৪ কারণ তোমার উপকারের জন্য তারা ঈশ্বরেরই পরিচারক হিসেবে কাজ করেন। কিন্তু, তুমি যদি মন্দ কাজ কর, তা হলে ভয় করো কারণ শাস্তি দেওয়ার জন্য তাদের ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতা তাদের কোনো কারণ ছাড়া দেওয়া হয়নি। তারা ঈশ্বরের পরিচারক হিসেবে সেই ব্যক্তিকে শাস্তি দেন, যে মন্দ কাজ করে চলে।