-
“তোমাদের মুক্তি সন্নিকট”!২০১৫ প্রহরীদুর্গ | জুলাই ১৫
-
-
১৪, ১৫. মাগোগ দেশীয় গোগের আক্রমণ শুরু হওয়ার পর কোন সংগ্রহের কাজ করা হবে আর তা কীভাবে করা হবে?
১৪ মাগোগ দেশীয় গোগ ঈশ্বরের লোকেদের আক্রমণ করার পর কী ঘটবে? বাইবেল বলে, মনুষ্যপুত্র “দূতগণকে প্রেরণ করিয়া পৃথিবীর সীমা অবধি আকাশের সীমা পর্য্যন্ত চারি বায়ু হইতে তাঁহার মনোনীতদিগকে একত্র করিবেন।” (মার্ক ১৩:২৭; মথি ২৪:৩১) এই একত্রীকরণের বা সংগ্রহের কাজ অভিষিক্ত খ্রিস্টানদের প্রথম মনোনীত করার সময়কে নির্দেশ করে না। আর এটা পৃথিবীতে বেঁচে থাকা অভিষিক্ত ব্যক্তিদের চূড়ান্ত মুদ্রাঙ্কনকেও নির্দেশ করে না। (মথি ১৩:৩৭, ৩৮) কারণ সেই মুদ্রাঙ্কন মহাক্লেশ শুরু হওয়ার ঠিক আগে ঘটবে। (প্রকা. ৭:১-৪) তা হলে, যিশুর উল্লেখিত এই সংগ্রহের কাজ কী? এটা হচ্ছে সেই সময়, যখন পৃথিবীতে বেঁচে থাকা অভিষিক্ত ব্যক্তিরা তাদের পুরস্কার লাভ করবেন এবং স্বর্গে যাবেন। (১ থিষল. ৪:১৫-১৭; প্রকা. ১৪:১) মাগোগ দেশীয় গোগ আক্রমণ শুরু করার কিছু সময় পর এই ঘটনা ঘটবে। (যিহি. ৩৮:১১) তারপর যিশুর বলা এই কথা পরিপূর্ণ হবে: “ধার্ম্মিকেরা আপনাদের পিতার রাজ্যে সূর্য্যের ন্যায় দেদীপ্যমান হইবে।”—মথি ১৩:৪৩.b
১৫ এর অর্থ কি এই যে, অভিষিক্ত ব্যক্তিদের “সশরীরে উঠিয়ে নেওয়া” হবে? খ্রিস্টীয়জগতের অনেকে বিশ্বাস করে, খ্রিস্টানদের মাংসিক দেহে স্বর্গে উঠিয়ে নেওয়া হবে। তারা এটাও মনে করে, তারা যিশুকে আবারও সশরীরে পৃথিবীতে শাসন করার জন্য ফিরে আসতে দেখবে। কিন্তু, বাইবেল স্পষ্টভাবে প্রকাশ করে, যিশু অদৃশ্যভাবে ফিরে আসবেন। এটি বলে: “মনুষ্যপুত্রের চিহ্ন আকাশে দেখা যাইবে” এবং যিশু “আকাশীয় মেঘরথে” আসবেন। (মথি ২৪:৩০) বাইবেল এটাও বলে, “রক্ত মাংস ঈশ্বরের রাজ্যের অধিকারী হইতে পারে না।” তাই, যাদের স্বর্গে নিয়ে যাওয়া হবে, তাদের প্রথমে “রূপান্তরীকৃত” হতে হবে আর তা হবে “এক মুহূর্ত্তের মধ্যে, চক্ষুর পলকে, শেষ তূরীধ্বনিতে।”c (পড়ুন, ১ করিন্থীয় ১৫:৫০-৫৩.) আমরা এই ঘটনা বর্ণনা করার জন্য এখানে “সশরীরে উঠিয়ে নেওয়া” শব্দগুলো ব্যবহার করিনি কারণ এটা খ্রিস্টীয়জগতের মিথ্যা শিক্ষার সঙ্গে সম্পর্কযুক্ত। তবে, পৃথিবীতে বেঁচে থাকা বিশ্বস্ত অভিষিক্ত ব্যক্তিদের মুহূর্তের মধ্যে সংগ্রহ করা হবে।
-
-
“তোমাদের মুক্তি সন্নিকট”!২০১৫ প্রহরীদুর্গ | জুলাই ১৫
-
-
c সেই সময়ে পৃথিবীতে বেঁচে থাকা অভিষিক্ত ব্যক্তিদের মাংসিক দেহ স্বর্গে নিয়ে যাওয়া হবে না। (১ করি. ১৫:৪৮, ৪৯) যিশুর মাংসিক দেহ যেমন অদৃশ্য হয়েছিল, তেমনই তাদের মাংসিক দেহও সম্ভবত অদৃশ্য হবে।
-