ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৯ ৮/১৫ পৃষ্ঠা ৩২
  • “লবণের স্বাদ যদি যায়”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “লবণের স্বাদ যদি যায়”
  • ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৯ ৮/১৫ পৃষ্ঠা ৩২

“লবণের স্বাদ যদি যায়”

এর জন্য অনেক যুদ্ধ করা হয়েছে। এটাকে বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রাচীন চিনে সোনার পরে এটাই ছিল সবচেয়ে মূল্যবান বস্তু। হ্যাঁ, মানুষ এটাকে খুবই মূল্যবান দ্রব্য বলে মনে করে। আজকে পর্যন্ত, লবণ রোগ সারাতে ও জীবাণুনাশক হিসেবে কাজ করেছে আর সারা পৃথিবীতে খাদ্য দ্রব্যকে সুস্বাদু করে তোলার জন্য ও সংরক্ষক হিসেবে এটা ব্যবহার করা হয়।

দেখা যায় যে লবণের অনেক ভাল গুণ আছে আর অনেক কাজেও লাগে, তাই এটা আশ্চর্যের কথা নয় যে বাইবেলে এটাকে রূপকভাবে ব্যবহার করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, মোশির ব্যবস্থায় বলা হয়েছিল যে যিহোবার বেদিতে যে কোন নৈবেদ্য দিতে হলে তা লবণাক্ত করতে হবে। (লেবীয় পুস্তক ২:১৩) এটা বলিগুলোর স্বাদ বাড়ানোর জন্য করা হয়নি কিন্তু লবণকে যেহেতু পচন বা ক্ষয় মুক্ত বলে বর্ণনা করা হয়েছে সম্ভবত সেই কারণে এটা করা হয়েছিল।

যীশু খ্রীষ্ট তাঁর পর্বতে দত্ত বিখ্যাত উপদেশে তাঁর শিষ্যদেরকে বলেছিলেন, “তোমরা পৃথিবীর লবণ।” (মথি ৫:১৩) এই কথা বলে যীশু বুঝিয়েছিলেন যে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে অন্যদের কাছে প্রচার করা হবে তাদের এক সম্ভাব্য সংরক্ষণ অথবা যারা তাদের কথা শুনবেন তাদের জন্য জীবন বাঁচানোর কাজ। সত্যি সত্যি, যারা যীশুর কথাগুলো মেনে চলবেন তারা যে সমাজে বাস করেন ও কাজ করে থাকেন সেখানকার নৈতিক ও আধ্যাত্মিক পচন থেকে রক্ষা পাবেন।—১ পিতর ৪:১-৩.

কিন্তু, যীশু এই সতর্কবাণীও দিয়েছিলেন: “কিন্তু লবণের স্বাদ যদি যায়, . . . তাহা আর কোন কার্য্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়।” এর ওপর মন্তব্য করতে গিয়ে, বাইবেল বিষয়ক পণ্ডিত অ্যালবার্ট বারঞ্জ বলেন, এই ব্যাপারে যীশু ও তাঁর প্রেরিতদের কাছে যে লবণ পরিচিত তাতে “উদ্ভিদ ও মাটির কিছু উপাদান মিশে থাকত বলে তা ভেজালপূর্ণ ছিল।” তাই লবণ যদি এর গুণ হারিয়ে ফেলে, তাহলে “এতে শুধু মাটির উপাদানই বেশি পরিমাণে” হয়তো রয়ে যেতে পারে। বারঞ্জ বলেন যে “আমরা যেমন রাস্তায় কাঁকর বালু ছিটিয়ে দিই, তেমন এটা তখন হাঁটার বা চলার পথে . . . ফেলে দেওয়া ছাড়া আর কোন কাজে লাগে না।”

এই সতর্কবাণীতে ভালভাবে কান দেওয়ার সময় খ্রীষ্টানদের নজর রাখা উচিত যেন তারা কখনও জনসাধারণ্যে সাক্ষ্য দেওয়াকে বন্ধ করে না দেন বা খারাপ চাল-চলনে জড়িয়ে না পড়েন। তা না হলে তারা আধ্যাত্মিকভাবে নষ্ট হয়ে যাবেন আর সেই লবণের মতো অকেজো হয়ে পড়তে পারেন যে ‘লবণের স্বাদ চলে গিয়েছে।’

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার