ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • তিনি “হৃদয় মধ্যে আন্দোলন” করেছিলেন
    ২০০৯ প্রহরীদুর্গ | জানুয়ারি ১
    • বৈৎলেহমের উদ্দেশে যাত্রা

      কেবলমাত্র যোষেফ ও মরিয়মকেই এই যাত্রা করতে হয়নি। আগস্ত কৈসর সেই সময়ে সমগ্র দেশে নাম লেখানোর বা রেজিস্ট্রি করার আদেশ জারি করেছিলেন আর সেই আদেশ পালন করার জন্য লোকেদেরকে তাদের নিজ নিজ জন্মস্থানে যেতে হয়েছিল। যোষেফ কীভাবে সাড়া দিয়েছিলেন? বিবরণ বলে: “আর যোষেফও গালীলের নাসরৎ নগর হইতে যিহূদিয়ায় বৈৎলেহম নামক দায়ূদের নগরে গেলেন, কারণ তিনি দায়ূদের কুল ও গোষ্ঠীজাত ছিলেন।”—লূক ২:১-৪.

      সেই সময়ে কৈসরের এমন আদেশ জারি করা কোনো আকস্মিক ঘটনা ছিল না। প্রায় সাত শতাব্দী আগে লিখিত একটা ভবিষ্যদ্‌বাণীতে বলা হয়েছিল যে, মশীহ বৈৎলেহমে জন্ম নেবেন। ঘটনা হচ্ছে, নাসরৎ থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে বৈৎলেহম নামে একটা নগরও ছিল। কিন্তু, ভবিষ্যদ্‌বাণী নির্দিষ্টভাবে উল্লেখ করেছিল যে, মশীহ ‘বৈৎলেহম-ইফ্রাথায়’ জন্মগ্রহণ করবেন। (মীখা ৫:২) বর্তমান সময়ের রাস্তার পরিমাপ অনুযায়ী, পাহাড়ি ভূখণ্ডের ওপর প্রায় ১৫০ কিলোমিটার রাস্তা নাসরৎকে এর দক্ষিণের সেই ছোট্ট গ্রাম থেকে আলাদা করেছে। এই বৈৎলেহমেই যোষেফকে উপস্থিত হওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছিল, কারণ এটা ছিল রাজা দায়ূদের গোষ্ঠীর পূর্বপুরুষদের বাসস্থান আর যোষেফ ও তার স্ত্রী দুজনেই সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল।

  • তিনি “হৃদয় মধ্যে আন্দোলন” করেছিলেন
    ২০০৯ প্রহরীদুর্গ | জানুয়ারি ১
    • আর কোন বিষয়টা হয়তো মরিয়মকে বাধ্য হতে অনুপ্রাণিত করেছিল? তিনি কি মশীহের জন্মস্থান হিসেবে বৈৎলেহমের বিষয়ে ভবিষ্যদ্‌বাণী জানতেন? বাইবেল এই বিষয়ে কিছু জানায় না। আমরা এই সম্ভাবনাকে বাতিলও করে দিতে পারি না কারণ সেই বিষয়ে ধর্মীয় নেতারা আর এমনকী সাধারণ লোকেরাও স্পষ্টতই জানত। (মথি ২:১-৭; যোহন ৭:৪০-৪২) আর শাস্ত্র সম্বন্ধে মরিয়মও নিশ্চয়ই অজ্ঞ ছিলেন না। (লূক ১:৪৬-৫৫) মরিয়ম তার স্বামীর প্রতি, সরকারি এক আদেশের প্রতি বা যিহোবার নিজের ভবিষ্যদ্‌বাণীর প্রতি—অথবা অন্যান্য যে-কারণেই—বাধ্য হয়ে যাত্রা করার সিদ্ধান্ত নিন না কেন, তা করে তিনি এক অসাধারণ উদাহরণ স্থাপন করেছেন। যিহোবা পুরুষ ও নারী উভয়ের নম্র, বাধ্যতার মনোভাবকে উচ্চমূল্য দেন। আমাদের সময়ে, যখন বাধ্যতাকে প্রায়ই অবজ্ঞা করা হয়, তখন সব জায়গার বিশ্বস্ত লোকেদের জন্য মরিয়মের উদাহরণ এক অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার