-
“তোমাদের মস্তকের কেশগুলিও” যিহোবার গণিত আছে২০০৫ প্রহরীদুর্গ | আগস্ট ১
-
-
৬ কেন তাদের ভয় পাওয়ার দরকার নেই, সেই বিষয়টা তাঁর প্রেরিতদের বুঝতে সাহায্য করার জন্য যিশু দুটো দৃষ্টান্ত দিয়েছিলেন। তিনি তাদেরকে বলেছিলেন: “দুইটী চড়াই পাখী কি এক পয়সায় বিক্রয় হয় না? আর তোমাদের পিতার অনুমতি বিনা তাহাদের একটীও ভূমিতে পড়ে না। কিন্তু তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে। অতএব ভয় করিও না, তোমরা অনেক চড়াই পাখী হইতে শ্রেষ্ঠ।” (মথি ১০:২৯-৩১) লক্ষ করুন যে, যিশু দুর্দশার মুখেও ভীত না হওয়ার সঙ্গে সেই বিষয়ে আস্থাবান হওয়াকে যুক্ত করেছেন যে, যিহোবা ব্যক্তিগতভাবে আমাদের জন্য চিন্তা করেন। স্পষ্টতই, প্রেরিত পৌলের এই ধরনের আস্থা ছিল। তিনি লিখেছিলেন: “ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে? যিনি নিজ পুত্ত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাঁহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাঁহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহ-পূর্ব্বক দান করিবেন না?” (রোমীয় ৮:৩১, ৩২) আপনি যে-প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীনই হোন না কেন, আপনিও নিশ্চিত থাকতে পারেন যে, যত দিন পর্যন্ত আপনি যিহোবার প্রতি অনুগত থাকেন, ততদিন পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে আপনার জন্য চিন্তা করেন। তাঁর প্রেরিতদের প্রতি বলা যিশুর উপদেশ ভাল করে বিবেচনা করলে এই বিষয়টা আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে উঠবে।
-
-
“তোমাদের মস্তকের কেশগুলিও” যিহোবার গণিত আছে২০০৫ প্রহরীদুর্গ | আগস্ট ১
-
-
১০. “তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে,” এই উক্তির তাৎপর্য কী?
১০ চড়ুই পাখি সম্বন্ধে দৃষ্টান্তের সঙ্গে যিশু বলেছিলেন: “তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে।” (মথি ১০:৩০) এই সংক্ষিপ্ত কিন্তু গভীর উক্তি, চড়ুই পাখি সম্বন্ধে যিশুর দৃষ্টান্তের বিষয়বস্তুকে আরও জোরদার করে। বিবেচনা করুন: অধিকাংশ লোকের মাথায় প্রায় ১,০০,০০০টা চুল রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই, একটা চুলকে দেখতে ঠিক আরেকটা চুলের মতোই দেখায় আর কোনো চুলকেই আমাদের নির্দিষ্ট মনোযোগ পাওয়ার যোগ্য বলে মনে হয় না। তবুও, যিহোবা ঈশ্বর প্রতিটা চুল লক্ষ করেন এবং সেগুলো তাঁর গণিত আছে। যদি তা-ই হয়ে থাকে, তা হলে আমাদের জীবনের এমন কোনো ক্ষুদ্র দিক কি রয়েছে, যা যিহোবা জানতে পারেন না? নিশ্চিতভাবে, যিহোবা তাঁর প্রত্যেক দাসের ব্যক্তিগত গঠন বোঝেন। বাস্তবিকপক্ষে, তিনি “অন্তঃকরণের প্রতি দৃষ্টি করেন।”—১ শমূয়েল ১৬:৭.
১১. কীভাবে দায়ূদ ব্যক্তিগতভাবে তার প্রতি যিহোবার চিন্তা সম্বন্ধে আস্থা প্রকাশ করেছিলেন?
১১ দায়ূদ, যিনি অনেক কষ্ট ভোগ করেছিলেন, তার আস্থা ছিল যে, যিহোবা তাকে লক্ষ করেন। “হে সদাপ্রভু, তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ, আমাকে জ্ঞাত হইয়াছ,” তিনি লিখেছিলেন। “তুমিই আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ, তুমি দূর হইতে আমার সঙ্কল্প বুঝিতেছ।” (গীতসংহিতা ১৩৯:১, ২) আপনিও নিশ্চিত থাকতে পারেন যে, যিহোবা ব্যক্তিগতভাবে আপনাকে জানেন। (যিরমিয় ১৭:১০) হুট করে এই সিদ্ধান্তে আসবেন না যে, আপনি এতটাই নগণ্য যে, যিহোবার সর্বদর্শী চোখ আপনাকে দেখতে পায় না!
-