-
খ্রিস্টান প্রাচীনরা ‘আমাদের আনন্দের সহকারী’২০১৩ প্রহরীদুর্গ | জানুয়ারি ১৫
-
-
৬, ৭. (ক) একটা কোন উপায়ে প্রাচীনরা যিশু, পৌল এবং ঈশ্বরের অন্যান্য দাসদের অনুকরণ করতে পারে? (খ) কেন আমাদের ভাইবোনদের নাম মনে রাখা তাদের আনন্দকে বৃদ্ধি করে?
৬ আমাদের ভাইবোনদের মধ্যে অনেকেই এই কথা বলে যে, একজন প্রাচীন যখন তাদের প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখান, তখন তাদের আনন্দ বৃদ্ধি পায়। একটা যে-মৌলিক উপায়ে প্রাচীনরা তা করে থাকে, সেটা হল দায়ূদ, ইলীহূ এবং যিশুর দ্বারা স্থাপিত উদাহরণ অনুসরণ করার মাধ্যমে। (পড়ুন, ২ শমূয়েল ৯:৬; ইয়োব ৩৩:১; লূক ১৯:৫.) যিহোবার এই প্রত্যেক দাস, ব্যক্তি-বিশেষের নাম ব্যবহার করার মাধ্যমে অন্যদের প্রতি আন্তরিক আগ্রহ প্রকাশ করেছিলেন। পৌলও সহবিশ্বাসীদের নাম মনে রাখার এবং সেগুলো ব্যবহার করার গুরুত্বকে উপলব্ধি করেছিলেন। তিনি তার একটা চিঠির শেষে ২৫ জনেরও বেশি ভাই এবং বোনের নাম উল্লেখ করে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছিলেন, যাদের মধ্যে পর্ষী নামে একজন খ্রিস্টান বোনও ছিলেন, যার সম্বন্ধে পৌল বলেছিলেন: ‘প্রিয়া পর্ষীকে মঙ্গলবাদ কর।’—রোমীয় ১৬:৩-১৫.
-
-
খ্রিস্টান প্রাচীনরা ‘আমাদের আনন্দের সহকারী’২০১৩ প্রহরীদুর্গ | জানুয়ারি ১৫
-
-
৮. একটা কোন গুরুত্বপূর্ণ উপায়ে পৌল যিহোবা এবং যিশুর দ্বারা স্থাপিত উদাহরণ অনুসরণ করেছিলেন?
৮ এ ছাড়া, পৌল আন্তরিক প্রশংসা করার দ্বারাও অন্যদের প্রতি তার আগ্রহ প্রকাশ করেছিলেন, যা সহবিশ্বাসীদের আনন্দ বৃদ্ধি করার আরেকটা মৌলিক উপায়। তাই, যে-চিঠিতে তিনি তার ভাইদের আনন্দের জন্য কাজ করার ব্যাপারে তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন, সেই একই চিঠিতে তিনি লিখেছিলেন: “তোমাদের পক্ষে আমি বড়ই শ্লাঘা করি।” (২ করি. ৭:৪) প্রশংসার এই বাক্যগুলো নিশ্চিতভাবেই করিন্থের ভাইদের হৃদয়কে উষ্ণ করে তুলেছিল। অন্যান্য মণ্ডলীর প্রতিও পৌল একইরকম অনুভূতি প্রকাশ করেছিলেন। (রোমীয় ১:৮; ফিলি. ১:৩-৫; ১ থিষল. ১:৮) বস্তুতপক্ষে, রোমের মণ্ডলীর প্রতি লেখা তার চিঠিতে পর্ষীর কথা উল্লেখ করার পর, পৌল আরও বলেছিলেন: ‘তিনি প্রভুতে অত্যন্ত পরিশ্রম করিয়াছেন।’ (রোমীয় ১৬:১২) সেই বিশ্বস্ত বোনের জন্য প্রশংসার এই বাক্য কতই না উৎসাহজনক ছিল! অন্যদেরকে প্রশংসা করার সময় পৌল যিহোবা এবং যিশুর দ্বারা স্থাপিত উদাহরণ অনুসরণ করেছিলেন।—পড়ুন, মার্ক ১:৯-১১; যোহন ১:৪৭; প্রকা. ২:২, ১৩, ১৯.
-