ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ঈশ্বরের বিশ্রাম—এর অর্থ কী?
    ২০১১ প্রহরীদুর্গ | জুলাই ১৫
    • ৩. যোহন ৫:১৬, ১৭ পদে লিপিবদ্ধ যিশুর কথাগুলো কীভাবে ইঙ্গিত দেয় যে, সপ্তম দিন প্রথম শতাব্দীতেও চলছিল?

      ৩ দুটো প্রমাণ আমাদেরকে এই উপসংহারে আসতে পরিচালিত করে যে, সপ্তম দিন সা.কা. প্রথম শতাব্দীতেও চলছিল। প্রথমত, সেই বিরোধীদের উদ্দেশে বলা যিশুর কথাগুলো বিবেচনা করুন, যারা বিশ্রামবারে সুস্থ করার কারণে তাঁর সমালোচনা করেছিল এবং সুস্থ করার বিষয়টাকে এক ধরনের কাজ হিসেবে ব্যাখ্যা করেছিল। প্রভু তাদের বলেছিলেন: “আমার পিতা এখন পর্য্যন্ত কার্য্য করিতেছেন, আমিও করিতেছি।” (যোহন ৫:১৬, ১৭) মূল বিষয়টা কী ছিল? যিশুকে বিশ্রামবারে কাজ করার দোষে অভিযুক্ত করা হয়েছিল। তাঁর এই উত্তর: “আমরা পিতা এখন পর্য্যন্ত কার্য্য করিতেছেন,” সেই অভিযোগের প্রত্যুত্তর দিয়েছিল। মূলত, যিশু তাঁর সমালোচকদের এই কথা বলছিলেন: ‘আমার পিতা ও আমি একই ধরনের কাজে রত আছি। যেহেতু আমার পিতা হাজার হাজার বছর দীর্ঘ বিশ্রামবারে কাজ করে যাচ্ছেন, তাই আমার জন্য এমনকী বিশ্রামবারেও কাজ করা উপযুক্তভাবেই অনুমোদনযোগ্য।’ এভাবে, যিশু পরোক্ষভাবে প্রকাশ করেছিলেন যে, পৃথিবীর সঙ্গে সম্পর্কযুক্ত ঈশ্বরের মহান বিশ্রামবার অর্থাৎ সপ্তম দিন তাঁর সময়কালেও শেষ হয়নি।a

  • ঈশ্বরের বিশ্রাম—এর অর্থ কী?
    ২০১১ প্রহরীদুর্গ | জুলাই ১৫
    • ৫. সপ্তম দিনের উদ্দেশ্য কী ছিল এবং কখন সেই উদ্দেশ্যকে সম্পূর্ণভাবে বাস্তবে রূপদান করা হবে?

      ৫ সেই প্রশ্নের উত্তর লাভ করার জন্য আমাদের সপ্তম দিনের উদ্দেশ্য মনে রাখতে হবে। আদিপুস্তক ২:৩ পদ তা ব্যাখ্যা করে: “ঈশ্বর সেই সপ্তম দিনকে আশীর্ব্বাদ করিয়া পবিত্র করিলেন।” সেই দিনকে ‘পবিত্র করা হইয়াছিল’—যিহোবার দ্বারা পবিত্রীকৃত বা আলাদা করা হয়েছিল—যাতে তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ হয়। সেই উদ্দেশ্য হল পৃথিবীকে এমন বাধ্য পুরুষ ও নারীদের দ্বারা পরিপূর্ণ করা, যারা এই পৃথিবীর এবং এতে বিদ্যমান সমস্ত জীবনের যত্ন নেবে। (আদি. ১:২৮) সেই উদ্দেশ্যকে বাস্তবে রূপদান করার জন্য যিহোবা ঈশ্বর এবং “বিশ্রামবারের কর্ত্তা” যিশু খ্রিস্ট দুজনেই “এখন পর্য্যন্ত কার্য্য করিতেছেন।” (মথি ১২:৮) ঈশ্বরের বিশ্রাম দিন সেই সময় পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত না এর সঙ্গে সম্পর্কযুক্ত তাঁর উদ্দেশ্য খ্রিস্টের হাজার বছরের রাজত্বের শেষে সম্পূর্ণভাবে বাস্তবে রূপ লাভ করে।

  • ঈশ্বরের বিশ্রাম—এর অর্থ কী?
    ২০১১ প্রহরীদুর্গ | জুলাই ১৫
    • a যাজকরা ও লেবীয়রা বিশ্রামবারে মন্দিরের সঙ্গে সম্পর্কযুক্ত কাজ সম্পাদন করত এবং ‘নির্দোষ থাকিত।’ ঈশ্বরের মহান আধ্যাত্মিক মন্দিরের মহাযাজক হিসেবে যিশুও বিশ্রামবার লঙ্ঘন করে ফেলার ভয় না করে তাঁর আধ্যাত্মিক কার্যভার সম্পন্ন করতে পারতেন।—মথি ১২:৫, ৬.

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার