-
পাঠকদের থেকে প্রশ্নসকল২০০১ প্রহরীদুর্গ | অক্টোবর ১
-
-
প্রথম শতাব্দীর ইব্রীয় খ্রীষ্টানদের প্রেরিত পৌল লিখেছিলেন: “ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ বাকী রহিয়াছে। ফলতঃ যেরূপ ঈশ্বর আপন কর্ম্ম হইতে বিশ্রাম করিয়াছিলেন, তেমনি যে ব্যক্তি তাঁহার বিশ্রামে প্রবেশ করিয়াছে, সেও আপনার কর্ম্ম হইতে বিশ্রাম করিতে পাইল। অতএব আইস, আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি।”—ইব্রীয় ৪:৯-১১.
-
-
পাঠকদের থেকে প্রশ্নসকল২০০১ প্রহরীদুর্গ | অক্টোবর ১
-
-
ইব্রীয় বইয়ে লেখা পৌলের কথাগুলোতে আবার ফিরে গেলে আমরা দেখি যে তিনি বলেছিলেন, “ঈশ্বরের প্রজাদের নিমিত্ত বিশ্রামকালের ভোগ বাকী রহিয়াছে” আর তিনি তার সহ খ্রীষ্টানদেরকে “সেই বিশ্রামে প্রবেশ করিতে” যথাসাধ্য চেষ্টা করার জন্য পরামর্শ দিয়েছিলেন। এটা দেখায় যে, পৌল যখন ওই কথাগুলো লিখেছিলেন, তখন ঈশ্বরের বিশ্রামের ‘সপ্তম দিন,’ যা তখন থেকে প্রায় ৪,০০০ বছর আগে শুরু হয়েছিল তা তখনও চলছিল। আর “বিশ্রামবারের কর্ত্তা,” যীশু খ্রীষ্টের হাজার বছরের রাজত্বের শেষে মানবজাতি ও পৃথিবীর জন্য ঈশ্বরের উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত, তা চলতে থাকবে।—মথি ১২:৮; প্রকাশিত বাক্য ২০:১-৬; ২১:১-৪.
-