-
“তোমাদের মস্তকের কেশগুলিও” যিহোবার গণিত আছে২০০৫ প্রহরীদুর্গ | আগস্ট ১
-
-
৬ কেন তাদের ভয় পাওয়ার দরকার নেই, সেই বিষয়টা তাঁর প্রেরিতদের বুঝতে সাহায্য করার জন্য যিশু দুটো দৃষ্টান্ত দিয়েছিলেন। তিনি তাদেরকে বলেছিলেন: “দুইটী চড়াই পাখী কি এক পয়সায় বিক্রয় হয় না? আর তোমাদের পিতার অনুমতি বিনা তাহাদের একটীও ভূমিতে পড়ে না। কিন্তু তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে। অতএব ভয় করিও না, তোমরা অনেক চড়াই পাখী হইতে শ্রেষ্ঠ।” (মথি ১০:২৯-৩১) লক্ষ করুন যে, যিশু দুর্দশার মুখেও ভীত না হওয়ার সঙ্গে সেই বিষয়ে আস্থাবান হওয়াকে যুক্ত করেছেন যে, যিহোবা ব্যক্তিগতভাবে আমাদের জন্য চিন্তা করেন। স্পষ্টতই, প্রেরিত পৌলের এই ধরনের আস্থা ছিল। তিনি লিখেছিলেন: “ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? যিনি নিজ পুত্ত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাঁহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাঁহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহ-পূর্ব্বক দান করিবেন না?” (রোমীয় ৮:৩১, ৩২) আপনি যে-প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীনই হোন না কেন, আপনিও নিশ্চিত থাকতে পারেন যে, যত দিন পর্যন্ত আপনি যিহোবার প্রতি অনুগত থাকেন, ততদিন পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে আপনার জন্য চিন্তা করেন। তাঁর প্রেরিতদের প্রতি বলা যিশুর উপদেশ ভাল করে বিবেচনা করলে এই বিষয়টা আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে।
একটা চড়ুই পাখির মূল্য
৭, ৮. (ক) যিশুর দিনে চড়ুই পাখিকে কোন দৃষ্টিতে দেখা হতো? (খ) স্পষ্টতই, কেন মথি ১০:২৯ পদ ‘চড়াইয়ের’ এর জন্য এমন ধরনের গ্রিক শব্দ ব্যবহার করে, যার অর্থ “ছোট চড়ুই”?
৭ যিশুর দৃষ্টান্তগুলো যিহোবার প্রত্যেক দাসের জন্য যিহোবার চিন্তা সম্বন্ধে কার্যকারীভাবে বর্ণনা করে। প্রথমে চড়ুই পাখির কথা বিবেচনা করুন। যিশুর দিনে চড়ুই পাখি খাদ্য হিসেবে ব্যবহৃত হতো কিন্তু সেগুলো যেহেতু ফসলের ক্ষতি করত, তাই বেশির ভাগ ক্ষেত্রেই সেগুলোকে ক্ষতিকর প্রাণী হিসেবে দেখা হতো। চারিদিকে এত চড়ুই পাখি এবং সেগুলো এত সস্তা ছিল যে, বর্তমান মূল্য অনুযায়ী দুটো চড়ুই পাখি পাঁচ সেন্টেরও কম সমমূল্য দিয়ে ক্রয় করা যেত। সেই পরিমাণের দ্বিগুণ দিয়ে চারটে নয় কিন্তু পাঁচটা চড়ুই পাখি ক্রয় করা যেত—বাড়তি পাখিটা দিয়ে দেওয়া হতো যেন এর কোনো মূল্যই নেই!—লূক ১২:৬.
৮ এ ছাড়া, সেই সাধারণ পাখিটার আকৃতি সম্বন্ধেও চিন্তা করুন। অন্যান্য অনেক পাখির তুলনায় এমনকি একটা পূর্ণবয়স্ক চড়ুই পাখিও আকারে অনেক ছোট। কিন্তু, মথি ১০:২৯ পদে, যে-গ্রিক শব্দকে “চড়াই” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটা মূলত ছোট চড়ুই পাখিকে নির্দেশ করে। স্পষ্টতই, যিশু চেয়েছিলেন যাতে তাঁর প্রেরিতরা সবচেয়ে ছোট এবং তুচ্ছ একটা পাখি সম্বন্ধে কল্পনা করে।
৯. চড়ুই সম্বন্ধে যিশুর দৃষ্টান্ত থেকে কোন জোরালো বিষয়বস্তু তুলে ধরা হয়েছে?
৯ চড়ুই পাখি সম্বন্ধে যিশুর উপমা এক জোরালো বিষয়বস্তু তুলে ধরে: মানুষের কাছে যেটাকে মূল্যহীন বলে মনে হয়, যিহোবা ঈশ্বরের কাছে সেটা গুরুত্বপূর্ণ। যিশু এই সত্যতার ওপর আরও জোর দিয়েছিলেন এই কথা বলার দ্বারা যে, যিহোবার অলক্ষে একটা ছোট চড়ুইও “ভূমিতে” পড়ে না।c শিক্ষাটা স্পষ্ট। যিহোবা ঈশ্বর যদি সবচেয়ে ছোট এবং তুচ্ছ পাখিকে লক্ষ করেন, তা হলে যে-মানুষ তাঁকে সেবা করা বেছে নিয়েছে, তার পরিস্থিতি সম্বন্ধে তিনি আরও কত বেশিই না চিন্তা করবেন!
-
-
“তোমাদের মস্তকের কেশগুলিও” যিহোবার গণিত আছে২০০৫ প্রহরীদুর্গ | আগস্ট ১
-
-
c কিছু পণ্ডিত ব্যক্তি মনে করে যে, চড়ুই পাখির ভূমিতে পড়া পরোক্ষভাবে কেবল এর মারা যাওয়ার চেয়ে আরও বেশি কিছু বোঝাতে পারে। তারা বলে যে, মূল ভাষার বাক্যাংশ দিয়ে হয়তো পাখিদের খাবারের জন্য ভূমিতে নেমে আসাকে নির্দেশ করে। যদি তা-ই হয়, তা হলে এটা প্রকাশ করে যে, ঈশ্বর পাখিদের দৈনন্দিন কাজকর্ম লক্ষ করেন এবং এদের জন্য চিন্তা করেন, কেবল এরা যখন মারা যায় তখন নয়।—মথি ৬:২৬.
-