ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ‘ঈশ্বরকে খোঁজার চেষ্টা করো, তা হলে তাঁকে খুঁজে পেতে পার’
    ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ‘পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া’!
    • ১৩. নিখিলবিশ্ব সম্বন্ধে পৌল কী বলেছিলেন আর এটা বলার মাধ্যমে তিনি কোন বার্তা জানাতে চেয়েছিলেন?

      ১৩ ঈশ্বর নিখিলবিশ্বকে সৃষ্টি করেছেন। পৌল বলেছিলেন: “ঈশ্বর, যিনি জগৎ এবং এর মধ্যে যা যা আছে, সমস্ত কিছু তৈরি করেছেন, তিনিই আকাশ ও পৃথিবীর প্রভু। তিনি মানুষের হাতে তৈরি কোনো মন্দিরে বাস করেন না।”d (প্রেরিত ১৭:২৪) নিখিলবিশ্ব এবং এর মধ্যে যা-কিছু আছে, তা আপনা-আপনি হয়নি। সত্য ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছেন। (গীত. ১৪৬:৬) তিনি আকাশ ও পৃথিবীর প্রভু, তা হলে কীভাবে তিনি মানুষের তৈরি কোনো মন্দিরে বাস করতে পারেন? (১ রাজা. ৮:২৭) তিনি এথেনা এবং অন্যান্য দেবতাদের মত নন, যাদের মহিমা বা গৌরব ততদিন থাকে, যতদিন তাদের মন্দির ও বেদি থাকে। পৌলের বার্তা একেবারে স্পষ্ট: সত্য ঈশ্বর এতটাই মহান যে, মানুষের তৈরি কোনো মূর্তির সঙ্গে তাঁর তুলনাই হয় না।—যিশা. ৪০:১৮-২৬.

  • ‘ঈশ্বরকে খোঁজার চেষ্টা করো, তা হলে তাঁকে খুঁজে পেতে পার’
    ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ‘পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া’!
    • d এখানে যে-গ্রিক শব্দের অনুবাদ “জগৎ” করা হয়েছে, সেটা হল কস্‌মস্‌। বাইবেলে সাধারণত এই শব্দের মানে হল, লোক। কিন্তু, গ্রিক লোকেরা কস্‌মস্‌ শব্দ বলতে নিখিলবিশ্ব মনে করত। পৌল এথেন্সে গ্রিক লোকদের কাছে সেই বিষয় নিয়ে কথা বলেছিলেন, যে-বিষয়ে তাদের আগ্রহ ছিল। আর তিনি চেয়েছিলেন যেন সেই লোকেরা পরবর্তী সময়েও তার বার্তার প্রতি আগ্রহ দেখায়। হতে পারে, এই কারণেই তিনি নিখিলবিশ্বকে বোঝানোর জন্য প্রেরিত ১৭:২৪ পদে কস্‌মস্‌ শব্দ ব্যবহার করেছিলেন।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার