ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • বাপ্তিস্মের অর্থ কী?
    বাইবেলের প্রশ্নের উত্তর
    • পবিত্র শক্তিতে বাপ্তিস্ম। যোহন বাপ্তাইজক এবং যিশু, উভয়ই পবিত্র শক্তিতে বাপ্তিস্মের বিষয় বলেছিলেন। (মথি ৩:১১; লূক ৩:১৬; প্রেরিত ১:১-৫) এই বাপ্তিস্ম এবং পবিত্র শক্তির নামে বাপ্তিস্ম নেওয়া একই বিষয় নয়, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। (মথি ২৮:১৯) কেন আমরা তা বলতে পারি?

      যিশুর অনুসারীদের মধ্যে কেবলমাত্র অল্প কিছু ব্যক্তিই পবিত্র শক্তিতে বাপ্তিস্ম নিয়েছে। এই ব্যক্তিরা পবিত্র শক্তির দ্বারা অভিষিক্ত কারণ পৃথিবীর উপর সহ-রাজা ও যাজক হিসেবে খ্রিস্টের সঙ্গে সেবা করার জন্য তাদের স্বর্গে ডেকে নেওয়া হয়েছে।f (১ পিতর ১:৩, ৪; প্রকাশিত বাক্য ৫:৯, ১০) তারা যিশুর এমন লক্ষ লক্ষ অনুসারীর উপর শাসন করবে, যাদের পরমদেশ পৃথিবীতে চিরকাল বেঁচে থাকার আশা রয়েছে।—মথি ৫:৫; লূক ২৩:৪৩.

  • বাপ্তিস্মের অর্থ কী?
    বাইবেলের প্রশ্নের উত্তর
    • আগুনে বাপ্তিস্ম। যোহন বাপ্তাইজক তার শ্রোতাদের বলেছিলেন: “তিনি [যিশু] তোমাদের পবিত্র শক্তিতে ও আগুনে বাপ্তিস্ম দেবেন। তাঁর হাতে তুষ ঝাড়ার বেলচা রয়েছে এবং তিনি তাঁর শস্য মাড়াই করার জায়গা পুরোপুরি পরিষ্কার করবেন। তিনি তাঁর গম গোলা ঘরে সংগ্রহ করবেন, কিন্তু তুষ এমন আগুনে পুড়িয়ে দেবেন, যা নেভানো যায় না।” (মথি ৩:১১, ১২) লক্ষ করুন, এখানে পবিত্র শক্তিতে বাপ্তিস্ম এবং আগুনে বাপ্তিস্মের মধ্যে পার্থক্য রয়েছে। এই দৃষ্টান্তের মাধ্যমে যোহন কী বোঝাতে চেয়েছিলেন?

      গম সেই ব্যক্তিদের চিত্রিত করে, যারা যিশুর কথা শুনবে ও পালন করবে। এই ব্যক্তিদের পবিত্র শক্তিতে বাপ্তিস্ম নেওয়ার সুযোগ থাকবে। তুষ সেই ব্যক্তিদের চিত্রিত করে, যারা যিশুর কথা শুনবে না। তারা আগুনে বাপ্তিস্ম নেবে, যেটার অর্থ হল, তারা চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।—মথি ৩:৭-১২; লূক ৩:১৬, ১৭.

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার