ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিহিষ্কেল ৪
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিহিষ্কেল ৪:৪

পাদটীকা

  • *

    আক্ষ., “সেটার,” অর্থাৎ যিহিষ্কেলের বাঁ-দিক।

যিহিষ্কেল ৪:৬

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৩২

যিহিষ্কেল ৪:৯

পাদটীকা

  • *

    বা “মিলেট।”

  • *

    এর জন্য ব্যবহৃত ইব্রীয় শব্দ এমন এক নিম্নমানের গমকে বোঝায়, যেটা প্রাচীন মিশরে চাষ করা হত।

যিহিষ্কেল ৪:১০

পাদটীকা

  • *

    প্রায় ২৩০ গ্রাম। পরিশিষ্টের খ১৪ দেখুন।

যিহিষ্কেল ৪:১১

পাদটীকা

  • *

    প্রায় ৬০০ মিলিলিটার। পরিশিষ্টের খ১৪ দেখুন।

যিহিষ্কেল ৪:১৪

পাদটীকা

  • *

    বা “জঘন্য।”

যিহিষ্কেল ৪:১৫

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৮/১/১৯৯৪, পৃষ্ঠা ১২

যিহিষ্কেল ৪:১৬

পাদটীকা

  • *

    আক্ষ., “জেরুসালেমে রুটির দণ্ড ভেঙে দিচ্ছি।” সম্ভবত, এখানে রুটি ঝোলানোর দণ্ডকে নির্দেশ করা হয়েছে।

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিহিষ্কেল ৪:১-১৭

যিহিষ্কেল

৪ “হে মানুষের ছেলে, তুমি একটা ইট নাও আর সেটা তোমার সামনে রাখো। সেটার উপর একটা নগরের, জেরুসালেমের ছবি খোদাই করো। ২ সেটাকে অবরোধ করো, সেটার চারপাশে অবরোধের প্রাচীর তৈরি করো, সেটার বিরুদ্ধে আক্রমণ করার ঢালু ঢিবি তৈরি করো আর সেটার চারপাশে শিবির স্থাপন করো এবং প্রাচীর ভেঙে ফেলার ভারী কাঠের গুঁড়ি রাখো। ৩ একটা লোহার তাওয়া নাও আর সেটাকে তোমার এবং নগরের মাঝখানে লোহার প্রাচীরের মতো রাখো। তারপর, রাগান্বিতভাবে নগরের দিকে তাকাও। সেটা অবরুদ্ধ অবস্থায় থাকবে, তুমি সেটাকে অবরোধ করবে। এটা ইজরায়েলের পরিবারের জন্য একটা চিহ্ন।

৪ “তারপর, তুমি তোমার বাঁ-দিকে পাশ ফিরে শোবে আর নিজের* উপর ইজরায়েলের পরিবারের অপরাধ রাখবে। তুমি যতদিন সেই দিকে পাশ ফিরে শোবে, ততদিন তাদের দোষ বহন করবে। ৫ ইজরায়েলের পরিবারের অপরাধের বছরের সংখ্যা অনুযায়ী তোমাকে ৩৯০ দিন ধরে এমনটা করতে হবে আর তুমি ইজরায়েলের পরিবারের অপরাধ বহন করবে। ৬ তুমি এতদিন ধরে এমনটা করবে।

“তারপর, তুমি তোমার ডান পাশ ফিরে শোবে আর ৪০ দিন ধরে যিহূদার পরিবারের অপরাধ বহন করবে। এক এক বছরের জন্য এক এক দিন। আমি তোমার জন্য এটাই নির্ধারণ করেছি। ৭ আর তুমি তোমার হাতের উপর থেকে কাপড় সরিয়ে রাগান্বিতভাবে জেরুসালেমের অবরোধের দিকে তাকাবে আর তুমি সেটার বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী করবে।

৮ “দেখো! আমি তোমাকে দড়ি দিয়ে বাঁধব, যাতে যতদিন না তুমি অবরোধের দিন সম্পন্ন কর, ততদিন তুমি এক পাশ থেকে আরেক পাশে ফিরতে না পার।

৯ “আর তুমি একটা পাত্রের মধ্যে গম, যব, শিম, মুসুর ডাল, দানাশস্য* এবং অন্য ধরনের গম* রাখবে আর সেগুলো দিয়ে নিজের জন্য রুটি বানাবে। যতদিন তুমি পাশ ফিরে শুয়ে থাকবে, ততদিন অর্থাৎ ৩৯০ দিন ধরে তুমি তা খাবে। ১০ তুমি প্রতিদিন ২০ শেকল* খাবার মেপে খাবে আর তুমি নির্ধারিত সময়গুলোতে তা খাবে।

১১ “আর তুমি জলও মেপে খাবে, সারাদিনে এক হিনের ছয় ভাগের এক ভাগ* খাবে আর তুমি নির্ধারিত সময়গুলোতে তা খাবে।

১২ “আর তুমি সেই রুটি যবের গোল রুটির মতো করেই খাবে। তুমি তাদের চোখের সামনে মানুষের শুকিয়ে যাওয়া মল পুড়িয়ে সেটা সেঁকবে।” ১৩ যিহোবা আরও বললেন: “আমি ইজরায়েলীয়দের যে-জাতিগুলোর মাঝে ছড়িয়ে-ছিটিয়ে দেব, সেখানে তারা এভাবেই অশুচি রুটি খাবে।”

১৪ তখন আমি বললাম: “হে নিখিলবিশ্বের প্রভু যিহোবা, এমনটা যেন না হয়! যুবকবয়স থেকে আমি এমন কোনো পশুর মাংস খেয়ে অশুচি হইনি, যেটাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে বা যেটাকে কোনো বন্যপশু ছিঁড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আর কোনো অশুচি* মাংস কখনো আমার মুখে ঢোকেনি।”

১৫ তখন তিনি আমাকে বললেন: “ঠিক আছে, আমি তোমাকে মানুষের মলের পরিবর্তে গোবর ব্যবহার করার অনুমতি দিলাম আর তুমি সেটার উপর নিজের রুটি সেঁকবে।” ১৬ তারপর, তিনি আমাকে বললেন: “হে মানুষের ছেলে, দেখো, আমি জেরুসালেমে খাবারের জোগান বন্ধ করে দিচ্ছি* আর তারা প্রচণ্ড দুশ্চিন্তায় মেপে মেপে তাদের ভাগের রুটি খাবে আর আতঙ্কে মেপে মেপে তাদের ভাগের জল খাবে। ১৭ এমনটা ঘটবে যাতে তারা রুটি ও জলের অভাবে আতঙ্কে একে অন্যের দিকে তাকায় এবং তাদের ভুলের কারণে ধীরে ধীরে শেষ হয়ে যায়।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার