ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • বাইবেলে ঈশ্বরের বার্তা রয়েছে
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
    • ৬. সমস্ত লোকের জন্য একটি বই

      বাইবেল সবচেয়ে বেশি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং সবচেয়ে বেশি লোকের কাছে রয়েছে। প্রেরিত ১০:৩৪, ৩৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

      • কেন ঈশ্বর চান যেন বাইবেল সবচেয়ে বেশি ভাষায় অনুবাদ করা হয় এবং এটি সবচেয়ে বেশি লোকের কাছে থাকে?

      • বাইবেল সম্বন্ধে এত কিছু জানার পর, কোন বিষয়টা আপনার সবচেয়ে ভালো লেগেছে?

      ভিন্ন ভিন্ন জাতি ও দেশের লোকেরা তাদের নিজেদের ভাষায় বাইবেল পড়ছে।

      পৃথিবীর প্রায়

      ১০০%

      লোক এমন একটা ভাষায়

      বাইবেল পড়তে পারে, যে-ভাষা তারা বোঝে

      সম্পূর্ণ অথবা আংশিকভাবে

      ৩,০০০

      ভাষারও বেশি ভাষায়

      পাওয়া যাচ্ছে

      ৫০০,০০,০০,০০০

      কপির মতো ছাপানো হয়েছে,

      যেটি অন্য যেকোনো বইয়ের চেয়ে অনেক বেশি

  • আপনি কি যিহোবার বন্ধু হতে পারেন?
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
    • ৩. যিহোবা তাঁর বন্ধুদের কাছ থেকে কী চান?

      যিহোবা সমস্ত লোককে ভালোবাসেন, “কিন্তু সরলগণের সহিত তাঁহার গূঢ় মন্ত্রণা [‘ঘনিষ্ঠ বন্ধুত্ব,’ NW]” রয়েছে। (হিতোপদেশ ৩:৩২) যিহোবা চান, তিনি যে-বিষয়গুলো ভালোবাসেন, তাঁর বন্ধুরা সেগুলো ভালোবাসবে এবং তিনি যে-বিষয়গুলো ঘৃণা করেন, তারা সেগুলো ঘৃণা করবে। কিছু লোক মনে করে, যিহোবা যেভাবে চান সেভাবে জীবনযাপন করা অনেক কঠিন। আসলে, যিহোবা হলেন দয়ালু আর তিনি আমাদের সীমাবদ্ধতা বোঝেন। তাই, আমরা যদি হৃদয় থেকে তাঁকে ভালোবাসি এবং তাঁর সমস্ত কথা মেনে চলার চেষ্টা করি, তা হলে তিনি আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করবেন।—গীতসংহিতা ১৪৭:১১; প্রেরিত ১০:৩৪, ৩৫.

  • মণ্ডলীতে একতা বজায় রাখুন
    চিরকাল জীবন উপভোগ করুন!—ঈশ্বরের কাছ থেকে শিখুন
    • ৪. ভেদাভেদের মনোভাব রাখবেন না, সবাইকে সমান চোখে দেখুন

      আমরা প্রত্যেক ভাই-বোনকে ভালোবাসতে চাই, কিন্তু কিছু ভাই-বোন আমাদের চেয়ে এতটাই আলাদা হয় যে, তাদের নিজের মনে করা কঠিন হতে পারে। এইরকম পরিস্থিতিতে কোন বিষয়টা আমাদের সাহায্য করতে পারে? প্রেরিত ১০:৩৪, ৩৫ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন:

      • যিহোবা সমস্ত ধরনের ব্যক্তিকে গ্রহণ করেন এবং তাঁর সাক্ষি হওয়ার সুযোগ দেন। তা হলে, সেই ব্যক্তিদের প্রতি আপনার কেমন দৃষ্টিভঙ্গি রাখা উচিত, যারা আপনার চেয়ে একদম আলাদা?

      • আপনি যেখানে থাকেন, সেখানে কোন কোন জাতি, ভাষা, অথবা সংস্কৃতির লোকদের পছন্দ করা হয় না? কেন আপনার এই ধরনের দৃষ্টিভঙ্গি রাখা উচিত নয়?

      ২ করিন্থীয় ৬:১১-১৩ পদ পড়ুন এবং এরপর এই প্রশ্নটা নিয়ে আলোচনা করুন:

      • কীভাবে আপনি সেই ভাই-বোনদের আরও বেশি করে ভালোবাসতে পারেন, যারা আপনার চেয়ে একদম আলাদা?

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার