ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lmd পাঠ ৩
  • সদয়ভাবে কথা বলুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সদয়ভাবে কথা বলুন
  • লোকদের ভালোবাসুন—তাদের শিষ্য করুন
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিশু কী করেছিলেন?
  • যিশুর কাছ থেকে আমরা কী শিখতে পারি?
  • আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?
  • অন্যদের বিষয়ে চিন্তা করুন
    লোকদের ভালোবাসুন—তাদের শিষ্য করুন
  • দয়া দেখানোর অভ্যাস গড়ে তুলুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
  • শত্রুভাবাপন্ন এক জগতে দয়া অনুধাবন করা
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • ঈশ্বরের লোকেদের অবশ্যই দয়াকে ভালবাসতে হবে
    ২০০৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
লোকদের ভালোবাসুন—তাদের শিষ্য করুন
lmd পাঠ ৩

কথাবার্তা শুরু করার জন্য

যিশু খুব দয়া দেখিয়ে একজন অন্ধ ব্যক্তির কাছে আসেন, যাতে তিনি তাকে সুস্থ করতে পারেন।

যোহন ৯:১-৭

পাঠ ৩

সদয়ভাবে কথা বলুন

নীতি: “প্রেম . . . দয়া দেখায়।”—১ করি. ১৩:৪.

যিশু কী করেছিলেন?

যিশু খুব দয়া দেখিয়ে একজন অন্ধ ব্যক্তির কাছে আসেন, যাতে তিনি তাকে সুস্থ করতে পারেন।

ভিডিও: যিশু একজন অন্ধ ব্যক্তিকে সুস্থ করেন

১. ভিডিওটা দেখুন অথবা যোহন ৯:১-৭ পদ পড়ুন। এরপর এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করুন:

  1. ক. যিশু প্রথমে কী করেছিলেন—সেই অন্ধ ব্যক্তিকে সুসমাচার জানিয়েছিলেন, না কি তাকে সুস্থ করেছিলেন?—যোহন ৯:৩৫-৩৮ পদ দেখুন।

  2. খ. আপনার কী মনে হয়, কেন সেই ব্যক্তি যিশুর কথা শুনতে চেয়েছিলেন?

যিশুর কাছ থেকে আমরা কী শিখতে পারি?

২. একজন ব্যক্তি যদি বুঝতে পারেন যে, আমরা তার জন্য চিন্তা করি, তা হলে তিনি হয়তো আমাদের কথা শুনতে চাইবেন।

আমরা কীভাবে যিশুকে অনুকরণ করতে পারি?

৩. সেই ব্যক্তির অনুভূতি বোঝার চেষ্টা করুন। কল্পনা করুন, তার জায়গায় থাকলে আপনি কী করতেন?

  1. ক. নিজেকে জিজ্ঞেস করুন: ‘তিনি কোন বিষয়ে চিন্তিত আছেন? কী বললে তিনি সান্ত্বনা পাবেন এবং তার ভালো লাগবে?’ আমরা যদি এইরকম প্রশ্ন নিয়ে চিন্তা করি, তা হলে আমরা সত্যিই তার প্রতি দয়া দেখাতে পারব।

  2. খ. সেই ব্যক্তি যখন বলেন, তিনি কী নিয়ে চিন্তিত অথবা তিনি কোন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, তখন মনোযোগ দিয়ে তার কথা শুনুন। তিনি যে-বিষয় নিয়ে কথা বলছেন, তা পরিবর্তন করার চেষ্টা করবেন না। এতে তিনি বুঝতে পারবেন, আপনি সত্যিই তার কথা চিন্তা করছেন।

৪. সদয়ভাবে এবং সম্মান দেখিয়ে কথা বলুন। আপনি যেভাবে কথা বলবেন, সেটা থেকে বোঝা যাবে, আপনি তার কথা চিন্তা করছেন এবং তাকে সত্যিই সাহায্য করতে চাইছেন। আপনি কী বলবেন এবং কীভাবে বলবেন, সেই বিষয়ে সতর্ক থাকুন। এমন কিছু বলবেন না, যা শুনে তার খারাপ লাগতে পারে।

৫. সাহায্য করুন। সেই ব্যক্তিকে আপনি কীভাবে সাহায্য করতে পারেন, তা বোঝার চেষ্টা করুন। তিনি যখন দেখবেন যে, আপনি তাকে সাহায্য করছেন, তখন তার সঙ্গে আলোচনা শুরু করার পথ খুলে যেতে পারে।

আরও দেখুন

রোমীয় ১২:১৫, ১৬; গালা. ৬:১০; ইব্রীয় ১৩:১৬

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার