ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • “পবিত্র, পবিত্র, পবিত্র . . . যিহোবা”
    যিহোবার নিকটবর্তী হোন
    • ১৭, ১৮. (ক) যিশাইয় তার দর্শনের দ্বারা প্রথমে কীভাবে প্রভাবিত হয়েছিলেন? (খ) যিশাইয়কে সান্ত্বনা দেওয়ার জন্য যিহোবা কীভাবে একজন সরাফকে ব্যবহার করেছিলেন আর সরাফের কাজের তাৎপর্য কী ছিল?

      ১৭ কিন্তু, ঈশ্বরের পবিত্রতা কি তুলনার দিক দিয়ে আমাদের নিকৃষ্ট করবে? এর উত্তর অবশ্যই হ্যাঁ। কারণ, আমরা যিহোবার চেয়ে নিকৃষ্ট—আর সেই অনুপাত এতটাই ক্ষুদ্র যে, তা ভাষায় প্রকাশ করা যায় না। তা জানা কি আমাদেরকে তাঁর কাছ থেকে বিচ্ছিন্ন করবে? সরাফগণকে যিহোবার পবিত্রতা ঘোষণা করতে শুনে যিশাইয়ের প্রতিক্রিয়া কী হয়েছিল, তা বিবেচনা করুন। “আমি কহিলাম, হায়, আমি নষ্ট হইলাম, কেননা আমি অশুচি-ওষ্ঠাধর মনুষ্য, এবং অশুচি-ওষ্ঠাধর জাতির মধ্যে বাস করিতেছি; আর আমার চক্ষু রাজাকে, বাহিনীগণের সদাপ্রভুকে, দেখিতে পাইয়াছে।” (যিশাইয় ৬:৫) হ্যাঁ, যিহোবার চিরন্তন পবিত্রতা যিশাইয়কে মনে করিয়ে দিয়েছিল যে তিনি কতটা পাপী ও অসিদ্ধ ছিলেন। প্রথমে, সেই বিশ্বস্ত পুরুষ অসহায় বোধ করেছিলেন। কিন্তু, যিহোবা তাঁকে সেই অবস্থায় ত্যাগ করেননি।

      ১৮ একজন সরাফ সঙ্গে সঙ্গে ভাববাদীকে সান্ত্বনা দিয়েছিলেন। কীভাবে? সেই শক্তিশালী আত্মিক প্রাণী বেদির দিকে উড়ে গিয়েছিলেন, সেখান থেকে একটা কয়লা তুলে নিয়ে এসে যিশাইয়ের ঠোঁট সেই কয়লা দিয়ে স্পর্শ করেছিলেন। এটিকে হয়তো সান্ত্বনার চেয়ে আরও যন্ত্রণাদায়ক বলে মনে হতে পারে। তবে, মনে রাখবেন যে এটা প্রতীকী অর্থে পরিপূর্ণ একটা দর্শন ছিল। একজন বিশ্বস্ত যিহুদি, যিশাইয় ভালভাবেই জানতেন যে মন্দিরের বেদিতে প্রতিদিন পাপের প্রায়শ্চিত্তের জন্য বলি উৎসর্গ করা হতো। আর সরাফ প্রেমের সঙ্গে ভাববাদীকে মনে করিয়ে দিয়েছিলেন যে তিনি অসিদ্ধ, “অশুচি-ওষ্ঠাধর” হওয়া সত্ত্বেও, ঈশ্বরের সামনে এক শুচি অবস্থানে আসতে পারেন।a একজন অসিদ্ধ, পাপী মানুষকে যিহোবা অন্তত এক আপেক্ষিক অর্থে পবিত্র হিসেবে দেখতে ইচ্ছুক।—যিশাইয় ৬:৬, ৭.

  • “পবিত্র, পবিত্র, পবিত্র . . . যিহোবা”
    যিহোবার নিকটবর্তী হোন
    • a “অশুচি-ওষ্ঠাধর” অভিব্যক্তিটা যথাযথ কারণ বাইবেলে ওষ্ঠাধর প্রায়ই কথা বা ভাষাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। সমস্ত অসিদ্ধ মানুষের ক্ষেত্রে, আমরা যেভাবে আমাদের কথা বলার শক্তিকে ব্যবহার করি, তাতে এক ব্যাপক মাত্রায় পাপকে চিহ্নিত করা যেতে পারে।—হিতোপদেশ ১০:১৯; যাকোব ৩:২, ৬.

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার