ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • যিহিষ্কেল ৩৬
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

যিহিষ্কেল ৩৬:৩

পাদটীকা

  • *

    আক্ষ., “যারা অবশিষ্ট রয়েছে।”

যিহিষ্কেল ৩৬:৫

পাদটীকা

  • *

    অর্থাৎ পশু চরানোর মাঠ।

যিহিষ্কেল ৩৬:১৮

পাদটীকা

  • *

    এর জন্য ব্যবহৃত ইব্রীয় শব্দ সম্ভবত “মলের” জন্য ব্যবহৃত শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত আর এটা এই বিষয়টা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে যে, বস্তুটা কতটা ঘৃণ্য।

যিহিষ্কেল ৩৬:২৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৮/১/২০০৭, পৃষ্ঠা ১১

যিহিষ্কেল ৩৬:২৬

পাদটীকা

  • *

    অর্থাৎ এমন এক হৃদয়, যেটা ঈশ্বরের নির্দেশনা পালন করতে ইচ্ছুক।

যিহিষ্কেল ৩৬:৩৫

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র রেফারেন্স,

    ৮/২০১৭, পৃষ্ঠা ৭

যিহিষ্কেল ৩৬:৩৮

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “বলিদানের জন্য নির্ধারিত।”

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
  • ১৯
  • ২০
  • ২১
  • ২২
  • ২৩
  • ২৪
  • ২৫
  • ২৬
  • ২৭
  • ২৮
  • ২৯
  • ৩০
  • ৩১
  • ৩২
  • ৩৩
  • ৩৪
  • ৩৫
  • ৩৬
  • ৩৭
  • ৩৮
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
যিহিষ্কেল ৩৬:১-৩৮

যিহিষ্কেল

৩৬ “হে মানুষের ছেলে, ইজরায়েলের পর্বতগুলোর বিষয়ে ভবিষ্যদ্‌বাণী করো আর বলো, ‘হে ইজরায়েলের পর্বতগুলো, যিহোবার বার্তা শোনো। ২ নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা বলেন: “শত্রু তোমাদের বিরুদ্ধে বলেছে, ‘বাহ্‌! এমনকী প্রাচীন কালের উঁচু জায়গাগুলোও আমাদের হয়ে গিয়েছে!’”’

৩ “তাই, ভবিষ্যদ্‌বাণী করে বলো, ‘নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা বলেন: “তারা তোমাদের ধ্বংস করে দিয়েছে এবং সমস্ত দিক থেকে তোমাদের আক্রমণ করেছে, যাতে বিভিন্ন জাতির মধ্য থেকে যারা বেঁচে গিয়েছে,* তারা তোমাদের দখল করে নেয় আর লোকেরা তোমাদের বিষয়ে কথা বলে এবং তোমাদের বদনাম করে। ৪ তাই, হে ইজরায়েলের পর্বতগুলো, নিখিলবিশ্বের প্রভু যিহোবার বার্তা শোনো! নিখিলবিশ্বের প্রভু যিহোবা পর্বতগুলোকে, পাহাড়গুলোকে, নদীগুলোকে, উপত্যকাগুলোকে, ধ্বংস হয়ে যাওয়া জায়গাগুলোকে আর আশেপাশের জাতিগুলোর বেঁচে যাওয়া লোকেরা যে-পরিত্যক্ত নগরগুলোকে লুট করেছে এবং যে-নগরগুলোকে নিয়ে উপহাস করেছে, সেগুলোকে একটা বার্তা দিয়েছেন। ৫ নিখিলবিশ্বের প্রভু যিহোবা তাদেরকে এই কথা বলেন: ‘জাতিগুলোর মধ্য থেকে যারা বেঁচে গিয়েছে, তাদের বিরুদ্ধে এবং পুরো ইদোমের বিরুদ্ধে আমার ক্রোধের আগুন জ্বলে উঠবে আর তাদের বিরুদ্ধে আমি আমার রায় শোনাব। তারা আনন্দ ও উল্লাস করতে করতে এবং আমার লোকদের পুরোপুরি তুচ্ছ করে আমার দেশকে নিজেদের জায়গা বলে দাবি করেছে, যাতে তারা সেটার চারণভূমিগুলোকে* দখল করে নিতে পারে এবং সেটাকে লুট করতে পারে।’”’

৬ “তাই, ইজরায়েল দেশের বিষয়ে ভবিষ্যদ্‌বাণী করো আর পর্বতগুলোকে, পাহাড়গুলোকে, নদীগুলোকে এবং উপত্যকাগুলোকে বলো, ‘নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা বলেন: “দেখো! আমি আমার প্রচণ্ড রাগের কারণে আমার রায় শোনাব কারণ জাতিগুলো তোমার অপমান করেছে।”’

