ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • “আমার বাক্যে স্থির থাক”
    ২০০৩ প্রহরীদুর্গ | ফেব্রুয়ারি ১
    • ১৬. (ক) কোন ধরনের লোকেরা কাঁটাযুক্ত ভূমিকে চিত্রিত করে? (খ) তিনটি সুসমাচারের বিবরণ অনুসারে, কাঁটা কোন বিষয়কে প্রতিনিধিত্ব করে?—পাদটীকা দেখুন।

      ১৬ কোন ধরনের লোকেরা কাঁটাযুক্ত ভূমিকে চিত্রিত করে? যিশু ব্যাখ্যা করেন: “তাহা এমন লোক, যাহারা শুনিয়াছে, কিন্তু চলিতে চলিতে জীবনের চিন্তা ও ধন ও সুখভোগের দ্বারা চাপা পড়ে, এবং পক্ব ফল উৎপন্ন করে না।” (লূক ৮:১৪) ঠিক যেমন বীজবাপকের বীজ ও কাঁটাগুলো একই সময়ে ভূমিতে বেড়ে ওঠে, সেভাবে কিছু ব্যক্তি একই সময়ে ঈশ্বরের বাক্য গ্রহণ করতে এবং “সুখভোগের” চেষ্টা করে। ঈশ্বরের বাক্যের সত্য তাদের হৃদয়ে বপন করা হয় কিন্তু এটা বিভিন্ন বিষয় থেকে প্রতিযোগিতার মুখোমুখি হয়, যেগুলো তাদের মনোযোগ কেড়ে নেয়। তাদের রূপক হৃদয় বিভক্ত হয়ে পড়ে। (লূক ৯:৫৭-৬২) এটা তাদের ঈশ্বরের বাক্য নিয়ে প্রার্থনাপূর্বক ও অর্থপূর্ণ ধ্যান করার জন্য যথেষ্ট সময় দেওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। তারা ঈশ্বরের বাক্য পুরোপুরি গ্রহণ করতে ব্যর্থ হয় এবং এভাবে সহ্য করার জন্য যে-আন্তরিক উপলব্ধিবোধের প্রয়োজন সেটার অভাব বোধ করে। ধীরে ধীরে, তাদের আধ্যাত্মিক আগ্রহগুলো অনাধ্যাত্মিক বিষয়গুলোর দ্বারা এতটাই ঢেকে যায় যে, সেগুলো “[“পুরোপুরিভাবে,” NW] চাপা পড়ে।”c যারা সর্বান্তঃকরণে যিহোবাকে ভালবাসে না, তাদের জন্য কতই না এক দুঃখজনক পরিণতি!—মথি ৬:২৪; ২২:৩৭.

      ১৭. যিশুর দৃষ্টান্তে বর্ণিত রূপক কাঁটাগুলো দ্বারা যাতে না চাপা পড়ি সেইজন্য আমাদের কোন বিষয়গুলো বেছে নেওয়া দরকার?

      ১৭ বস্তুগত বিষয়গুলোর আগে আধ্যাত্মিক বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা এই জগতের ব্যথা ও সুখভোগের দ্বারা চাপা পড়াকে এড়িয়ে চলি। (মথি ৬:৩১-৩৩; লূক ২১:৩৪-৩৬) বাইবেল পড়া এবং যা পড়ি তা নিয়ে ধ্যান করাকে আমাদের কখনও উপেক্ষা করা উচিত নয়। যদি আমরা আমাদের জীবনকে যথাসম্ভব সাদাসিধে রাখি, তা হলে আমরা মনোযোগ নিবিষ্ট করতে ও প্রার্থনাপূর্বক ধ্যান করার জন্য আরও বেশি সময় পাব। (১ তীমথিয় ৬:৬-৮) ঈশ্বরের যে-দাসেরা তা করেছে—যারা এমন যেন ফল-দানকারী চারাগাছকে আরও পুষ্টি, আলো ও ফাঁকা জায়গা দেওয়ার জন্য কাঁটাগুলোকে মাটি থেকে তুলে ফেলেছে—তারা যিহোবার আশীর্বাদ উপভোগ করছে। ২৬ বছর বয়সী সান্ড্রা বলে: “যখন আমি সত্যে থাকার আশীর্বাদগুলো নিয়ে ধ্যান করি, তখন আমি বুঝতে পারি যে, জগৎ এমন কিছুই দিতে পারে না, যেটার সঙ্গে এর তুলনা করা চলে!”—গীতসংহিতা ৮৪:১১.

  • “আমার বাক্যে স্থির থাক”
    ২০০৩ প্রহরীদুর্গ | ফেব্রুয়ারি ১
    • c যিশুর নীতিগল্প সম্বন্ধে তিনটি সুসমাচারের বিবরণ অনুসারে, বীজ এই জগতের দুঃখ ও সুখভোগ দ্বারা চাপা পড়ে: “সংসারের চিন্তা,” “ধনের মায়া,” “অন্যান্য বিষয়ের অভিলাষ” এবং ‘সুখভোগ।’—মার্ক ৪:১৯; মথি ১৩:২২; লূক ৮:১৪; যিরমিয় ৪:৩, ৪.

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার