ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • এটাই কি প্রকৃতপক্ষে শেষ কাল?
    ১৯৯৭ প্রহরীদুর্গ | এপ্রিল ১
    • যীশুর অনুগামীরা এক অর্থপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করে

      যীশুর অনুগামীরা নিশ্চয়ই বিস্মিত হয়ে গিয়েছিলেন। যীশু এই মাত্র তাদের সম্পূর্ণ নিশ্চয়তার সাথে বলেছিলেন যে, যিরূশালেমের আকর্ষণীয় মন্দির গৃহটি সম্পূর্ণরূপে ধ্বংস হবে! এইধরনের একটি ভবিষ্যদ্বাণী বিস্ময়কর ছিল। এর কিছুক্ষণ পরেই, যখন তারা জৈতুন পর্বতের উপর বসেছিলেন, শিষ্যদের মধ্যে চার জন যীশুকে জিজ্ঞাসা করেছিলেন: “‘আমাদিগকে বলুন দেখি, এই সকল ঘটনা কখন্‌ হইবে? আর আপনার আগমনের [“উপস্থিতির,” NW] এবং যুগান্তের চিহ্ন কি?’” (মথি ২৪:৩; মার্ক ১৩:১-৪) তারা এটি উপলব্ধি করতে পেরেছিলেন অথবা পারেননি, যীশুর উত্তরের একাধিক পরিপূর্ণতা ছিল।

      যিরূশালেমের মন্দির ধ্বংস এবং যিহূদী বিধিব্যবস্থার শেষ, খ্রীষ্টের উপস্থিতি এবং সমস্ত জগতের যুগান্ত একই সময়ে ঘটার ছিল না। তৎসত্ত্বেও, তাঁর সুদীর্ঘ উত্তরে, যীশু দক্ষতার সাথে প্রশ্নের এই সমস্ত দিকগুলিকে উল্লেখ করেছিলেন। তিনি তাদের বলেছিলেন, যিরূশালমের ধ্বংসের পূর্বে পরিস্থিতি কিরূপ হবে; তিনি তাদের আরও বলেছিলেন যে তাঁর উপস্থিতির সময়ে জগতের অবস্থা কেমন হবে বলে প্রত্যাশা করা যেতে পারে যখন তিনি স্বর্গে রাজা হিসাবে শাসন করবেন এবং সম্পূর্ণ জগৎ ব্যবস্থাকে তার পরিসমাপ্তিতে আনার জন্য শেষপ্রান্তে উপনীত করবেন।

      যিরূশালেমের বিনাশ

      প্রথমে যিরূশালেম এবং এর মন্দির সম্বন্ধে যীশু কী বলেছিলেন সে সম্বন্ধে বিবেচনা করুন। তিন দশকেরও বেশি আগে, তিনি পৃথিবীর বৃহত্তম শহরগুলির অন্যতম একটি সম্বন্ধে ভয়ঙ্কর কষ্টকর সময়ের বিষয়ে ভাববাণী করেছিলেন। লূক ২১:২০, ২১ পদে লিপিবদ্ধ তাঁর বাক্যগুলি বিশেষভাবে লক্ষ্য করুন: “যখন তোমরা যিরূশালেমকে সৈন্যসামন্ত দ্বারা বেষ্টিত দেখিবে, তখন জানিবে যে, তাহার ধ্বংস সন্নিকট। তখন যাহারা যিহূদিয়ায় থাকে, তাহারা পাহাড় অঞ্চলে পলায়ন করুক, এবং যাহারা নগরের মধ্যে থাকে, তাহারা বাহিরে যাউক; আর যাহারা পল্লীগ্রামে থাকে, তাহারা নগরে প্রবেশ না করুক।” যদি যিরূশালেমকে বেষ্টিত থাকতে হয়, সৈন্যসামন্ত দ্বারা পরিবেষ্টিত হতে হয়, তবে “যাহারা নগরের মধ্যে থাকে” তারা কিভাবে যীশুর আদেশ অনুসারে ‘বাহির’ হতে পারত? স্পষ্টতই, যীশু ইঙ্গিত দিচ্ছিলেন যে সুযোগের এক জানালা খোলা থাকবে। তা কি হয়েছিল?

      সা.শ. ৬৬ সালে সেসটিয়াস গ্যালাসের নেতৃত্বাধীনে রোমীয় সৈন্যেরা যিহূদী বিদ্রোহী শক্তিকে যিরূশালেমে ফিরে আসতে বাধ্য করেছিল এবং তাদের সেই শহরের মধ্যে আটকে রেখেছিল। এমনকি রোমীয়রা জোরপূর্বক সেই শহরে প্রবেশ করেছিল এবং মন্দিরের দেওয়াল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু তারপর গ্যালাস তার সৈন্যদের এমন কিছু করতে বলেছিলেন যা সত্যই বিভ্রান্তিকর। তিনি তাদের পশ্চাদপসারণ করতে আদেশ দিয়েছিলেন! উল্লসিত যিহূদী সৈন্যেরা পলায়নরত রোমীয় শত্রুদের পশ্চাদ্ধাবন করে এবং তাদের ক্ষতিজনক আঘাত করতে আরম্ভ করে। এইভাবেই, যীশুর ভাববাণীকৃত সুযোগের জানালা খুলে গিয়েছিল। সত্য খ্রীষ্টানেরা তাঁর সতর্কবাণীতে মনোযোগ দিয়েছিল এবং যিরূশালেম থেকে বের হয়ে গিয়েছিল। সেটি বিজ্ঞতার কাজ ছিল কারণ মাত্র চার বছর পরে, সেনাপতি টাইটাসের নেতৃত্বাধীনে রোমীয় সৈন্যেরা পুনরায় ফিরে এসেছিল। এই সময়ে পলায়ন সম্ভবপর ছিল না।

      রোমীয় সৈন্যেরা পুনরায় যিরূশালেমকে বেষ্টিত করেছিল; তারা এর চারিদিকে জাঙ্গাল বেঁধেছিল। যীশু যিরূশালেম সম্বন্ধে ভবিষ্যদ্বাণী করেছিলেন: “তোমার উপরে এমন সময় উপস্থিত হইবে, যে সময়ে তোমার শত্রুগণ তোমার চারিদিকে জাঙ্গাল বাঁধিবে, তোমাকে বেষ্টন করিবে, তোমাকে সর্ব্বদিকে অবরোধ করিবে।”a (লূক ১৯:৪৩) শীঘ্রই, যিরূশালেমের পতন হয়েছিল; এর প্রতাপান্বিত মন্দির ধূমায়িত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। যীশুর বাক্যগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পূর্ণ হয়েছিল!

      কিন্তু, যিরূশালেম ধ্বংস ছাড়াও যীশুর মনে আরও বেশি কিছু ছিল। তাঁর শিষ্যেরা তাঁর উপস্থিতির চিহ্ন সম্বন্ধেও তাঁকে জিজ্ঞাসা করেছিলেন। তখন তারা তা জানতেন না, কিন্তু এটি এমন একটি সময়কে উল্লেখ করেছিল যখন তিনি রাজা হিসাবে রাজত্ব করার জন্য স্বর্গে অধিষ্ঠিত হবেন। তিনি কী ভাববাণী করেছিলেন?

  • এটাই কি প্রকৃতপক্ষে শেষ কাল?
    ১৯৯৭ প্রহরীদুর্গ | এপ্রিল ১
    • a টাইটাসের হাতে নির্ধারিত বিজয় ছিল। তৎসত্ত্বেও, দুটি গুরুত্বপূর্ণ কারণে তিনি তার পথে অগ্রসর হতে পারেননি। তিনি শান্তিপূর্ণ আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু শহরের নেতারা একগুঁয়েমি করে, অদ্ভূতভাবে তা প্রত্যাখ্যান করেছিল। আর পরিশেষে যখন সেই শহরের দেওয়ালগুলি ভেঙ্গে ফেলা হয়েছিল, তিনি মন্দিরটিকে অব্যাহতি দিতে আদেশ দিয়েছিলেন। তবুও, সেটি সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলা হয়েছিল! যীশুর ভবিষ্যদ্বাণী এটি পরিষ্কার করেছিল যে যিরূশালেম উৎসন্ন হবে এবং এর মন্দির সম্পূর্ণরূপে চূর্ণ-বিচূর্ণ হবে।—মার্ক ১৩:১, ২.

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার