ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • আপনি কার আজ্ঞা পালন করেন—ঈশ্বরের নাকি মানুষের?
    ২০০৫ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১৫
    • ৭. কেন প্রচার কাজ দেখে প্রাধন যাজকরা ক্রুদ্ধ হয়ে উঠেছিল?

      ৭ প্রচার চালিয়ে যাওয়ার বিষয়ে প্রেরিতদের দৃঢ়সংকল্পবদ্ধ মনোভাব দেখে প্রধান যাজকরা ক্রুদ্ধ হয়ে উঠেছিল। কায়াফাসহ যাজকবর্গের কিছু সদস্য ছিল সদ্দূকী, যারা পুনরুত্থানে বিশ্বাস করত না। (প্রেরিত ৪:১, ২; ৫:১৭) কিন্তু, প্রেরিতরা দৃঢ়তা সহকারে বলেই গিয়েছিল যে, যিশু মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত হয়েছেন। অধিকন্তু, প্রধান যাজকদের মধ্যে কেউ কেউ রোমীয় কর্তৃপক্ষের অনুগ্রহ লাভ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। যিশুর বিচারের সময়, যিশুকে যখন রাজা হিসেবে গ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছিল, তখন প্রধান যাজকরা এতটাই চরমে গিয়েছিল যে তারা চিৎকার করে বলেছিল: “কৈসর ছাড়া আমাদের অন্য রাজা নাই।” (যোহন ১৯:১৫)a প্রেরিতরা কেবল দৃঢ়তা সহকারে এই কথাই বলেনি যে, যিশু পুনরুত্থিত হয়েছিলেন কিন্তু তারা এও শিক্ষা দিয়েছিল যে, যিশুর নাম ব্যতীত “আকাশের নীচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে।” (প্রেরিত ২:৩৬; ৪:১২) যাজকরা আশঙ্কা করেছিল যে, লোকেরা যদি পুনরুত্থিত যিশুকে তাদের নেতা হিসেবে দেখতে শুরু করে, তা হলে রোমীয়রা হয়তো আসতে পারে এবং এর ফলে যিহুদি নেতারা ‘তাহাদের স্থান ও জাতি উভয়ই’ হারাতে পারে।—যোহন ১১:৪৮.

  • আপনি কার আজ্ঞা পালন করেন—ঈশ্বরের নাকি মানুষের?
    ২০০৫ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১৫
    • a সেই সময়ে যে-‘কৈসরকে’ প্রধান যাজকরা জনসমক্ষে সমর্থন করেছিল, তিনি ছিলেন ঘৃণ্য রোমীয় সম্রাট তিবিরিয়, যিনি ছিলেন একজন কপট এবং খুনী। এ ছাড়া, তিবিরিয় তার নোংরা যৌন অভ্যাসের জন্যও পরিচিত ছিলেন।—দানিয়েল ১১:১৫, ২১.

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার