ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • “আত্মার ফল” ঈশ্বরের মহিমা নিয়ে আসে
    ২০১১ প্রহরীদুর্গ | এপ্রিল ১৫
    • ৩. (ক) আমরা “আত্মার ফল” গড়ে তোলার প্রচেষ্টা করলে, তা কীভাবে ঈশ্বরের মহিমা নিয়ে আসে? (খ) আমরা কোন প্রশ্নগুলো বিবেচনা করব?

      ৩ পবিত্র আত্মা যে-গুণাবলি উৎপন্ন করে, সেগুলো সেই আত্মার উৎস স্বয়ং যিহোবা ঈশ্বরের ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। (কল. ৩:৯, ১০) যে-কারণে খ্রিস্টানদের ঈশ্বরকে অনুকরণ করার প্রচেষ্টা করা উচিত, সেটার প্রধান কারণ সম্বন্ধে যিশু সেই সময় উল্লেখ করেছিলেন, যখন তিনি তাঁর প্রেরিতদের এই কথা বলেছিলেন: “ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন যে, তোমরা প্রচুর ফলে ফলবান্‌ হও।”a (যোহন ১৫:৮) আমরা যখন “আত্মার ফল” গড়ে তোলার প্রচেষ্টা করি, তখন সেটা আমাদের কথায় ও কাজে স্পষ্ট প্রতীয়মান হয়; আর এর ফলে তা আমাদের ঈশ্বরের প্রশংসা নিয়ে আসে। (মথি ৫:১৬) কোন কোন উপায়ে আত্মার ফল শয়তানের জগতের বৈশিষ্ট্যগুলো থেকে আলাদা? কীভাবে আমরা আত্মার ফল গড়ে তোলার প্রচেষ্টা করতে পারি? কেন তা করা আমাদের কাছে কঠিন বলে মনে হতে পারে? আমরা যখন আত্মার ফলের তিনটে দিক—প্রেম, আনন্দ ও শান্তি—নিয়ে আলোচনা করব, তখন আমরা এই প্রশ্নগুলো বিবেচনা করব।

  • “আত্মার ফল” ঈশ্বরের মহিমা নিয়ে আসে
    ২০১১ প্রহরীদুর্গ | এপ্রিল ১৫
    • a যিশু যে-ফলের বিষয়ে উল্লেখ করেছিলেন, সেটার সঙ্গে “আত্মার ফল” এবং “ওষ্ঠাধরের ফল” উভয়ই সম্পর্কযুক্ত, যেগুলো খ্রিস্টানরা রাজ্যের প্রচার কাজের মাধ্যমে ঈশ্বরকে প্রদান করে।—ইব্রীয় ১৩:১৫.

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার