-
তিনি আমাদের ব্যথা বোঝেন২০০৮ প্রহরীদুর্গ | জুলাই ১
-
-
যখন যিশুর বন্ধু লাসার অকালে মারা গিয়েছিলেন, তখন যিশু লাসারের গ্রামে গিয়েছিলেন। এটা ঠিক যে, লাসারের বোন, মরিয়ম এবং মার্থা দুঃখে ভেঙে পড়েছিল। যিশু এই পরিবারকে খুবই ভালবাসতেন। (যোহন ১১:৫) তাহলে, তিনি কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন? বিবরণ বলে: “যীশু যখন দেখিলেন, [মরিয়ম] রোদন করিতেছেন, ও তাঁহার সঙ্গে সঙ্গে যে যিহূদীরা আসিয়াছিল, তাহারাও রোদন করিতেছে, তখন আত্মাতে উত্তেজিত হইয়া উঠিলেন ও উদ্বিগ্ন হইলেন, আর কহিলেন, তাহাকে কোথায় রাখিয়াছ? তাঁহারা কহিলেন, প্রভু, আসিয়া দেখুন। যীশু কাঁদিলেন।” (যোহন ১১:৩৩-৩৫) কেন যিশু কেঁদেছিলেন? এটা ঠিক যে, তাঁর প্রিয় বন্ধু লাসার মারা গিয়েছিলেন কিন্তু যিশু তাকে পুনরুত্থিত করার দ্বারা পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে যাচ্ছিলেন। (যোহন ১১:৪১-৪৪) অন্য আর কোনো কিছু কি যিশুর আবেগকে স্পর্শ করেছিল?
ওপরে উদ্ধৃত কথাগুলো আবারও দেখুন। লক্ষ করুন যে, যিশু যখন মরিয়ম ও তার সঙ্গে অন্যদেরকে কাঁদতে দেখেছিলেন, তখন তিনি ‘উত্তেজিত হইয়া উঠিয়াছিলেন’ ও ‘উদ্বিগ্ন হইয়াছিলেন।’ এখানে ব্যবহৃত মূল ভাষার শব্দগুলো প্রবল আবেগকে ইঙ্গিত করে।a যিশু যা দেখেছিলেন, তার দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। যিশুর চোখের জল স্পষ্ট করেছিল যে, তাঁর মধ্যে প্রচণ্ড আবেগ ছিল। স্পষ্টতই, অন্যদের ব্যথা যিশুর হৃদয়কে স্পর্শ করেছিল। আপনি যার জন্য চিন্তা করেন এমন কাউকে কাঁদতে দেখে আপনিও কি কখনো কাঁদতে শুরু করে দিয়েছিলেন?—রোমীয় ১২:১৫.
-
-
তিনি আমাদের ব্যথা বোঝেন২০০৮ প্রহরীদুর্গ | জুলাই ১
-
-
a যে-গ্রিক শব্দটিকে “কাঁদিলেন” হিসেবে অনুবাদ করা হয়েছে, সেটি প্রায়ই ‘নীরবে কাঁদাকে’ ইঙ্গিত করে। যখন মরিয়ম ও অন্যদের কান্নাকে বর্ণনা করার জন্য এই শব্দটিকে ব্যবহার করা হয়েছে, তখন সেটি হয়তো “জোরে জোরে কন্নাকাটি করা, বিলাপ করাকে” ইঙ্গিত করতে পারে।
-