বিভাগ ৮ থেকে যা শিখব
যিহোবা শলোমনকে প্রচুর প্রজ্ঞা আর সেইসঙ্গে মন্দির নির্মাণ করার বিশেষ সুযোগ দিয়েছিলেন। কিন্তু, শলোমন ধীরে ধীরে যিহোবাকে ত্যাগ করেছিলেন। আপনি যদি একজন বাবা কিংবা মা হয়ে থাকেন, তা হলে আপনার সন্তানকে এটা বুঝতে সাহায্য করুন যে, মিথ্যা উপাসকেরা কীভাবে শলোমনকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। ইজরায়েল দুই রাজ্যে বিভক্ত হয়ে পড়েছিল। আর মন্দ রাজারা ইজরায়েল জাতিকে যিহোবার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল এবং তাদের মূর্তিপূজা করার দিকে পরিচালিত করেছিল। সেই সময়ে যিহোবার অনেক অনুগত ভাববাদীকে তাড়না করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল। রানি ঈষেবল উত্তর রাজ্যকে পুরোপুরিভাবে যিহোবার বিরুদ্ধে নিয়ে গিয়েছিলেন। ইজরায়েলের ইতিহাসে এটা খুবই অন্ধকারময় এক সময় ছিল। কিন্তু, ইজরায়েলীয়দের মধ্যে তখনও যিহোবার অনেক বিশ্বস্ত দাস ছিল, যেমন রাজা যিহোশাফট এবং ভাববাদী এলিয়।