছেন। “তাই, নিজেদের মনোভাবের বিষয়ে সতর্ক হও আর বিশ্বাসঘাতকতা কোরো না।

১৭ “তোমরা তোমাদের কথার দ্বারা যিহোবাকে ক্লান্ত করে তুলেছ। কিন্তু, তোমরা বল, ‘কীভাবে আমরা তাঁকে ক্লান্ত করে তুলেছি?’ এই কথা বলার দ্বারা, ‘যে-কেউ মন্দ কাজ করে, সে যিহোবার চোখে ভালো আর তিনি তার উপর সন্তুষ্ট,’ কিংবা এই কথা বলার দ্বারা, ‘ন্যায়বিচারের ঈশ্বর কোথায়?’”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার