-
“আমি কৈসরের নিকটে আপীল করি”২০০১ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১৫
-
-
পৌল তার প্রতি একটার পর একটা অভিযোগের কারণে আত্মপক্ষ সমর্থন করেছিলেন। ‘আমি কোন গণ্ডগোল সৃষ্টি করিনি। এটা ঠিক যে, ওরা যেটাকে “দল” বলে আমি তার সদস্য কিন্তু সেই দলের সদস্য হওয়ার মানে যিহুদিদের ব্যবস্থা পালন করা। এশিয়ার কিছু যিহুদি এই দাঙ্গা উসকে দিয়েছে। আমার বিরুদ্ধে তাদের যদি কোন কথা থাকে, তাহলে তাদের এখানে উপস্থিত থাকা উচিত ছিল।’ তাই পৌল সমস্ত অভিযোগকে যিহুদিদের মধ্যে হওয়া এক ধর্মীয় তর্ক বলেছিলেন, যে ব্যাপারে রোমীয়দের তেমন একটা হাত ছিল না। অস্থির যিহুদিদেরকে ইতিমধ্যে আরও বিরক্ত হতে দেখে সর্তকতার সঙ্গে ফীলিক্স বিচার মুলতুবি করেছিলেন, আসলে তিনি এই মামলাকে এমন পর্যায়ে নিয়ে এসেছিলেন, যাতে আর কোন পদক্ষেপ নেওয়া যেতে না পারে। পৌলকে সেই যিহুদিদের হাতে ছেড়ে দেওয়া হয়নি, যারা দাবি করেছিল যে বিচার করার অধিকার তাদেরই আছে কিংবা রোমীয় আইনেও তার বিচার করা হয়নি বা তাকে মুক্তিও দেওয়া হয়নি। বিচার ঘোষণা করতে ফীলিক্সকে বাধ্য করা সম্ভব ছিল না আর যিহুদিদের থেকে সমর্থন পাওয়ার ইচ্ছা থাকার সঙ্গে সঙ্গে এই দেরি করার পিছনে তার আরেকটা উদ্দেশ্য ছিল, তা হল তিনি আশা করেছিলেন যে, পৌল হয়তো তাকে ঘুস দেবেন।—প্রেরিত ২৪:১০-১৯, ২৬.b
-
-
“আমি কৈসরের নিকটে আপীল করি”২০০১ প্রহরীদুর্গ | ডিসেম্বর ১৫
-
-
b অবশ্যই ঘুস নেওয়া অবৈধ ছিল। একটা বই বলে: “বলপূর্বক ছিনিয়ে নেওয়ার আইন অর্থাৎ লেক্স রিপেটানডেরাম আইন অনুসারে, ক্ষমতা বা প্রশাসনিক দায়িত্বে অধিষ্ঠিত যে কোন ব্যক্তিকে আটকে রাখার বা মুক্ত করার, বিচার ঘোষণা করার বা না করার অথবা কোন বন্দিকে মুক্তি দেওয়ার জন্য ঘুস চাওয়া বা নেওয়া নিষেধ ছিল।”
-