আপনি কি একজন পূর্ণ সময়ের সাক্ষী?
১ এই প্রশ্নটির উত্তরে আপনি কি হ্যাঁ বলবেন? যদিও যিহোবার উৎসর্গীকৃত সকল দাসেরা পূর্ণ সময়ের পরিচর্যার জন্য নাম নথিভুক্ত করতে পারে না, তবুও এটি প্রত্যাশা করা কি যুক্তিযুক্ত নয় যে আমাদের সকলেরই নিজেদের তাঁর পূর্ণ সময়ের সাক্ষী হিসাবে দেখা উচিত? অবশ্যই আমাদের দেখা উচিত।
২ আংশিক সময়ের একজন খ্রীষ্টান বলে কিছু নেই। যীশু তাঁর পিতা সম্বন্ধে বলেছিলেন: “আমি সর্ব্বদা তাঁহার সন্তোষজনক কার্য্য করি।” (যোহন ৮:২৯) পৌল, যিনি একইরকম অনুভব করেছিলেন, আমাদের “সকলই ঈশ্বরের গৌরবার্থে” করতে উপদেশ দিয়েছিলেন। (১ করি. ১০:৩১) তাহলে সর্বতোভাবে, আমাদের সকলের নিজেদের যিহোবার পূর্ণ সময়ের সাক্ষী হিসাবে দেখা উচিত। নিজেদের সম্বন্ধে এইভাবে চিন্তা করা আমাদের কৃত প্রতিটি কাজে ভালোর জন্য আমাদের প্রভাবিত করবে।
৩ প্রমাণটিকে বিবেচনা করুন: আমাদের পোশাক, কথাবার্তা এবং আচরণ অন্য লোকেদের কাছে ইঙ্গিত করতে পারে যে আমরা বাস্তবিকই যিহোবার সাক্ষী। আমরা যখন ক্ষেত্র পরিচর্যায় রত হই অথবা খ্রীষ্টীয় সভাগুলিতে যোগদান করি, আমরা মার্জিত পোশাক, গঠনমূলক কথাবার্তা এবং যথাযথ আচরণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন থাকি। কিন্তু, আমরা বিদ্যালয়ে যাচ্ছি, জাগতিক কর্মক্ষেত্রে রয়েছি অথবা চিত্তবিনোদনে অংশগ্রহণ করছি, যাই করি না আমাদের সাথে সম্পর্কযুক্ত প্রতিটি বিষয়ের প্রমাণ দেওয়া উচিত যে আমরা যিহোবার ধার্মিক মানগুলির দ্বারা জীবনযাপন করি।
৪ যীশু বলেছিলেন: “পর্ব্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না। . . . তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে।” (মথি ৫:১৪-১৬) বিষয়টি সর্বসময়ে এবং যা কিছুই আমরা করি তার ক্ষেত্রে সত্য হওয়া উচিত। আমরা যেখানে রয়েছি অথবা যা করছি তার কারণে যদি আমরা কখনও নিজেদের সাক্ষ্য দেওয়ায় অনিচ্ছুক হিসাবে দেখতে পাই, তাহলে আমাদের নিজেদের জিজ্ঞাসা করা প্রয়োজন, ‘আমি কি আংশিক সময় যিহোবার সেবা করছি অথবা পূর্ণ সময়?’ ঈশ্বরের রাজ্যের সুসমাচার সম্বন্ধে অন্যদের কাছে বলার কোন সুযোগকেই আমরা যেন কখনও চলে যেতে না দিই।
৫ স্মরণে রাখুন যে, যখন আমরা সন্দেহাতীতভাবে “আপনি কি একজন পূর্ণ সময়ের সাক্ষী?” এই প্রশ্নটির উত্তর “হ্যাঁ” দিতে পারি, তখন আমরা যিহোবাকে সম্মান ও সন্তুষ্ট করি!