৭ “তাই, নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা বলেন: ‘আমি আমার হাত তুলে এই শপথ করছি যে, আশেপাশের জাতিগুলো যেভাবে তোমাদের অপমান করেছে, তাদেরও সেভাবেই অপমানিত হতে হবে। ৮ কিন্তু, হে ইজরায়েলের পর্বতগুলো, তোমরা আমার প্রজা ইজরায়েলের জন্য এমন গাছ উৎপন্ন করবে, যেগুলোতে অনেক ডালপালা এবং অনেক ফল থাকবে কারণ তারা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ৯ কারণ আমি তোমাদের সঙ্গে রয়েছি এবং আমি তোমাদের দিকে আমার মুখ ঘোরাব আর তোমাদের জমিতে চাষ করা হবে এবং বীজ বোনা হবে। ১০ আমি তোমাদের লোকদের, পুরো ইজরায়েলের পরিবারের জনসংখ্যা অনেক গুণ বৃদ্ধি করব আর নগরগুলোতে লোকেরা বাস করবে এবং ধ্বংস হয়ে যাওয়া জায়গাগুলো পুনর্নির্মাণ করা হবে। ১১ হ্যাঁ, আমি তোমাদের লোকদের জনসংখ্যা এবং তোমাদের পশুপালের সংখ্যা অনেক গুণ বৃদ্ধি করব। তারা বৃদ্ধি পাবে এবং ফলবান হবে। তোমরা আগে যেভাবে বাস করতে, আমি সেভাবেই তোমাদের বাস করাব। আমি তোমাদের আগের চেয়েও বেশি সমৃদ্ধিশালী করে তুলব আর তখন তোমরা বুঝবে যে, আমি যিহোবা। ১২ আমি লোকদের, আমার প্রজা ইজরায়েলকে তোমাদের উপর হাঁটাব আর তারা তোমাদের দখল করে নেবে। তোমরা তাদের উত্তরাধিকার হয়ে উঠবে এবং তোমরা আর কখনো তাদের সন্তানদের তাদের কাছ থেকে কেড়ে নেবে না।’”

১৩ “নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা বলেন: ‘যেহেতু তারা তোমাকে বলছে, “তুমি এমন দেশ, যেটা লোকদের গিলে ফেলে এবং নিজের জাতিগুলোর ছেলে-মেয়েদের কেড়ে নেয়,”’ ১৪ ‘তাই তুমি আর কখনো লোকদের গিলে ফেলবে না কিংবা তোমার জাতিগুলোর ছেলে-মেয়েদের কেড়ে নেবে না।’ নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা ঘোষণা করেছেন। ১৫ ‘আমি আর তোমাকে জাতিগুলোর দ্বারা অপমানিত হতে দেব না কিংবা লোকদের টিটকারি সহ্য করতে দেব না এবং তুমি আর তোমার জাতিগুলোকে হোঁচট খাওয়াবে না।’ নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা ঘোষণা করেছেন।”

১৬ আবারও যিহোবার বার্তা আমার কাছে এল, তিনি আমাকে বললেন: ১৭ “হে মানুষের ছেলে, ইজরায়েলের পরিবার যখন নিজেদের দেশে বাস করছিল, তখন তারা নিজেদের কাজ এবং নিজেদের আচার-আচরণের মাধ্যমে দেশটাকে অশুচি করে তুলেছিল। আমার কাছে তাদের আচার-আচরণ ঋতুস্রাবের অশুচিতার মতো ছিল। ১৮ যেহেতু তারা দেশে রক্তপাত করেছিল এবং তাদের জঘন্য মূর্তিগুলোর* দ্বারা দেশটাকে অশুচি করে দিয়েছিল, তাই আমি তাদের উপর আমার রাগ ঢেলে দিলাম। ১৯ আমি তাদেরকে জাতিগুলোর মাঝে এবং দেশগুলোর মাঝে ছড়িয়ে-ছিটিয়ে দিলাম। আমি তাদের কাজ এবং তাদের আচার-আচরণ অনুযায়ী তাদের বিচার করলাম। ২০ কিন্তু, তারা যখন সেই জাতিগুলোর মাঝে গেল, তখন সেখানকার লোকেরা তাদের বিষয়ে এই কথা বলে আমার পবিত্র নামকে অপবিত্র করল, ‘এরা যিহোবার লোক, তা সত্ত্বেও এদের তাঁর দেশ ছাড়তে হয়েছে।’ ২১ ইজরায়েলের পরিবার যখন সেই জাতিগুলোর মাঝে গিয়েছিল, তখন তারা সেই জাতিগুলোর মাঝে আমার পবিত্র নামকে অপবিত্র করেছিল, তাই আমি আমার পবিত্র নামের হয়ে পদক্ষেপ নেব।”

২২ “তাই, ইজরায়েলের পরিবারকে বলো, ‘নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা বলেন: “হে ইজরায়েলের পরিবার, আমি তোমাদের জন্য নয় বরং আমার নিজের পবিত্র নামের জন্য পদক্ষেপ নিচ্ছি, যেটাকে তোমরা অন্য জাতিগুলোর মাঝে গিয়ে অপবিত্র করেছ।”’ ২৩ নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা বলেন: ‘আমি অবশ্যই আমার মহৎ নামকে পবিত্র করব, যেটাকে তোমরা জাতিগুলোর মাঝে অপবিত্র করেছ। আমি যখন তাদের চোখের সামনে তোমাদের মাঝে পবিত্রীকৃত হব, তখন জাতিগুলো বুঝবে যে, আমি যিহোবা। ২৪ আমি তোমাদের জাতিগুলোর মধ্য থেকে নেব, সমস্ত দেশ থেকে তোমাদের একত্রিত করব আর তোমাদের নিজেদের দেশে ফিরিয়ে আনব। ২৫ আমি তোমাদের উপর বিশুদ্ধ জল ছেটাব আর তোমরা শুচি হয়ে যাবে। আমি তোমাদেরকে তোমাদের সমস্ত অশুচিতা এবং তোমাদের সমস্ত জঘন্য মূর্তি থেকে শুচি করব। ২৬ আমি তোমাদের এক নতুন হৃদয়* দেব, আমি তোমাদের মধ্যে এক নতুন মনোভাব দেব। আমি তোমাদের দেহ থেকে পাথরের হৃদয় সরিয়ে তোমাদের এক কোমল হৃদয় দেব। ২৭ আমি আমার শক্তি ব্যবহার করে তোমাদের মনোভাব পালটাব আর আমি তোমাদের আমার নিয়মকানুন অনুযায়ী চলতে অনুপ্রাণিত করব আর তোমরা আমার বিচার সংক্রান্ত রায়গুলো পালন করবে। ২৮ তারপর, তোমরা সেই দেশে বাস করবে, যেটা আমি তোমাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম। তোমরা আমার লোক হবে আর আমি তোমাদের ঈশ্বর হব।’

২৯ “‘আমি তোমাদের সমস্ত অশুচিতা থেকে তোমাদের রক্ষা করব আর আমি শস্যকে আদেশ দেব, যেন প্রচুর শস্য হয়। আমি তোমাদের উপর দুর্ভিক্ষ নিয়ে আসব না। ৩০ আমি তোমাদের গাছে প্রচুর ফল এবং মাঠে প্রচুর ফসল ফলাব, যাতে তোমাদের আর কখনো দুর্ভিক্ষের কারণে জাতিগুলোর মাঝে অপমানিত হতে না হয়। ৩১ তখন তোমরা তোমাদের মন্দ ও খারাপ কাজগুলো স্মরণ করবে আর তোমরা তোমাদের অপরাধ এবং তোমাদের জঘন্য কাজগুলোর কারণে নিজেদের ঘৃণা করবে। ৩২ কিন্তু, জেনে রেখো: আমি তোমাদের জন্য এমনটা করছি না। হে ইজরায়েলের পরিবার, তোমরা তোমাদের কাজের কারণে লজ্জিত হও এবং অপমানিত হও।’ নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা ঘোষণা করেছেন।

৩৩ “নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা বলেন: ‘যে-দিন আমি তোমাদের সমস্ত অপরাধ থেকে তোমাদের শুচি করব, সেই দিন আমি নগরগুলোতে লোকদের বাস করাব আর ধ্বংস হয়ে যাওয়া জায়গাগুলোকে পুনর্নির্মাণ করাব। ৩৪ যে-দেশ ধ্বংস হয়ে পড়ে ছিল এবং যেটার পাশ দিয়ে যাওয়া প্রত্যেকে সেটার ধ্বংসাবশেষ দেখত, সেখানে চাষ করা হবে। ৩৫ আর লোকেরা বলবে: “ধ্বংস হয়ে যাওয়া এই দেশটা এদন বাগানের মতো হয়ে গিয়েছে। যে-নগরগুলোকে ভেঙে দেওয়া এবং ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেগুলো এখন প্রাচীর দিয়ে ঘেরা এবং লোকেরা সেগুলোতে বাস করে।” ৩৬ আর তোমাদের আশেপাশে যে-জাতিগুলো অবশিষ্ট রয়েছে, তারা বুঝবে যে, আমি যিহোবা সেই জায়গাগুলো নির্মাণ করেছি, যেগুলোকে ভেঙে ফেলা হয়েছিল এবং সেই জায়গাগুলোতে গাছ লাগিয়েছি, যেগুলো ধ্বংস হয়ে পড়ে ছিল। আমি যিহোবা এই কথা বলেছি আর আমি এমনটা করেছি।’

৩৭ “নিখিলবিশ্বের প্রভু যিহোবা এই কথা বলেন: ‘এ ছাড়া, আমি ইজরায়েলের পরিবারকে আমার কাছে বিনতি করতে দেব, যেন আমি মেষ ও ছাগলের পালের মতোই তাদের লোকদের সংখ্যা অনেক গুণ বৃদ্ধি করি। ৩৮ পবিত্র লোকদের এক বড়ো দলের মতো, জেরুসালেমের উৎসবের সময়গুলোতে সেখানে জড়ো হওয়া* মেষের পালের মতোই ধ্বংস হয়ে যাওয়া নগরগুলো লোকদের দ্বারা ভরে যাবে আর তারা বুঝবে যে, আমি যিহোবা।’”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার