ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • জীবনে প্রকৃত সফলতা লাভ করুন
    ২০১২ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১৫
    • ১৩. ধনসম্পদ সঞ্চয় করার বিষয়ে যিশু কোন পরামর্শ দিয়েছিলেন?

      ১৩ যিশু ধনসম্পদ সম্বন্ধে বলেছিলেন: “তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না; এখানে ত কীটে ও মর্চ্চায় ক্ষয় করে, এবং এখানে চোরে সিঁধ কাটিয়া চুরি করে। কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় কর; সেখানে কীটে ও মর্চ্চায় ক্ষয় করে না, সেখানে চোরেও সিঁধ কাটিয়া চুরি করে না। কারণ যেখানে তোমার ধন, সেইখানে তোমার মনও থাকিবে।”—মথি ৬:১৯-২১.

  • জীবনে প্রকৃত সফলতা লাভ করুন
    ২০১২ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১৫
    • ১৫. কোন ধরনের সফলতার জন্য আমাদের প্রচেষ্টা করা উচিত?

      ১৫ কিছু ধর্মীয় নেতা এই বিষয়টা প্রচার করে থাকে যে, সফলতার পিছনে ছোটা সঠিক নয় এবং সফল হওয়ার সমস্ত প্রচেষ্টা বাদ দেওয়া উচিত। কিন্তু লক্ষ করুন যে, যিশু এই ধরনের সমস্ত প্রচেষ্টা সম্বন্ধে নিন্দা করেননি। এর পরিবর্তে, তিনি তাঁর শিষ্যদেরকে তাদের প্রচেষ্টাকে ভিন্ন দিকে পরিচালিত করার জন্য জোরালো পরামর্শ দিয়েছিলেন এবং তাদেরকে “স্বর্গে” অবিনশ্বর “ধন” সঞ্চয় করার জন্য উপদেশ দিয়েছিলেন। আমাদের সর্বপ্রধান আকাঙ্ক্ষা হওয়া উচিত যিহোবার দৃষ্টিভঙ্গি অনুযায়ী একজন সফল ব্যক্তি হওয়ার প্রচেষ্টা করা। হ্যাঁ, যিশুর কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা কীসের অনুধাবন করব, তা বেছে নেওয়ার সুযোগ আমাদের রয়েছে। কিন্তু, প্রকৃত বিষয়টা হল আমরা সেই বিষয়ের অনুধাবন করব, যেটা আমাদের হৃদয়ে রয়েছে এবং যেটা আমাদের কাছে মূল্যবান।

      ১৬. কীসের ওপর আমরা পূর্ণ আস্থা রাখতে পারি?

      ১৬ আমাদের হৃদয়ে যদি যিহোবাকে খুশি করার ইচ্ছা থাকে, তাহলে আমরা এই নির্ভরতা রাখতে পারি যে, তিনি লক্ষ্য রাখবেন যেন আমরা প্রয়োজনীয় বিষয়গুলো লাভ করি। তিনি হয়তো আমাদেরকে প্রেরিত পৌলের মতো ক্ষণিকের জন্য ক্ষুধা বা তৃষ্ণা সহ্য করতে অনুমোদন করবেন। (১ করি. ৪:১১) তা সত্ত্বেও, যিশুর এই বিজ্ঞ পরামর্শে আমরা পূর্ণ আস্থা রাখতে পারি: “ইহা বলিয়া ভাবিত হইও না যে, ‘কি ভোজন করিব?’ বা ‘কি পান করিব?’ বা ‘কি পরিব?’ কেননা পরজাতীয়েরাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে; তোমাদের স্বর্গীয় পিতা ত জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা প্রথমে তাঁহার রাজ্য ও তাঁহার ধার্ম্মিকতার বিষয়ে চেষ্টা কর, তাহা হইলে ঐ সকল দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে।”—মথি ৬:৩১-৩৩.

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার