ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্যে মনোযোগ দিন
    ২০০০ প্রহরীদুর্গ | এপ্রিল ১
    • ৫. আপনি কীভাবে নিজের ভাষায় রূপান্তরের ঘটনাটা বলবেন?

      ৫ রূপান্তরের ঘটনা ছিল একটা ভবিষ্যদ্বাণী। যীশু বলেছিলেন: “মনুষ্যপুত্ত্র আপন দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন, . . . আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যাহারা এখানে দাঁড়াইয়া রহিয়াছে, তাহাদের মধ্যে এমন কয়েক জন আছে, যাহারা কোন মতে মৃত্যুর আস্বাদ পাইবে না, যে পর্য্যন্ত মনুষ্যপুত্ত্রকে আপনার রাজ্যে আসিতে না দেখিবে।” (মথি ১৬:২৭, ২৮) যীশুর কয়েকজন প্রেরিত কি সত্যি সত্যিই তাঁকে রাজ্যের ক্ষমতায় আসতে দেখেছিলেন? মথি ১৭:১-৭ পদ বলে: “ছয় দিন পরে যীশু পিতর, যাকোব ও তাঁহার ভ্রাতা যোহনকে সঙ্গে করিয়া বিরলে এক উচ্চ পর্ব্বতে লইয়া গেলেন। পরে তিনি তাঁহাদের সাক্ষাতে রূপান্তরিত হইলেন।” কতই না অদ্ভুত এক ঘটনা! “তাঁহার মুখ সূর্য্যের ন্যায় দেদীপ্যমান, এবং তাঁহার বস্ত্র দীপ্তির ন্যায় শুভ্র হইল। আর দেখ, মোশি ও এলিয় তাঁহাদিগকে দেখা দিলেন, তাঁহারা তাঁহার সহিত কথোপকথন করিতে লাগিলেন।” শুধু তাই নয় “একখানি উজ্জ্বল মেঘ তাঁহাদিগকে ছায়া করিল” আর তারা ঈশ্বরের বাণী শুনতে পেলেন: “‘ইনিই আমার প্রিয় পুত্ত্র, ইহাঁতেই আমি প্রীত, ইহাঁর কথা শুন’। এই কথা শুনিয়া শিষ্যেরা উবুড় হইয়া পড়িলেন, এবং অত্যন্ত ভীত হইলেন। পরে যীশু নিকটে আসিয়া তাঁহাদিগকে স্পর্শ করিয়া কহিলেন, উঠ, ভয় করিও না।”

  • ঈশ্বরের ভবিষ্যদ্বাণীর বাক্যে মনোযোগ দিন
    ২০০০ প্রহরীদুর্গ | এপ্রিল ১
    • ৭. কীভাবে আমরা জানি যে রূপান্তরের কথা পিতরের মনে খুবই উজ্জ্বল ছিল?

      ৭ রূপান্তরের দর্শনে যীশুর উজ্জ্বল মুখ, তাঁর ঝলমলে পোশাক আর যিহোবার নিজের কণ্ঠে যীশুকে তাঁর প্রিয় পুত্র যাঁর কথা তাদের শোনা উচিত বলে ঘোষণা, এই সমস্তকিছু সত্যিই সেই তিনজন প্রেরিতের বিশ্বাসকে শক্তিশালী করেছিল, যারা ভবিষ্যতে খ্রীষ্টীয় মণ্ডলীতে নেতৃত্ব দেবেন। কিন্তু, প্রেরিতদের বলা হয়েছিল যাতে তারা যীশু পুনরুত্থিত না হওয়া পর্যন্ত এই দর্শনের কথা কারও কাছে না বলেন। প্রায় ৩২ বছর পরেও রূপান্তরের এই দর্শন পিতরের মনে একেবারে উজ্জ্বল ছিল। এই দর্শন এবং এর গুরুত্ব সম্বন্ধে বলতে গিয়ে তিনি লিখেছিলেন: “কারণ আমাদের প্রভু যীশু খ্রীষ্টের পরাক্রম ও আগমনের বিষয় যখন তোমাদিগকে জ্ঞাত করিয়াছিলাম, তখন আমরা কৌশল-কল্পিত গল্পের অনুগামী হই নাই, কিন্তু তাঁহার মহিমার চাক্ষুষ সাক্ষী হইয়াছিলাম। ফলতঃ তিনি পিতা ঈশ্বর হইতে সমাদর ও গৌরব পাইয়াছিলেন, সেই মহিমাযুক্ত প্রতাপ কর্ত্তৃক তাঁহার কাছে এই বাণী উপনীত হইয়াছিল, ‘ইনিই আমার পুত্ত্র, আমার প্রিয়তম, ইহাঁতেই আমি প্রীত।’ আর স্বর্গ হইতে উপনীত সেই বাণী আমরাই শুনিয়াছি, যখন তাঁহার সঙ্গে পবিত্র পর্ব্বতে ছিলাম।”—২ পিতর ১:১৬-১৮.

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার