ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ঈশ্বর আমাদের প্রতি তাঁর প্রেম প্রদর্শন করেন
    ২০১১ প্রহরীদুর্গ | জুন ১৫
    • ৭, ৮. কীভাবে দুজন সিদ্ধ ব্যক্তির কাজ ভিন্ন ভিন্ন ফল নিয়ে এসেছে?

      ৭ যিহোবা প্রেমের সঙ্গে মানবজাতির এই পাপপূর্ণ অবস্থা কাটিয়ে ওঠার জন্য এক ব্যবস্থা করেছেন। পৌল ব্যাখ্যা করেছিলেন যে, আরেকজন ব্যক্তির অর্থাৎ পরবর্তী সিদ্ধ ব্যক্তির—এক অর্থে, দ্বিতীয় আদমের—মাধ্যমে এটা সম্ভব হয়েছিল। (১ করি. ১৫:৪৫) কিন্তু সেই দুজন সিদ্ধ ব্যক্তির কাজ ভিন্ন ভিন্ন ফল নিয়ে এসেছে। কীভাবে?—পড়ুন, রোমীয় ৫:১৫, ১৬.

      ৮ “অপরাধ যেরূপ, অনুগ্রহ-দানটী সেরূপ নয়,” পৌল লিখেছিলেন। আদম অপরাধ করার দোষে দোষী ছিল এবং সে ন্যায্যভাবেই এক শাস্তি ভোগ করেছিল—সে মারা গিয়েছিল। কিন্তু, একা তারই শুধু মৃত্যুবরণ করার কথা ছিল না। আমরা পড়ি: “সেই একের অপরাধে . . . অনেকে মরিল।” আদমকে যে-ন্যায্য শাস্তি দেওয়া হয়েছিল, সেটা তার সমস্ত অসিদ্ধ বংশধরের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, যাদের মধ্যে আমরাও রয়েছি। তা সত্ত্বেও, আমরা এটা জেনে সান্ত্বনা লাভ করতে পারি যে, সিদ্ধ ব্যক্তি যিশু, একেবারে বিপরীত এক ফল উৎপন্ন করেছিলেন। সেটা কী? আমরা এই প্রশ্নের উত্তরটা পৌলের মন্তব্যের মধ্যে পাই: “সকল মনুষ্যের কাছে জীবনদায়ক ধার্ম্মিকগণনা . . . উপস্থিত হইল” বা সকল মানুষ জীবনের জন্য ধার্মিক হিসেবে গণিত হয়েছে।—রোমীয় ৫:১৮.

      ৯. মানুষদের ধার্মিক গণনা করার জন্য ঈশ্বর কী করছিলেন, যেমনটা রোমীয় ৫:১৬, ১৮ পদে উল্লেখ করা হয়েছে?

      ৯ “ধার্ম্মিক-গণনা” এবং “মনুষ্যের . . . ধার্ম্মিকগণনা” বা মানুষকে ধার্মিক হিসেবে গণনা করা হিসেবে অনুবাদিত গ্রিক অভিব্যক্তিগুলোর অন্তর্নিহিত অর্থ কী? একজন বাইবেল অনুবাদক এই বিষয়টা সম্বন্ধে লিখেছিলেন: “এটি এক আইনী বাক্যালংকার, যেটি আইনগত বিষয়কে প্রকাশ করে। এই অভিব্যক্তি, ঈশ্বরের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একজন ব্যক্তির অবস্থানের পরিবর্তন সম্বন্ধে বলে, ব্যক্তির আভ্যন্তরীণ পরিবর্তন সম্বন্ধে নয় . . . এই বাক্যালংকার ঈশ্বরকে এমন একজন বিচারক হিসেবে তুলে ধরে, যিনি সেই অভিযুক্ত ব্যক্তিকে অনুগ্রহ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন, যে-ব্যক্তিকে অধার্মিকতার দোষে দোষী হওয়ায়, রূপকভাবে ঈশ্বরের আদালতে নিয়ে আসা হয়েছে। কিন্তু, ঈশ্বর অভিযুক্ত ব্যক্তিকে নির্দোষ বলে রায় দেন।”

  • ঈশ্বর আমাদের প্রতি তাঁর প্রেম প্রদর্শন করেন
    ২০১১ প্রহরীদুর্গ | জুন ১৫
    • ১৪, ১৫. ঈশ্বর যাদেরকে ধার্মিক হিসেবে গণনা করেছেন, তাদের সামনে কোন পুরস্কার ছিল কিন্তু তার পরও তাদের কী করার প্রয়োজন ছিল?

      ১৪ চিন্তা করে দেখুন, সর্বশক্তিমান যে একজন ব্যক্তির উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত পাপকে ও সেইসঙ্গে সেই ব্যক্তির নিজের সমস্ত ভুল কাজকে ক্ষমা করে দেবেন, সেটা কী দারুণ এক দান! খ্রিস্টান হওয়ার আগে একেক জন ব্যক্তি কত কত পাপ করেছেন, যদিও সেগুলো আপনি গণনা করতে পারেন না কিন্তু মুক্তির মূল্যের ভিত্তিতে ঈশ্বর সেই পাপগুলো ক্ষমা করতে পারেন। পৌল লিখেছিলেন: “অনুগ্রহ-দান অনেক অপরাধ হইতে ধার্ম্মিক-গণনা পর্য্যন্ত।” (রোমীয় ৫:১৬) প্রেরিতদের ও অন্যদের (ধার্মিক গণিত হওয়ার) এই প্রেমময় দান লাভ করার জন্য বিশ্বাস সহকারে সত্য ঈশ্বরের উপাসনা করে চলার প্রয়োজন ছিল। কোন ভবিষ্যৎ পুরস্কার লাভের আশা নিয়ে? “এক ব্যক্তি দ্বারা, যীশু খ্রীষ্ট দ্বারা, যাহারা অনুগ্রহের ও ধার্ম্মিকতাদানের উপচয় পায়, তাহারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবে।” সত্যিই, ধার্মিকতাদান বা ধার্মিক হিসেবে গণিত হওয়ার এই দান একেবারে বিপরীত উপায়ে কাজ করে। এই দানের ফল হচ্ছে জীবন।—রোমীয় ৫:১৭; পড়ুন, লূক ২২:২৮-৩০.

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার