ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • দানিয়েল ১২
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

দানিয়েল ১২:১

পাদটীকা

  • *

    আক্ষ., “লোকদের ছেলেদের।”

  • *

    অর্থ, “কে ঈশ্বরের মতো?”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৯/২০২২, পৃষ্ঠা ২১

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৫/২০২০, পৃষ্ঠা ১৫-১৬

    প্রহরীদুর্গ,

    ৫/১৫/২০১৫, পৃষ্ঠা ৩০

    ১১/১/১৯৯৩, পৃষ্ঠা ২১

    ৮/১/১৯৯২, পৃষ্ঠা ১৩, ১৬

দানিয়েল ১২:২

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৯/২০২২, পৃষ্ঠা ২০-২২, ২৬

দানিয়েল ১২:৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৯/২০২২, পৃষ্ঠা ২০-২৫

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৭/২০১৬, পৃষ্ঠা ২৩

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০১০, পৃষ্ঠা ২১-২৩

    ৩/১৫/২০১০, পৃষ্ঠা ২৩

    ৯/১/২০০৭, পৃষ্ঠা ২০

দানিয়েল ১২:৪

পাদটীকা

  • *

    বা “অনেকে সেটা [অর্থাৎ সেই বই] ভালোভাবে পরীক্ষা করবে।”

  • *

    বা “জ্ঞান ছড়িয়ে পড়বে।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ২/২০২৩, পৃষ্ঠা ৫-৬

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৯/২০২২, পৃষ্ঠা ২৩-২৫

    ৭/২০২২, পৃষ্ঠা ৭

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ১৯

    বাইবেল শিক্ষা দেয়, পৃষ্ঠা ৯২

    যিহোবার ইচ্ছা, পাঠ ৩

    প্রহরীদুর্গ,

    ৮/১৫/২০১২, পৃষ্ঠা ৩-৭

    ৮/১৫/২০০৯, পৃষ্ঠা ১৪-১৬

    ৫/১৫/২০০০, পৃষ্ঠা ১১

    ১১/১/১৯৯৩, পৃষ্ঠা ১২

দানিয়েল ১২:৭

পাদটীকা

  • *

    অর্থাৎ সাড়ে তিন কাল।

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৮/১/১৯৯৪, পৃষ্ঠা ৩১

    ১১/১/১৯৯৩, পৃষ্ঠা ৭-৯

দানিয়েল ১২:১১

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১১/১/১৯৯৩, পৃষ্ঠা ৯-১০

দানিয়েল ১২:১২

পাদটীকা

  • *

    বা “পর্যন্ত উৎসুকভাবে।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১১/১/১৯৯৩, পৃষ্ঠা ১০-১১

দানিয়েল ১২:১৩

পাদটীকা

  • *

    বা “তোমার নির্ধারিত জায়গায়।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ১২/২০১৭, পৃষ্ঠা ৭

    প্রহরীদুর্গ,

    ৫/১/২০০৫, পৃষ্ঠা ১২-১৩

    ৫/১৫/২০০০, পৃষ্ঠা ১৯

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
দানিয়েল ১২:১-১৩

দানিয়েল

১২ “সেই সময় সেই মহান অধ্যক্ষ, যিনি তোমার লোকদের* পক্ষে দাঁড়িয়ে রয়েছেন, সেই মীখায়েল* উঠে দাঁড়াবেন। আর এমন এক বিপদের সময় আসবে, যেটা জাতি গঠিত হওয়া থেকে সেই সময় পর্যন্ত কখনো হয়নি। আর সেই সময় তোমার লোকেরা, যাদের নাম সেই বইয়ে লেখা থাকবে, তারা রক্ষা পাবে। ২ আর যারা পৃথিবীর ধুলোতে ঘুমিয়ে রয়েছে, তাদের মধ্যে অনেকে জেগে উঠবে, কেউ কেউ অনন্তকালের জীবনের জন্য আর কেউ কেউ নিন্দা এবং অনন্তকালের অপমানের জন্য।

৩ “আর যাদের বোঝার ক্ষমতা রয়েছে, তারা আকাশের মতো জ্বলজ্বল করবে আর যারা অনেককে সঠিক কাজ করতে সাহায্য করে, তারা চিরকাল ধরে তারার মতো জ্বলজ্বল করবে।

৪ “আর হে দানিয়েল, তুমি এই কথাগুলো গোপন রাখো আর শেষকাল পর্যন্ত এই বইটা সিলমোহর দিয়ে বন্ধ করে রাখো। অনেকে খোঁজাখুঁজি করবে* আর সঠিক জ্ঞান অনেক বৃদ্ধি পাবে।”*

৫ তারপর, আমি দানিয়েল দেখলাম, আরও দু-জন স্বর্গদূত দাঁড়িয়ে আছেন, একজন নদীর এপারে, আরেকজন নদীর ওপারে। ৬ তখন মিহি সুতোর পোশাক পরে থাকা সেই পুরুষ, যিনি নদীর উপরে ছিলেন, তাকে একজন স্বর্গদূত জিজ্ঞেস করলেন: “এই আশ্চর্যজনক বিষয়গুলো কত দিন ধরে চলবে?” ৭ তারপর আমি শুনলাম, মিহি সুতোর পোশাক পরে থাকা সেই পুরুষ, যিনি নদীর উপরে ছিলেন, তিনি স্বর্গের দিকে তার ডান হাত এবং বাঁ-হাত তুলে যিনি চিরকাল বেঁচে থাকেন, সেই ঈশ্বরের দিব্য করে বললেন: “এটা নির্ধারিত এক কাল, দুই কাল এবং অর্ধেক কাল* ধরে চলবে। যেই-না পবিত্র লোকদের ক্ষমতা ভেঙে গুঁড়িয়ে দেওয়া শেষ হয়ে যাবে, অমনি এই সমস্ত কিছু শেষ হয়ে যাবে।”

৮ আমি এই সমস্ত কিছু শুনলাম কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। তাই, আমি বললাম: “হে আমার প্রভু, শেষে কী হবে?”

৯ তারপর তিনি বললেন: “হে দানিয়েল, তুমি যাও। কারণ এই কথাগুলো গোপন থাকবে আর শেষকাল পর্যন্ত সিলমোহর দিয়ে বন্ধ থাকবে। ১০ অনেকে নিজেদের পরিষ্কার করবে এবং বিশুদ্ধ করবে আর তাদের পরিশোধন করা হবে। মন্দ লোকেরা মন্দ কাজ করবে আর কোনো মন্দ ব্যক্তিই বুঝতে পারবে না। কিন্তু, যাদের বোঝার ক্ষমতা রয়েছে, তারা বুঝবে।

১১ “যে-সময়ে নিয়মিত বলিগুলো সরিয়ে দেওয়া হবে এবং সেই জঘন্য বস্তুটা স্থাপন করা হবে, যেটা ধ্বংস করে, তখন থেকে ১,২৯০ দিন কাটবে।

১২ “সুখী সেই ব্যক্তি, যে ১,৩৩৫ দিনের শেষ পর্যন্ত ধৈর্য ধরে* অপেক্ষা করে!

১৩ “কিন্তু, তুমি শেষ পর্যন্ত স্থির থাকো। তুমি বিশ্রাম নেবে। কিন্তু, তোমার অপেক্ষার সময় যখন শেষ হবে, তখন তুমি তোমার অংশ পাওয়ার জন্য* উঠে দাঁড়াবে।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার