ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • “যাহারা তাঁহার কাছে যাচ্ঞা করে, তাহাদিগকে” যিহোবা “পবিত্র আত্মা” দান করেন
    ২০০৬ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১৫
    • ১১. কীভাবে যিশু একজন পিতা ও তার পুত্রের দৃষ্টান্তকে প্রার্থনার প্রতি প্রয়োগ করেছিলেন?

      ১১ বার বার অনুরোধ করেন এমন নিমন্ত্রণকর্তা সম্বন্ধীয় যিশুর দৃষ্টান্ত যিনি প্রার্থনা করেন, তার—বিশ্বাসী ব্যক্তির—মনোভাবকে তুলে ধরে। পরের দৃষ্টান্তটি যিনি প্রার্থনা শোনেন, তাঁর—যিহোবা ঈশ্বরের—মনোভাবকে তুলে ধরে। যিশু জিজ্ঞেস করেছিলেন: “তোমাদের মধ্যে এমন পিতা কে, যাহার পুত্ত্র রুটী চাহিলে তাহাকে পাথর দিবে? কিম্বা মাছ চাহিলে মাছের পরিবর্ত্তে সাপ দিবে? কিম্বা ডিম চাহিলে তাহাকে বৃশ্চিক দিবে?” যিশু এই কথা বলে এর প্রয়োগ দেখিয়েছিলেন: “অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জান, তবে ইহা কত অধিক নিশ্চয় যে, স্বর্গস্থ পিতা, যাহারা তাঁহার কাছে যাচ্ঞা করে, তাহাদিগকে পবিত্র আত্মা দান করিবেন।”—লূক ১১:১১-১৩.

      ১২. পুত্রের অনুরোধ শোনেন এমন এক পিতার দৃষ্টান্ত কীভাবে আমাদের প্রার্থনার প্রতি সাড়া দেওয়ার বিষয়ে যিহোবার ইচ্ছুক মনোভাবকে তুলে ধরে?

      ১২ একজন পিতার তার পুত্রের প্রতি সাড়াদানের এই উদাহরণের মাধ্যমে যিশু প্রকাশ করেন যে, যারা প্রার্থনায় যিহোবার কাছে আসে, তাদের সম্বন্ধে তিনি কেমন বোধ করেন। (লূক ১০:২২) প্রথমে, বৈসাদৃশ্য লক্ষ করুন। প্রথম দৃষ্টান্তের যে-ব্যক্তির কাছে সাহায্য চাওয়া হয়েছিল কিন্তু সাড়া দিতে অনিচ্ছুক ছিলেন, তার বিপরীতে যিহোবা এক যত্নশীল মানব পিতার মতো, যিনি তার সন্তানের অনুরোধে সাড়া দিতে আকুল আকাঙ্ক্ষী। (গীতসংহিতা ৫০:১৫) অধিকন্তু, মানব পিতার সঙ্গে স্বর্গীয় পিতার তুলনা করে যিশু আমাদের প্রতি যিহোবার ইচ্ছুক মনোভাব সম্বন্ধে প্রকাশ করেছেন। তিনি বলেন যে, উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত পাপের কারণে “মন্দ” হয়েও একজন মানব পিতা যদি তার পুত্রকে উত্তম উত্তম দ্রব্য দান করে থাকেন, তা হলে আমরা আরও কত বেশি আশা করতে পারি যে, আমাদের দয়ালু স্বর্গীয় পিতা তাঁর উপাসকদের নিয়ে গঠিত পরিবারকে পবিত্র আত্মা দেবেন!—যাকোব ১:১৭.

  • “যাহারা তাঁহার কাছে যাচ্ঞা করে, তাহাদিগকে” যিহোবা “পবিত্র আত্মা” দান করেন
    ২০০৬ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১৫
    • ১৪. (ক) বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয় এমন কিছু ব্যক্তিকে কোন ভুল ধারণা কষ্ট দেয়? (খ) পরীক্ষার সম্মুখীন হলে, কেন আমরা আস্থা সহকারে যিহোবার কাছে প্রার্থনা করতে পারি?

      ১৪ এ ছাড়া, যত্নশীল পিতা সম্বন্ধে যিশুর দৃষ্টান্তটি এই বিষয়েও জোর দেয় যে, যিহোবার মঙ্গলভাব যেকোনো মানব পিতার দ্বারা দেখানো মঙ্গলভাবের চেয়ে অনেক মহান। তাই, আমাদের কারোরই কখনো এইরকম মনে করা উচিত নয় যে, আমরা যে-পরীক্ষাগুলোই ভোগ করে থাকি না কেন, সেগুলো নিশ্চয়ই আমাদের প্রতি ঈশ্বরের অসন্তোষের প্রকাশ। আমাদের প্রধান শত্রু শয়তানই চায় যেন আমরা এভাবে চিন্তা করি। (ইয়োব ৪:১, ৭, ৮; যোহন ৮:৪৪) এভাবে নিজেকে দোষী মনে করার কোনো শাস্ত্রীয় ভিত্তি নেই। যিহোবা “মন্দ বিষয়ের দ্বারা” আমাদের পরীক্ষা করেন না। (যাকোব ১:১৩) তিনি আমাদেরকে সর্পতুল্য অথবা বৃশ্চিকতুল্য পরীক্ষা দেন না। আমাদের স্বর্গীয় পিতা “যাহারা তাঁহার কাছে যাচ্ঞা করে, তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য” দান করেন। (মথি ৭:১১; লূক ১১:১৩) বস্তুতপক্ষে, যিহোবার মঙ্গলভাব ও আমাদেরকে সাহায্য করার বিষয়ে তাঁর ইচ্ছা সম্বন্ধে আমরা যতই উপলব্ধি করব, ততই আমরা আস্থা সহকারে প্রার্থনা করতে পরিচালিত হব। আমরা যদি তা করি, তা হলে আমরাও গীতরচকের মতো একই অনুভূতি প্রকাশ করতে সমর্থ হব, যিনি লিখেছিলেন: “সত্যই ঈশ্বর শুনিয়াছেন; তিনি আমার প্রার্থনার রবে অবধান করিয়াছেন।”—গীতসংহিতা ১০:১৭; ৬৬:১৯.

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার