ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • সখরিয় ১১
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

সখরিয় ১১:১২

পাদটীকা

  • *

    আক্ষ., “মেপে দিল।”

  • *

    এক শেকল সমান ১১.৪ গ্রাম। পরিশিষ্টের খ১৪ দেখুন।

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    বাইবেল উত্তর দেয়, প্রবন্ধ ১৪৬

    প্রহরীদুর্গ,

    ৮/১৫/২০১১, পৃষ্ঠা ১৩

সখরিয় ১১:১৩

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    বাইবেল উত্তর দেয়, প্রবন্ধ ১৪৬

    প্রহরীদুর্গ,

    ৮/১৫/২০১১, পৃষ্ঠা ১৩

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
সখরিয় ১১:১-১৭

সখরিয়

১১ “হে লেবানন, তোমার দরজাগুলো খোলো,

যাতে আগুন তোমার দেবদারু গাছগুলোকে পুড়িয়ে ছারখার করে দেয়।

 ২ হে জুনিপার গাছ, জোরে জোরে কাঁদো কারণ দেবদারু গাছ পড়ে গিয়েছে,

বিশাল বড়ো গাছগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে!

বাশনের ওক গাছগুলো, তোমরা জোরে জোরে কাঁদো

কারণ ঘন বন ধ্বংস করে দেওয়া হয়েছে!

 ৩ শোনো! মেষপালকেরা জোরে জোরে কাঁদছে

কারণ তাদের গৌরব মাটিতে মিশে গিয়েছে।

শোনো! যুবসিংহেরা গর্জন করছে

কারণ জর্ডনের পাশে থাকা ঘন ঝোপ ধ্বংস করে দেওয়া হয়েছে।

৪ “তাই, আমার ঈশ্বর যিহোবা এই কথা বলেন, ‘যে-মেষপালকে মেরে ফেলার জন্য নির্ধারণ করা হয়েছে, তাদের পালন করো। ৫ যারা তাদের কেনে, তারা তাদের মেরে ফেলে আর তাদের দোষী সাব্যস্ত করা হয় না। আর যারা তাদের বিক্রি করে, তারা বলে, “যিহোবার প্রশংসা হোক কারণ আমি ধনী হয়ে যাব।” তাদের পালকেরা তাদের প্রতি একটুও দয়া দেখায় না।’

৬ “যিহোবা ঘোষণা করেন, ‘কারণ আমি আর দেশের বাসিন্দাদের প্রতি দয়া দেখাব না। তাই, আমি প্রত্যেক ব্যক্তিকে তার প্রতিবেশীর হাতে এবং তার রাজার হাতে তুলে দেব আর তারা দেশটাকে ধ্বংস করে দেবে। আমি তাদেরকে তাদের হাত থেকে উদ্ধার করব না।’”

৭ আর যে-পালকে মেরে ফেলার জন্য নির্ধারণ করা হয়েছিল, আমি সেই পালের অত্যাচারিত লোকদের অর্থাৎ তোমাদের পালন করতে লাগলাম। তাই, আমি দুটো লাঠি নিলাম, একটার নাম রাখলাম দয়া এবং আরেকটার নাম রাখলাম একতা আর আমি পালকে পালন করতে লাগলাম। ৮ আর আমি এক মাসের মধ্যে তিন জন পালককে দায়িত্ব থেকে সরিয়ে দিলাম কারণ আমি তাদের নিয়ে অধৈর্য হয়ে পড়েছিলাম আর তারাও আমাকে ঘৃণা করত। ৯ আর আমি বললাম: “আমি আর তোমাদের পালন করব না। যে মারা যাচ্ছে, সে মারা যাক আর যে ধ্বংস হয়ে যাচ্ছে, সে ধ্বংস হয়ে যাক। আর তোমাদের মধ্যে যারা অবশিষ্ট থাকবে, তারা একে অন্যকে খেয়ে ফেলুক।” ১০ তাই, আমি আমার দয়া নামক লাঠিটা নিলাম আর সেটা কেটে ফেললাম। এভাবে আমি আমার লোকদের সঙ্গে করা চুক্তি ভেঙে দিলাম। ১১ তাই, সেই দিন সেটা ভেঙে ফেলা হল আর পালের যে-অত্যাচারিত লোকেরা আমাকে দেখছিল, তারা বুঝল যে, এটা যিহোবার বার্তা।

১২ তখন আমি তাদের বললাম: “যদি তোমাদের ভালো বলে মনে হয়, তা হলে আমাকে আমার মজুরি দাও। যদি না দিতে চাও, তা হলে দিয়ো না।” তাই, তারা আমাকে আমার মজুরি দিল,* ৩০ শেকল* রুপো।

১৩ তখন যিহোবা আমাকে বললেন: “বাহ্‌, ওরা আমার জন্য কী মূল্য নির্ধারণ করেছে! ওটা কোষাগারে ফেলে দাও।” তাই, আমি ৩০ শেকল রুপো নিলাম আর যিহোবার গৃহের কোষাগারে সেটা ফেলে দিলাম।

১৪ এরপর, আমি একতা নামক আমার দ্বিতীয় লাঠিটা কেটে ফেললাম, এভাবে যিহূদা ও ইজরায়েলের মধ্যে থাকা ভ্রাতৃত্বের বন্ধন ভেঙে দিলাম।

১৫ এরপর, যিহোবা আমাকে বললেন: “এবার এক অপদার্থ পালকের সরঞ্জাম নিয়ে নাও। ১৬ কারণ আমি দেশের মধ্যে একজন পালককে উৎপন্ন করছি। সে সেই মেষদের যত্ন নেবে না, যারা ধ্বংস হয়ে যাচ্ছে। সে মেষশাবকদের খোঁজ করবে না, আহত মেষদের যত্ন নেবে না কিংবা যে-মেষেরা দাঁড়াতে পারে, তাদের খাওয়াবে না। এর পরিবর্তে, সে মোটাসোটা মেষের মাংস খেয়ে ফেলবে এবং মেষের খুর ছিঁড়ে ফেলবে।

১৭ ধিক আমার অপদার্থ পালককে, যে পালকে পরিত্যাগ করছে!

একটা তলোয়ার তার হাতে এবং তার ডান চোখে আঘাত করবে।

তার হাত পুরোপুরিভাবে শুকিয়ে যাবে

এবং তার ডান চোখ পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার