ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিহিষ্কেল ৯
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিহিষ্কেল ৯:২

পাদটীকা

  • *

    একটা বাক্স, যেটার মধ্যে কালি ও কলম থাকত।

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা,

    ৬/২০১৭, পৃষ্ঠা ৬

যিহিষ্কেল ৯:৪

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা,

    ৬/২০১৭, পৃষ্ঠা ৬

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৬/২০১৬, পৃষ্ঠা ১৬-১৭

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০০৮, পৃষ্ঠা ৫-৬

    ঈশ্বরের উপাসনা করুন, পৃষ্ঠা ১২৪

    জ্ঞান, পৃষ্ঠা ১৮০

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিহিষ্কেল ৯:১-১১

যিহিষ্কেল

৯ তারপর আমি শুনলাম, তিনি জোরগলায় বললেন: “যারা নগরটাকে ধ্বংস করবে, তারা আসুক। প্রত্যেকে যেন হাতে করে নিজের নিজের ধ্বংস করার অস্ত্র নিয়ে আসে!”

২ আমি দেখলাম, উপরের যে-দরজাটা উত্তরের দিকে মুখ করে রয়েছে, সেটার দিক থেকে ছ-জন পুরুষ আসছেন আর তাদের প্রত্যেকের হাতে নিজের নিজের চূর্ণবিচূর্ণ করার অস্ত্র আছে। তাদের মধ্যে আরেকজন পুরুষ ছিলেন, যিনি মিহি সুতোর পোশাক পরে ছিলেন আর তাঁর কোমরে লেখকের লেখার সরঞ্জাম* ছিল। তারা ভিতরে এলেন এবং তামার বেদিটার পাশে দাঁড়ালেন।

৩ তারপর, ইজরায়েলের ঈশ্বরের মহিমা, যেটা করূবদের উপরে ছিল, সেটা সেখান থেকে উঠে গৃহের দরজার চৌকাঠে এল। আর তিনি সেই ব্যক্তিকে ডাকতে শুরু করলেন, যিনি মিহি সুতোর পোশাক পরে ছিলেন এবং যাঁর কোমরে লেখকের লেখার সরঞ্জাম ছিল। ৪ যিহোবা তাঁকে বললেন: “নগরের মধ্য দিয়ে, জেরুসালেমের মধ্য দিয়ে যাও আর সেইসমস্ত ব্যক্তির মাথায় চিহ্ন দাও, যারা নগরে যে-সমস্ত জঘন্য কাজ হচ্ছে, সেগুলোর কারণে দীর্ঘশ্বাস ফেলছে এবং আর্তনাদ করছে।”

৫ তারপর আমি শুনলাম, তিনি সেই ছ-জন পুরুষকে বললেন: “এই ব্যক্তির পিছন পিছন নগরের মধ্য দিয়ে যাও আর লোকদের মেরে ফেলো। তাদের প্রতি একটুও দয়া দেখিয়ো না এবং একটুও সমবেদনা দেখিয়ো না। ৬ তোমরা বয়স্ক ব্যক্তিদের, যুবকদের, কুমারীদের, ছোটো বাচ্চাদের এবং মহিলাদের মেরে ফেলো, তাদের কাউকে ছেড়ো না। কিন্তু, তোমরা এমন কোনো ব্যক্তির কাছে যেয়ো না, যার কপালে চিহ্ন রয়েছে। তোমরা আমার পবিত্র স্থান থেকে এই কাজ শুরু করো।” তখন তারা প্রথমে সেই প্রাচীনদের হত্যা করলেন, যারা গৃহের সামনে ছিল। ৭ তারপর, তিনি তাদের বললেন: “এই গৃহটাকে কলুষিত করো এবং এটার প্রাঙ্গণগুলোকে নিহত লোকদের মৃতদেহ দিয়ে ভরিয়ে দাও। তোমরা যাও! লোকদের মেরে ফেলো।” তখন তারা সেখান থেকে বের হলেন এবং নগরের লোকদের মেরে ফেললেন।

৮ তারা যখন লোকদের হত্যা করছিলেন, তখন আমি একাই রক্ষা পেলাম। আমি উবুড় হয়ে পড়লাম আর চিৎকার করে বললাম: “হায় হায়, হে নিখিলবিশ্বের প্রভু যিহোবা! তুমি কি জেরুসালেমের উপর তোমার রাগ ঢালতেই থাকবে? তুমি কি ইজরায়েলের সমস্ত অবশিষ্ট লোককে ধ্বংস করে দেবে?”

৯ তখন তিনি আমাকে বললেন: “ইজরায়েল ও যিহূদার পরিবার খুব বড়ো ভুল করেছে। দেশটা রক্তপাতে ভরে গিয়েছে আর নগরটা দুর্নীতিতে ভরে গিয়েছে কারণ তারা বলে, ‘যিহোবা এই দেশটা ছেড়ে চলে গিয়েছেন, যিহোবা দেখছেন না।’ ১০ আমি তাদের প্রতি একটুও দয়া দেখাব না কিংবা তাদের প্রতি সমবেদনা দেখাব না। আমি তাদের আচার-আচরণের প্রতিফল তাদেরই দেব।”

১১ তারপর আমি দেখলাম, যে-পুরুষ মিহি সুতোর পোশাক পরে ছিলেন এবং যাঁর কোমরে লেখার সরঞ্জাম ছিল, তিনি ফিরে এসে বললেন: “তুমি আমাকে যেমনটা করার আজ্ঞা দিয়েছ, আমি ঠিক তেমনটাই করেছি।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার