ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • স্বার্থত্যাগ-মূলক মনোভাবের সাথে যিহোবার পরিচর্যা
    প্রহরীদুর্গ—১৯৯৩ | জুন ১
    • ২. যীশুর ভবিষ্যৎ কষ্টের কথা শুনে পিতরের কি প্রতিক্রিয়া হয়েছিল এবং যীশু কিভাবে উত্তর দিয়েছিলেন?

      ২ যীশুর মৃত্যুর আর অল্প দিনই বাকি আছে। পিতর কিন্তু, এরূপ আপাতদৃষ্টিতে অস্বাভাবিক চিন্তার জন্য রেগে উঠেছেন। তিনি গ্রহণ করতে পারছেন না যে মশীহকে প্রকৃতই হত্যা করা হবে। তাই, পিতর তার প্রভুকে তিরষ্কার করতে সাহস পান। সদিচ্ছা প্রণোদিত হয়ে, তিনি আবেগের সাথে অনুরোধ করেন: “প্রভু, ইহা আপনা হইতে দূরে থাকুক, ইহা আপনার প্রতি কখনও ঘটিবে না।” কিন্তু যীশু তৎক্ষণাৎ পিতরের অনুচিত মমতাকে প্রত্যাখ্যান করেন, ঠিক যেমন নিশ্চিতভাবে কেউ কোন বিষধর সর্পের মস্তক চূর্ণ করে। “আমার সম্মুখ হইতে দূর হও, শয়তান, তুমি আমার বিঘ্নস্বরূপ; কেননা যাহা ঈশ্বরের, তাহা নয়, কিন্তু যাহা মনুষ্যের, তাহাই তুমি ভাবিতেছ।”—মথি ১৬:২২, ২৩.

      ৩. (ক) কিভাবে পিতর না জেনেই নিজেকে শয়তানের একজন প্রতিনিধি করে তুলেছিলেন? (খ) পিতর কিরূপে স্বার্থত্যাগী এক জীবনের বিঘ্নস্বরূপ ছিলেন?

      ৩ পিতর না জেনেই নিজেকে শয়তানের একজন প্রতিনিধি করে ফেলেছে। যীশুর জবাব, প্রান্তরে শয়তানকে যেমন দিয়েছিলেন, ঠিক তেমনই দৃঢ় ছিল। সেখানে শয়তান যীশুকে এক সুন্দর জীবন সম্বন্ধে প্রলোভিত করার চেষ্টা করেছিল, দুঃখকষ্ট বিনা এক রাজত্ব। (মথি ৪:১-১০) এখন পিতর তাঁকে নিজের প্রতি কঠোর না হতে উৎসাহ দিচ্ছেন। যীশু জানেন যে তার পিতার ইচ্ছা তা নয়। তার জীবন অবশ্যই হতে হবে আত্মত্যাগ-মূলক, আত্মতুষ্টি-মূলক নয়। (মথি ২০:২৮) পিতর এরূপ এক পথের সামনে বিঘ্নস্বরূপ হয়েছেন; তার সদভিপ্রায়যুক্ত সমবেদনা হয়েছে এক ফাঁদ।a যদিও, যীশু স্পষ্টরূপে দেখতে পাচ্ছেন যে যদি তিনি স্বার্থত্যাগ বিনা অন্য কোনরূপ জীবনের চিন্তাও মনে পোষণ করেন, তাহলে শয়তানের মৃত্যু কবলে ধরা পড়ে ঈশ্বরের অনুগ্রহ হারাবেন।

      ৪. যীশু ও তাঁর অনুগামীদের জন্য জীবন ইন্দ্রিয়-পরিতৃপ্তিকারী স্বাচ্ছন্দ্যের ছিল না কেন?

      ৪ পিতরের চিন্তাধারায় সুতরাং, পরিবর্তনের প্রয়োজন ছিল। যীশুর প্রতি তার বাক্য ঈশ্বরের নয়, মানুষের চিন্তাধারা ছিল। ইন্দ্রিয়-পরিতৃপ্তিকারী স্বাচ্ছন্দ্যের, দুঃখকষ্ট মুক্ত সহজ, এক জীবন যীশুর জন্য ছিল না; তাঁর অনুগামীদের জন্যও নয়, কারণ ঠিক পরেই যীশু পিতর ও বাকি শিষ্যদের বলেন: “কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক, এবং আমার পশ্চাদ্গামী হউক।”—মথি ১৬:২৪.

  • স্বার্থত্যাগ-মূলক মনোভাবের সাথে যিহোবার পরিচর্যা
    প্রহরীদুর্গ—১৯৯৩ | জুন ১
    • a গ্রীক ভাষায়, “বিঘ্ন” (σκάνδαλον, স্ক্যান্‌΄ডে·লন্‌) মূলতঃ “কোন ফাঁদের যে অংশতে টোপটি লাগানো থাকত তাকে বলা হত, অর্থাৎ, ফাঁদ বা জালটি স্বয়ং।”—ভাইন্‌স এক্সপোজিটোরি ডিক্‌শনারি অফ্‌ ওল্ড অ্যান্ড নিউ টেস্টামেন্ট ওয়ার্ডস।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার