-
নাগরিক অথবা বিদেশী ঈশ্বর আপনাকে সাদরে অভ্যর্থিত করেন!প্রহরীদুর্গ—১৯৯২ | জুলাই ১
-
-
১৯. ইস্রায়েলের প্রত্যাবর্ত্তনের সাথে, কি ভাববাণীমূলক ইঙ্গিত ছিল যা দেখায় যে বিদেশীরা এর মধ্যে যুক্ত থাকবে?
১৯ তৎসত্ত্বেও, ঈশ্বরের লোকদের পুনরায় ক্রয় ও প্রত্যাবর্ত্তন সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে গিয়ে, যিশাইয় এই চমকপ্রদ ভবিষ্যৎবাণী করেন: “আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে, রাজগণ তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে।” (যিশাইয় ৫৯:২০; ৬০:৩) এর অর্থ ছিল যে কেবল ব্যক্তিগত ভাবে অভ্যর্থিত বিদেশীরা ছাড়াও আরও অন্যরাও আছে, শলোমনের প্রার্থনার সাথে মিল রেখে। যিশাইয় অবস্থার এক আমূল পরিবর্ত্তনের দিকে মনোযোগ আকর্ষণ করছিলেন। “জাতিগণ” ইস্রায়েল সন্তানগণের সাথে একসাথে সেবা করবে: “আর বিজাতি-সন্তানেরা তোমার প্রাচীর গাঁথিবে, তাহাদের রাজগণ তোমাদের পরিচর্য্যা করিবে, কেননা আমি কোপভরে তোমাকে প্রহার করিয়াছি, কিন্তু অনুগ্রহে তোমার প্রতি করুণা করিলাম।”—যিশাইয় ৬০:১০.
-
-
নাগরিক অথবা বিদেশী ঈশ্বর আপনাকে সাদরে অভ্যর্থিত করেন!প্রহরীদুর্গ—১৯৯২ | জুলাই ১
-
-
২২. কি করে “বিদেশীরা” আত্মিক ইস্রায়েলের সাথে একসাথে কাজ করতে এসেছে?
২২ সেই ‘বিদেশীদের সম্বন্ধে কি যারা আসলে তোমার দেওয়াল গাঁথিবে’? ইহাও আমাদের সময় ঘটেছে। যখন ১৪৪,০০০ যে আমন্ত্রণ তাহা পূর্ণ হয়ে আসছিল, সমস্ত জাতি থেকে এক বিরাট জনতা আত্মিক ইস্রায়েলের সাথে এসে উপাসনায় যোগ দেয়। এই নতুনদের জন্য আছে পরমদেশে বাইবেল ভিত্তিক আশা অনন্ত জীবনের। তাদের অন্তিম অবস্থান বিশ্বস্ত সেবার জন্য যদিও আলাদা হবে, তারা খুব আনন্দিত মনোনীত অবশিষ্টাংশদের রাজ্যের এই সুসমাচার প্রচারে সাহায্য করতে।—মথি ২৪:১৪.
২৩. “বিদেশীরা” মনোনীতদের কতদূর পর্য্যন্ত সাহায্য করেছে?
২৩ আজ প্রায় ৪,০০০,০০০ ব্যক্তিরা আছে যারা “বিদেশী,” তারা সেই অবশিষ্টাংশদের সাথে ‘যাদের নাগরিকতা স্বর্গীয়’ যিহোবার প্রতি তাদের যে আনুগত্য প্রমাণ করছে। তাদের অনেকে, পুরুষ এবং স্ত্রী, যুবক এবং বৃদ্ধ, অগ্রগামী হিসাবে পূর্ণ সময়ের পরিচর্য্যার কাজে সেবা করছে। ৬৬,০০০-এর উপর যে মণ্ডলী আছে তাতে, এইরূপ বিদেশীরা প্রাচীন ও পরিচারক দাসদের কাজের যে দায়িত্ব তা পালন করছে। অবশিষ্টাংশরা ইহাতে খুব আনন্দ করে, যখন তারা যিশাইয়ের কথাগুলির যে পরিপূর্ণতা তা লক্ষ্য করে: “আর বিদেশীগণ দাঁড়াইয়া তোমাদের পাল চরাইবে, বিজাতি-সন্তানেরা তোমাদের শস্যক্ষেত্রের কৃষক ও তোমাদের দ্রাক্ষাক্ষেত্রের পাইটকারী হইবে।”—যিশাইয় ৬১:৫.
-