ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • খ্রীষ্ট তাঁর মণ্ডলীকে নেতৃত্ব দেন
    ২০০২ প্রহরীদুর্গ | মার্চ ১৫
    • ৭. (ক) সারা পৃথিবীর মণ্ডলীগুলোকে নেতৃত্ব দেওয়ার জন্য যীশু কীভাবে পরিচালক গোষ্ঠীকে ব্যবহার করেন? (খ) কেন বলা যেতে পারে যে, খ্রীষ্টান অধ্যক্ষরা পবিত্র আত্মার দ্বারা নিযুক্ত?

      ৭ প্রথম শতাব্দীর মতো অভিষিক্ত অধ্যক্ষদের মধ্যে থেকে ছোট একদল যোগ্য ব্যক্তি এখন পরিচালক গোষ্ঠী হিসেবে কাজ করছেন, যারা যৌথ বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসকে প্রতিনিধিত্ব করে। আত্মায় অভিষিক্ত হোন বা না হোন, স্থানীয় মণ্ডলীগুলোতে যোগ্য ব্যক্তিদেরকে প্রাচীন হিসেবে নিযুক্ত করার জন্য আমাদের নেতা এই পরিচালক গোষ্ঠীকে ব্যবহার করেন। এই ক্ষেত্রে যিহোবা যীশুকে যে-পবিত্র আত্মা ব্যবহার করার কর্তৃত্ব দিয়েছেন, তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। (প্রেরিত ২:৩২, ৩৩) সবচেয়ে প্রথমে, এই অধ্যক্ষদের পবিত্র আত্মার অনুপ্রেরণায় লেখা ঈশ্বরের বাক্যে যে-চাহিদাগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে। (১ তীমথিয় ৩:১-৭; তীত ১:৫-৯; ২ পিতর ১:২০, ২১) প্রার্থনা করে এবং পবিত্র আত্মার নির্দেশনার মাধ্যমে সুপারিশ এবং নিযুক্ত করা হয়। এছাড়া, যাদেরকে নিযুক্ত করা হয় তারা প্রত্যেকে আত্মার ফল উৎপন্ন করার প্রমাণ দেন। (গালাতীয় ৫:২২, ২৩) তাই অভিষিক্ত হোন বা না হোন, পৌলের পরামর্শ সমস্ত প্রাচীনদের বেলায় খাটে: “তোমরা আপনাদের বিষয়ে সাবধান, এবং পবিত্র আত্মা তোমাদিগকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন, সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও।” (প্রেরিত ২০:২৮) এই নিযুক্ত ব্যক্তিরা পরিচালক গোষ্ঠীর কাছ থেকে নির্দেশনা পান এবং স্বেচ্ছায় মণ্ডলীর যত্ন নেন। এভাবেই খ্রীষ্ট এখন আমাদের সঙ্গে আছেন এবং সক্রিয়ভাবে মণ্ডলীকে নেতৃত্ব দিচ্ছেন।

  • খ্রীষ্ট তাঁর মণ্ডলীকে নেতৃত্ব দেন
    ২০০২ প্রহরীদুর্গ | মার্চ ১৫
    • ১১. প্রাচীন ব্যবস্থার প্রতি সম্মান দেখানো কেন আমাদের বাপ্তিস্মের যোগ্যরূপে জীবনযাপন করার অংশ?

      ১১ আমাদের নেতা হলেন সিদ্ধ। কিন্তু তিনি আমাদের নানা বর হিসেবে যে-মনুষ্যদেরকে দিয়েছেন, তারা সিদ্ধ নন। তাই তারা মাঝে মাঝে ভুল করতে পারেন। কিন্তু, খ্রীষ্টের ব্যবস্থার প্রতি নিষ্ঠাবান থাকা আমাদের জন্য জরুরি। আসলে, আমাদের উৎসর্গীকরণ এবং বাপ্তিস্মের যোগ্যরূপে জীবনযাপন করার মানে হল যে আমরা মণ্ডলীতে আত্মায় অভিষিক্ত কর্তৃত্বের বৈধ্যতাকে স্বীকার করি এবং স্বেচ্ছায় এর বশীভূত হই। সকলের সামনে “পবিত্র আত্মার নামে” বাপ্তিস্ম নেওয়ার অর্থ হল, আমরা পবিত্র আত্মাকে এবং যিহোবার উদ্দেশ্য পূরণে এটা যে-ভূমিকা পালন করে তা স্বীকার করি। (মথি ২৮:১৯) এইধরনের বাপ্তিস্ম দেখায় যে আমরা পবিত্র আত্মার সঙ্গে সহযোগিতা করি এবং এমন কিছু করা এড়িয়ে চলি, যাতে খ্রীষ্টের অনুসারীদের মধ্যে এটা কাজ করা বন্ধ করে না দেয়। প্রাচীনদের সুপারিশ এবং নিযুক্ত করতে পবিত্র আত্মা যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই আমরা যদি মণ্ডলীতে প্রাচীন ব্যবস্থার সঙ্গে সহযোগিতা করতে ব্যর্থ হই, তাহলে আসলেই কি আমরা আমাদের উৎসর্গীকরণের প্রতি বিশ্বস্ত থাকতে পারি?

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার