ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • টানা-জাল ও মৎস্য আপনার জন্য কি অর্থ রাখে?
    প্রহরীদুর্গ—১৯৯২ | সেপ্টেম্বর ১
    • ৩. কি করে যীশুর দৃষ্টান্ত বোঝা আমাদের উপাকার আনতে পারে?

      ৩ যীশু তারপর যিশাইয় ৬:৯, ১০ পদ, প্রয়োগ করেন এই বিষয় ব্যাখ্যা দেওয়ার জন্য যে কারা আত্মিকভাবে বধির এবং অন্ধ। আমাদের, যদিও, সেইরূপ হবার দরকার নেই। আমরা যদি তার দৃষ্টান্ত বুঝি এবং সেই মত কাজ করি, আমরা খুব আনন্দিত হতে পারি—এখন এবং অন্তহীন ভবিষ্যতে। যীশু আমাদের এই উষ্ণ প্রতিশ্রুতি দেন: “ধন্য তোমাদের চক্ষু, কেননা তাহা দেখে, এবং তোমাদের কর্ণ, কেননা তাহা শুনে।” (মথি ১৩:১৬) এই প্রতিশ্রুতি যীশুর সব দৃষ্টান্তকে আচ্ছাদন করে, কিন্তু আসুন আমারা সংক্ষেপে এখন টানা-জালের উদাহরণের উপর দৃষ্টি দিই, যা লিপিবদ্ধ করা আছে মথি ১৩:৪৭-৫০.

      গভীর অর্থ সহ এক দৃষ্টান্ত

      ৪. যীশু মথি ১৩:৪৭-৫০-এর বর্ণনায় কি বিশ্লেষণ করেন যা আমাদের জন্য লিপিবদ্ধ করা আছে?

      ৪ “আবার স্বর্গ-রাজ্য এমন এক টানা জালের তুল্য, যাহা সমুদ্রে ফেলিয়া দেওয়া হইলে সর্ব্বপ্রকার মাছ সংগ্রহ করিল। জালটা পরিপূর্ণ হইলে লোকে কূলে টানিয়া তুলিল, আর বসিয়া বসিয়া ভালগুলি সংগ্রহ করিয়া পাত্রে রাখিল, এবং মন্দগুলি ফেলিয়া দিল। এইরূপ যুগান্তে হইবে; দূতগণ আসিয়া ধার্ম্মিকদের মধ্য হইতে দুষ্টদিগকে পৃথক্‌ করিবেন, এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন; সেই স্থানে রোদন ও দন্তঘর্ষণ হইবে।”

  • টানা-জাল ও মৎস্য আপনার জন্য কি অর্থ রাখে?
    প্রহরীদুর্গ—১৯৯২ | সেপ্টেম্বর ১
    • ৭. যীশু যখন মাছ সম্বন্ধে বলেন তখন তিনি কি উপমা দিচ্ছিলেন?

      ৭ এর সাথে সামঞ্জস্য রেখে এই দৃষ্টান্তে মৎস্যরা হল মানুষরা। সেইকারণে, যখন ৪৯ পদ বলে যে দুষ্টদের থেকে ধার্ম্মিকদের আলাদা করা হবে, তা ইঙ্গিত করে, ধর্ম্মিক ও মন্দ সামুদ্রিক প্রাণীদের নয়, কিন্তু ধার্ম্মিক ও দুষ্ট ব্যক্তিদের। তদ্রুপ, আমরা যেন মনে না করি যে ৫০ পদ বলছে যে সামুদ্রিক প্রাণীদের রোদন ও দন্তঘর্ষণ হবে। না, এই দৃষ্টান্তটি মানুষদের একত্র করা ও পরে তাদের আলাদা করা সম্বন্ধে বলছে, যা খুব গুরুত্বপুর্ণ যেমন ফল প্রদর্শন করেছে।

      ৮. (ক) অযোগ্য মাছদের পরিণাম সম্বন্ধে আমরা কি শিখতে পারি? (খ) অযোগ্য মাছদের সম্বন্ধে যা বলা হয়েছিল তার থেকে আমরা রাজ্য সম্বন্ধে কি উপসংহারে আসতে পারি?

      ৮ লক্ষ্য করুন যে মাছেরা গ্রহণযোগ্য নয়, তা হল, দষ্টরা, তাদের অগ্নিময় হৃদে ফেলে দেওয়া হবে, যেখনে তাদের রোদন ও দন্তঘর্ষণ হবে। অন্য ক্ষেত্রে যীশু এই রোদন ও দন্তঘর্ষণকে তুলনা করেছেন রাজ্যের বাইরে থাকার সাথে। (মথি ৮:১২; ১৩:৪১, ৪২) মথি ৫:২২ এবং ১৮:৯ তিনি এমনকি “অগ্নিময় গিহেন্নার” (NW) কথা বলেন যা অনন্ত ধ্বংসের বিষয় বেঝায়। ইহা কি দেখায় না যে এই দৃষ্টান্তের অর্থ বোঝা ও সেই অনুসারে কাজ করা কত গুরুত্বপূর্ণ? আমরা সকলে জানি যে ঈশ্বরের রাজ্যে দুষ্টেরা নেই ও থাকবেও না। সেইজন্য, যীশু বলেন যে “ঈশ্বরের রাজ্য এক টানা জালের তুল্য,” তিনি নিশ্চয় তা ঈশ্বরের রাজ্যের সাথে মিল রেখে বলেন, যার জালের তুল্য এক বৈশিষ্ট্য আছে যা নামান হয় বিভিন্ন ধরনের মাছ সংগ্রহ করার জন্য।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার