ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিহিষ্কেল ৬
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিহিষ্কেল ৬:৪

পাদটীকা

  • *

    এর জন্য ব্যবহৃত ইব্রীয় শব্দ সম্ভবত “মলের” জন্য ব্যবহৃত শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত আর এটা এই বিষয়টা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে যে, বস্তুটা কতটা ঘৃণ্য।

যিহিষ্কেল ৬:৯

পাদটীকা

  • *

    বা “হৃদয় অনৈতিক কাজ করে; হৃদয় চরিত্রহীন হয়ে গিয়ে।”

  • *

    বা “চোখ অনৈতিক কাজ করার উদ্দেশ্যে।”

যিহিষ্কেল ৬:১৩

পাদটীকা

  • *

    বা “সুগন্ধ।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিহিষ্কেল ৬:১-১৪

যিহিষ্কেল

৬ আবারও যিহোবার বার্তা আমার কাছে এল, তিনি আমাকে বললেন: ২ “হে মানুষের ছেলে, ইজরায়েলের পর্বতগুলোর দিকে মুখ ঘোরাও এবং সেগুলোর বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী করো। ৩ তুমি বলবে, ‘ইজরায়েলের পর্বতগুলো, তোমরা নিখিলবিশ্বের প্রভু যিহোবার বার্তা শোনো: নিখিলবিশ্বের প্রভু যিহোবা পর্বত, পাহাড়, নদী ও উপত্যকাগুলোর উদ্দেশে এই কথা বলেন: “দেখো! আমি তোমাদের বিরুদ্ধে একটা তলোয়ার আনব আর আমি তোমাদের উঁচু জায়গাগুলো ধ্বংস করে দেব। ৪ তোমাদের বেদিগুলোকে ধ্বংস করে দেওয়া হবে, তোমাদের ধূপদানিগুলোকে ভেঙে দেওয়া হবে আর আমি তোমাদের নিহত লোকদের মৃতদেহ তোমাদের জঘন্য মূর্তিগুলোর* সামনে ছুড়ে ফেলব। ৫ আমি ইজরায়েলের লোকদের মৃতদেহ তাদের জঘন্য মূর্তিগুলোর সামনে ছুড়ে ফেলব আর আমি তোমাদের বেদিগুলোর চারপাশে তোমাদের হাড়গোড় ছড়িয়ে দেব। ৬ তোমরা যে-সমস্ত জায়গায় বাস কর, সেখানকার নগরগুলোকে ধ্বংস করে দেওয়া হবে আর উঁচু জায়গাগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে এবং সেগুলো ধ্বংস হয়ে পড়ে থাকবে। তোমাদের বেদিগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে আর তোমাদের জঘন্য মূর্তিগুলো বিনষ্ট হয়ে যাবে, তোমাদের ধূপদানিগুলোকে ভেঙে ফেলা হবে আর তোমরা যা-কিছু তৈরি করেছ, সেগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে। ৭ তোমাদের মাঝে অনেকে মারা পড়বে আর তোমরা বুঝবে যে, আমি যিহোবা।

৮ “‘“কিন্তু, আমি কিছু অবশিষ্ট লোককে থাকতে দেব কারণ তোমাদের যখন বিভিন্ন দেশের মাঝে ছড়িয়ে-ছিটিয়ে দেওয়া হবে, তখন তোমাদের মধ্যে কেউ কেউ তলোয়ারের আঘাত থেকে বেঁচে যাবে। ৯ আর যারা বেঁচে যাবে, তাদের যে-সমস্ত জাতির মাঝে বন্দি করে রাখা হবে, সেখানে তারা আমাকে স্মরণ করবে। তারা বুঝবে যে, যখন তাদের হৃদয় অবিশ্বস্ত হয়ে গিয়ে* আমার কাছ থেকে দূরে সরে গিয়েছিল এবং তাদের চোখ কামনায় পূর্ণ হয়ে* তাদের জঘন্য মূর্তিগুলোর পিছন পিছন গিয়েছিল, তখন আমার মন ভেঙে গিয়েছিল। তারা তাদের মন্দ ও জঘন্য কাজগুলোর কারণে লজ্জিত হবে, তারা তাদের সেই কাজগুলোকে ঘৃণা করবে। ১০ তারা বুঝবে যে, আমি যিহোবা আর আমি তাদের উপর এই বিপর্যয় আনার যে-সমস্ত হুমকি দিয়েছিলাম, সেগুলো এমনি এমনি দিইনি।”’

১১ “নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা বলেন: ‘ইজরায়েলের পরিবার যে-সমস্ত মন্দ ও জঘন্য কাজ করেছে, সেগুলোর কারণে এক হাত দিয়ে আরেক হাতের তালুতে আঘাত করো, মাটিতে পা ঠোকো এবং শোক করো কারণ তারা তলোয়ার, দুর্ভিক্ষ ও মহামারির দ্বারা মারা পড়বে। ১২ যে দূরে রয়েছে, সে মহামারির দ্বারা মারা পড়বে, যে কাছে রয়েছে, সে তলোয়ারের দ্বারা মারা পড়বে আর যে এগুলো থেকে বেঁচে যাবে, সে দুর্ভিক্ষের দ্বারা মারা পড়বে আর আমি তাদের উপর আমার প্রচণ্ড রাগ পুরোপুরিভাবে ঢেলে দেব। ১৩ তাদের নিহত লোকদের মৃতদেহ তাদের জঘন্য মূর্তিগুলোর কাছে, তাদের বেদির চারপাশে, প্রতিটা উঁচু পাহাড়ে, সমস্ত পর্বতের চূড়ায়, প্রতিটা বড়ো গাছের নীচে এবং বড়ো বড়ো গাছের ডালপালার নীচে পড়ে থাকবে, যেখানে তারা তাদের জঘন্য মূর্তিগুলোকে খুশি করার জন্য সুগন্ধি বলি* উৎসর্গ করেছিল। তখন তোমরা বুঝবে যে, আমি যিহোবা। ১৪ আমি তাদের বিরুদ্ধে আমার হাত বাড়াব আর দেশটাকে পরিত্যক্ত জমিতে পরিণত করব। তাদের সমস্ত বাসস্থান দিব্‌লার কাছে অবস্থিত প্রান্তরের চেয়েও বেশি জনশূন্য হয়ে পড়বে। তখন তারা বুঝবে যে, আমি যিহোবা।’”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার