ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র রেফারেন্স
    জীবন ও পরিচর্যা সভার জন্য অধ্যয়ন পুস্তিকা-র রেফারেন্স—২০১৯ | জানুয়ারি
    • ১৫ পৌল ফিলিপের বাড়িতে থাকার সময়, সেখানে আরেকজন সম্মাননীয় অতিথি—আগাব—এসেছিলেন। ফিলিপের বাড়িতে একত্রিত হওয়া ব্যক্তিরা জানতেন, আগাব একজন ভাববাদী; তিনি ক্লৌদিয়ের রাজত্বের সময়ে মহাদুর্ভিক্ষ সম্বন্ধে ভবিষ্যদ্‌বাণী করেছিলেন। (প্রেরিত ১১:২৭, ২৮) তারা হয়তো ভেবেছিলেন: ‘আগাব কেন এসেছেন? তিনি কী বার্তা নিয়ে এসেছেন?’ তারা যখন মনোযোগ দিয়ে লক্ষ করছিলেন, তখন আগাব পৌলের কটিবন্ধন অর্থাৎ বেল্টের মতো দেখতে একটা কাপড়ের লম্বা টুকরো, যেটা কোমরে পরা হতো এবং যেটাতে টাকা ও অন্যান্য জিনিস বেঁধে রাখা যেত, সেটা নিয়েছিলেন। সেটা নিয়ে আগাব নিজের হাত ও পা বেঁধেছিলেন। এরপর তিনি কথা বলতে শুরু করেছিলেন। তার বার্তাটা গুরুগম্ভীর ছিল: “পবিত্র আত্মা এই কথা কহিতেছেন, যে ব্যক্তির এই কটিবন্ধন, তাহাকে যিহূদীরা যিরূশালেমে এইরূপে বাঁধিবে, এবং পরজাতীয়দের হস্তে সমর্পণ করিবে।”—প্রেরিত ২১:১১.

      ১৬ ভবিষ্যদ্‌বাণীতে এটা নিশ্চিত করা হয়েছিল, পৌল যিরূশালেমে যাবেন। আর এটা এই ইঙ্গিতও দিয়েছিল যে, সেখানে তিনি যিহুদিদের মুখোমুখি হবেন আর তারা তাকে “পরজাতীয়দের হস্তে” সমর্পণ করবে। এই ভবিষ্যদ্‌বাণী সেখানে উপস্থিত ব্যক্তিদের উপর গভীর ছাপ ফেলেছিল। লূক লেখেন: “ইহা শুনিয়া তথাকার ভ্রাতৃগণ ও আমরা পৌলকে বিনতি করিলাম, যেন তিনি যিরূশালেমে না যান। তখন পৌল উত্তর করিলেন, তোমরা এ কি করিতেছ? ক্রন্দন করিয়া আমার হৃদয় চূর্ণ করিতেছ? কারণ আমি প্রভু যীশুর নামের নিমিত্ত যিরূশালেমে কেবল বদ্ধ হইতে, তাহা নয়, বরং মরিতেও প্রস্তুত আছি।”—প্রেরিত ২১:১২, ১৩.

  • “সাহস করো!”
    ঈশ্বরের রাজ্য সম্বন্ধে ‘পুঙ্খানুপুঙ্খ সাক্ষ্য দেওয়া’!
    • ২ শুধু তাই নয়, খ্রিস্টীয় মণ্ডলীর কিছু ভাববাদীও পৌলকে সতর্ক করেছিলেন যে, বিরোধীরা তাকে ধরবে এবং “ন-যিহুদিদের হাতে তুলে দেবে।” (প্রেরিত ২১:৪, ১০, ১১) কিছুদিন আগে, যিহুদিদের একটা দল তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল। তারপর, যিহুদি মহাসভার সদস্যরা পৌলকে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগল। ঝগড়া এতটাই চরমে পৌঁছেছিল যে মনে হয়েছিল, তারা পৌলকে “টুকরো টুকরো করে” দেবে। পৌল এখন কারাগারে রয়েছেন এবং রোমীয় সৈন্যেরা তাকে কড়া পাহারা দিচ্ছে। খুব শীঘ্রই তার উপর আরও সমস্যা আসতে চলেছে এবং তার উপর আরও অভিযোগ আনা হবে। (প্রেরিত ২১:৩১; ২৩:১০) এই কঠিন সময় কাটিয়ে ওঠার জন্য পৌলের অনেক সাহসের প্রয়োজন হবে।

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার