ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • মালাখি ৩
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

মালাখি ৩:১

পাদটীকা

  • *

    বা “পরিষ্কার।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৫/২০২০, পৃষ্ঠা ৪

    প্রহরীদুর্গ,

    ৭/১৫/২০১৩, পৃষ্ঠা ১০-১১

    ৯/১৫/২০১০, পৃষ্ঠা ২৫

    ৩/১৫/২০১০, পৃষ্ঠা ২৩

    ১২/১৫/২০০৭, পৃষ্ঠা ২৭-২৮

    ৪/১/২০০৭, পৃষ্ঠা ২২

    ৩/১/১৯৯৩, পৃষ্ঠা ১২-১৫

মালাখি ৩:২

পাদটীকা

  • *

    বা “পটাশের।” ছাই দিয়ে তৈরি এক ধরনের সাবান।

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১১/১৫/২০১৪, পৃষ্ঠা ৩০

    ৫/১৫/১৯৯৮, পৃষ্ঠা ১৫

    ৩/১/১৯৯৩, পৃষ্ঠা ১২

মালাখি ৩:৩

পাদটীকা

  • *

    বা “পরিশোধন।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা,

    ১২/২০১৯, পৃষ্ঠা ৩

    প্রহরীদুর্গ,

    ১১/১৫/২০১৪, পৃষ্ঠা ৩০

    ৭/১৫/২০১৩, পৃষ্ঠা ১১-১২

    ৯/১৫/২০১০, পৃষ্ঠা ২৫-২৬

    ৪/১/২০০৭, পৃষ্ঠা ২২

    ৫/১৫/১৯৯৮, পৃষ্ঠা ১৫

    পৃষ্ঠা ৪৬

    ৩/১/১৯৯৩, পৃষ্ঠা ১২-১৩, ১৫

মালাখি ৩:৫

পাদটীকা

  • *

    বা “এবং যে-সমস্ত ছেলে-মেয়ের বাবা মারা গিয়েছে, তাদের।”

  • *

    বা “বিদেশিদের তাদের অধিকার থেকে বঞ্চিত করে।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১/২০০২, পৃষ্ঠা ২০-২২

    ৩/১/১৯৯৩, পৃষ্ঠা ১৪-১৫

মালাখি ৩:৬

পাদটীকা

  • *

    বা “পরিবর্তিত হইনি।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    যিহোবার নিকটবর্তী হোন, পৃষ্ঠা ১৪-১৫

    প্রহরীদুর্গ,

    ১০/১/২০০৪, পৃষ্ঠা ৫

    সচেতন থাক!,

    ৭/৮/২০০০, পৃষ্ঠা ১৩

মালাখি ৩:৭

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৫/১/২০০২, পৃষ্ঠা ২০-২১

    ৩/১/১৯৯৩, পৃষ্ঠা ১২-১৩

    ১১/১/১৯৯২, পৃষ্ঠা ৩০-৩২

মালাখি ৩:৮

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৩/১/১৯৯৩, পৃষ্ঠা ১১-১২

মালাখি ৩:৯

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “তোমরা আমাকে অভিশাপ দিচ্ছ।”

মালাখি ৩:১০

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ১২/১৫/২০০৭, পৃষ্ঠা ২৮-২৯

    ৫/১/২০০২, পৃষ্ঠা ২২-২৩

    ৩/১/১৯৯৩, পৃষ্ঠা ৯, ১৩-১৮

মালাখি ৩:১১

পাদটীকা

  • *

    খুব সম্ভবত, পতঙ্গের আক্রমণকে বোঝাচ্ছে।

মালাখি ৩:১৪

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ২/১৫/২০১১, পৃষ্ঠা ১৬-১৭

    ১২/১৫/২০০৭, পৃষ্ঠা ২৯

মালাখি ৩:১৬

পাদটীকা

  • *

    বা সম্ভবত, “নামকে মূল্যবান হিসেবে দেখে।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৯/২০২২, পৃষ্ঠা ১৪

    ৪/২০২২, পৃষ্ঠা ৫-৬

    চিরকাল জীবন উপভোগ করুন!—বই, পাঠ ৩৬

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৭/২০১৮, পৃষ্ঠা ২৩-২৪, ২৬

    প্রহরীদুর্গ,

    ১২/১৫/২০০৭, পৃষ্ঠা ২৯

    ৫/১/২০০২, পৃষ্ঠা ২২

    ১১/১/১৯৯৩, পৃষ্ঠা ৪-৫

    ৩/১/১৯৯৩, পৃষ্ঠা ১৮

মালাখি ৩:১৭

পাদটীকা

  • *

    বা “আমার মূল্যবান সম্পত্তি।”

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ,

    ৮/১/২০০৫, পৃষ্ঠা ২৭-২৮

    ৫/১/২০০২, পৃষ্ঠা ২৩-২৪

    ৩/১/১৯৯৩, পৃষ্ঠা ১৩

মালাখি ৩:১৮

ইনডেক্স

  • গবেষণা নির্দেশিকা

    প্রহরীদুর্গ (অধ্যয়ন),

    ৭/২০১৮, পৃষ্ঠা ২৪-২৫

    ১/২০১৮, পৃষ্ঠা ২৭-২৮

    প্রহরীদুর্গ,

    ৫/১৫/২০০৬, পৃষ্ঠা ২১-২২

    ৫/১/২০০২, পৃষ্ঠা ২৪

    ৩/১/১৯৯৩, পৃষ্ঠা ১৮

বাইবেলের অন্যান্য অনুবাদ

এই শাস্ত্রপদটা অন্যান্য বাইবেলে কীভাবে এসেছে, তা দেখার জন্য শাস্ত্রপদের নম্বরের উপর ক্লিক করুন।
  • পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
  • ১
  • ২
  • ৩
  • ৪
  • ৫
  • ৬
  • ৭
  • ৮
  • ৯
  • ১০
  • ১১
  • ১২
  • ১৩
  • ১৪
  • ১৫
  • ১৬
  • ১৭
  • ১৮
পবিত্র বাইবেল—নতুন জগৎ অনুবাদ
মালাখি ৩:১-১৮

মালাখি

৩ স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা বলেন: “দেখো! আমি আমার বার্তাবাহককে পাঠাচ্ছি, সে আমার আগে আগে গিয়ে পথ প্রস্তুত* করবে। আর হঠাৎই সেই সত্য প্রভু, তোমরা যাঁর অনুসন্ধান করছ, তিনি নিজের মন্দিরে আসবেন। আর চুক্তির বার্তাবাহক আসবেন, যাঁর জন্য তোমরা উৎসুকভাবে অপেক্ষা করে রয়েছ। দেখো! তিনি অবশ্যই আসবেন।”

২ “কিন্তু, তিনি যে-দিন আসবেন, কে সেই দিনটা সহ্য করতে পারবে? তিনি যখন প্রকাশিত হবেন, তখন কে দাঁড়াতে পারবে? কারণ তিনি পরিশোধনকারীর আগুনের মতো এবং ধোপার সাবানের* মতো হবেন। ৩ যে-ব্যক্তি রুপো পরিশোধন ও পরিষ্কার করে, তার মতোই তিনি বসবেন এবং তিনি লেবির ছেলেদের পরিষ্কার করবেন। তিনি তাদেরকে সোনা ও রুপোর মতোই বিশুদ্ধ* করবেন। আর তারা নিশ্চিতভাবেই যিহোবার কাছে এমন লোক হয়ে উঠবে, যারা সততার সঙ্গে উপহার হিসেবে দেওয়া বলি উৎসর্গ করে। ৪ তখন যিহূদা ও জেরুসালেমের উপহার হিসেবে দেওয়া বলি যিহোবাকে সত্যিই সন্তুষ্ট করবে, ঠিক যেমনটা অনেক আগে করত।

৫ “আমি বিচার করার জন্য তোমাদের কাছে আসব এবং সেই ব্যক্তিদের দ্রুত শাস্তি দেব, যারা মায়াবিদ্যা চর্চা করে, ব্যভিচার করে, মিথ্যা শপথ করে, মজুরদের, বিধবাদের এবং অনাথ ছেলে-মেয়েদের* ঠকায় আর বিদেশিদের সাহায্য করতে প্রত্যাখ্যান করে।* তারা আমাকে ভয় করেনি।” স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা এই কথা বলেছেন।

৬ “কারণ আমি যিহোবা, আমি পরিবর্তিত হই না।* আর তোমরা যাকোবের ছেলে, তাই তোমরা এখনও পর্যন্ত শেষ হয়ে যাওনি। ৭ তোমাদের পূর্বপুরুষদের দিন থেকে তোমরা আমার আইনকানুন থেকে দূরে সরে গিয়েছ এবং সেগুলো পালন করনি। তোমরা আমার কাছে ফিরে এসো, তা হলে আমিও তোমাদের কাছে ফিরে আসব।” স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা এই কথা বলেছেন।

কিন্তু, তোমরা বল: “কীভাবে আমরা ফিরে আসব?”

৮ “সামান্য মানুষ কি ঈশ্বরকে লুট করবে? কিন্তু, তোমরা আমাকে লুট করছ।”

তোমরা বল: “কীভাবে আমরা তোমাকে লুট করেছি?”

“দশমাংশ ও দানের ক্ষেত্রে তোমরা তা করেছ। ৯ সত্যিই, তোমরা অভিশপ্ত* কারণ তোমরা আমাকে লুট করছ, হ্যাঁ, পুরো জাতি আমাকে লুট করছে। ১০ সম্পূর্ণ দশমাংশ ভাণ্ডারে নিয়ে এসো, যাতে আমার গৃহে খাবার থাকে। দয়া করে এই ক্ষেত্রে আমাকে পরীক্ষা করো আর দেখো, আমি তোমাদের জন্য আকাশের দরজাগুলো খুলে দিই কি না আর তোমাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ করি কি না, যাতে তোমাদের কোনো কিছুর অভাব না হয়।” স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা এই কথা বলেছেন।

১১ স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা বলেন: “আমি তোমাদের জন্য ধ্বংসকারীকে* ধমক দেব আর সেটা তোমাদের জমির ফসল ধ্বংস করবে না। আর এমনটা হবে না যে, তোমাদের খেতের আঙুর গাছগুলোতে ফল নেই।”

১২ স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা বলেন: “সমস্ত জাতি তোমাদের সুখী বলবে কারণ তোমাদের দেশ আনন্দের দেশ হয়ে উঠবে।”

১৩ যিহোবা বলেন: “তোমরা আমার বিরুদ্ধে কঠোর কথা বলেছ।”

আর তোমরা বল: “আমরা তোমার বিরুদ্ধে কী বলেছি?”

১৪ “তোমরা বল, ‘ঈশ্বরের সেবা করে কোনো লাভ নেই। আমরা তাঁর প্রতি আমাদের কর্তব্য পালন করে কী পেয়েছি? আমরা স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবার সামনে অনুতাপ করে কী পেয়েছি? ১৫ এখন তো আমাদের মনে হয়, যারা দুঃসাহসী, তারাই সুখী আর যারা মন্দ কাজ করে, তারাই সফল। তারা ঈশ্বরকে পরীক্ষা করার দুঃসাহস দেখায়, তারপরও তারা পার পেয়ে যায়।’”

১৬ সেই সময় যারা যিহোবাকে ভয় করে, তারা একে অন্যের সঙ্গে, প্রত্যেকে নিজের সঙ্গীর সঙ্গে কথা বলল আর যিহোবা মনোযোগ দিয়ে তাদের কথা শুনতে থাকলেন। আর যারা যিহোবাকে ভয় করে এবং তাঁর নাম নিয়ে গভীরভাবে চিন্তা করে,* তাদের স্মরণে রাখার জন্য তাঁর সামনে একটা বই লেখা হল।

১৭ স্বর্গীয় বাহিনীর শাসক যিহোবা বলেন: “সেই দিন তারা আমার বিশেষ সম্পদ* হয়ে উঠবে এবং তারা আমার হবে। আমি তাদের প্রতি সমবেদনা দেখাব, ঠিক যেভাবে একজন ব্যক্তি তার বাধ্য ছেলের প্রতি সমবেদনা দেখায়। ১৮ তোমরা আবারও যে সঠিক কাজ করে এবং যে মন্দ কাজ করে আর যে ঈশ্বরের সেবা করে এবং যে তাঁর সেবা করে না, তাদের মধ্যে পার্থক্য দেখতে পাবে।”

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার