-
পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল২০১৪ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১৫
-
-
যিরমিয় ৩১:১৫ পদে আমরা পড়ি: “সদাপ্রভু এই কথা কহেন, রামায় শব্দ শুনা যাইতেছে, হাহাকার ও তীব্র রোদন! রাহেল আপন সন্তানদের জন্য রোদন করিতেছে, সে আপন সন্তানদের বিষয়ে প্রবোধ কথা মানে না, কেননা তাহারা নাই।”
-
-
পাঠক-পাঠিকাদের থেকে প্রশ্নসকল২০১৪ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১৫
-
-
যা-ই হোক না কেন, তার ছেলেদের জন্য রাহেলের রোদন সম্বন্ধে যিরমিয়ের কথাগুলো ভবিষ্যদ্বাণীমূলক ছিল। এই কথাগুলো সেই ঘটনাকে নির্দেশ করে, যা শত শত বছর পর শিশু যিশুর সময়ে ঘটেছিল। রাজা হেরোদ আজ্ঞা দিয়েছিলেন, যেন যিরূশালেমের দক্ষিণে অবস্থিত বৈৎলেহমে দুই বা এর কমবয়সি সমস্ত ছেলে সন্তানকে হত্যা করা হয়। সেই মায়েদের কান্নার চরম আর্তনাদের কথা কল্পনা করুন, যাদের ছেলেরা মারা গিয়েছিল, যারা আর “নাই।” এটা এমন ছিল যেন সেই কান্না সুদূর রামা পর্যন্ত শোনা গিয়েছিল, যা যিরূশালেমের উত্তরে অবস্থিত ছিল।—মথি ২:১৬-১৮.
তাই, যিরমিয়ের সময়ে ও সেইসঙ্গে যিশুর সময়ে, “আপন সন্তানদের জন্য” রাহেলের “রোদন,” এই কথাগুলো নিজেদের সন্তানদের মৃত্যুর কারণে যিহুদি মায়েরা যে-শোক করেছিল, সেটা বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়েছে। অবশ্য, যারা মারা গিয়ে “শত্রুর” অর্থাৎ মৃত্যুর ‘দেশে’ গিয়েছে, তারা হয়তো সেই সময় ফিরে আসবে, যখন মৃতেরা পুনরুত্থিত হবে।—যির. ৩১:১৬; ১ করি. ১৫:২৬.
-