ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w96 ৯/১ পৃষ্ঠা ২৬-৩১
  • যিহোবা আপনার নিকাশকে উত্তম স্বীকৃতি দিন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা আপনার নিকাশকে উত্তম স্বীকৃতি দিন
  • প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে—১৯৯৬
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • জ্ঞান আমাদের নিকাশ দানে বাধ্য করে
  • আমাদের পরিচর্যার জন্য নিকাশ দিতে বাধ্য
  • পরিবারগতভাবে এক উত্তম নিকাশ দান করা
  • প্রাচীনেরা নিকাশ দেন—কিভাবে?
  • উত্তম নিকাশ প্রদান করতে থাকুন
  • সকলকে অবশ্যই ঈশ্বরের কাছে নিকাশ দিতে হবে
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে—১৯৯৬
  • নহিমিয়ের পুস্তকের প্রধান বিষয়গুলো
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “উত্তমের দ্বারা মন্দকে পরাজয় কর”
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিরূশালেম—এটি কি ‘আপনার পরমানন্দ হইতে অধিক ভালবাসার পাত্র’?
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে—১৯৯৬
w96 ৯/১ পৃষ্ঠা ২৬-৩১

যিহোবা আপনার নিকাশকে উত্তম স্বীকৃতি দিন

“হে আমার ঈশ্বর, এই বিষয়েও আমাকে স্মরণ কর, . . . হে আমার ঈশ্বর, মঙ্গলার্থে আমাকে স্মরণ কর।”—নহিমিয় ১৩:২২, ৩১.

১. ঈশ্বরের প্রতি উৎসর্গীকৃত ব্যক্তিদের যিহোবার কাছে উত্তম নিকাশ দিতে কী সাহায্য করে?

তাঁর কাছে এক উত্তম নিকাশ প্রদানের জন্য যিহোবার দাসেদের প্রয়োজনীয় সমস্ত সাহায্য রয়েছে। কেন? কারণ তাঁর পার্থিব সংগঠনের অংশ হিসাবে ঈশ্বরের সাথে তাদের এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি তাদের কাছে তাঁর উদ্দেশ্য প্রকাশ করেছেন, এছাড়া তিনি তাঁর পবিত্র আত্মার মাধ্যমে তাদের সাহায্য করেছেন এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি দিয়েছেন। (গীতসংহিতা ৫১:১১; ১১৯:১০৫; ১ করিন্থীয় ২:১০-১৩) এই বিশেষ পরিস্থিতিগুলির পরিপ্রেক্ষিতে, যিহোবা প্রেমের সাথে তাঁর পার্থিব দাসেদের, তারা কী এবং তাঁর শক্তি ও তাঁর পবিত্র আত্মার সাহায্যে তারা কী সম্পাদন করেছে এই উভয় বিষয়ে তাঁর কাছে নিজেদের সম্বন্ধে নিকাশ দিতে আহ্বান করেন।

২. (ক) নহিমিয় কোন্‌ উপায়ে ঈশ্বরের কাছে নিজের জন্য এক উত্তম নিকাশ প্রদান করেছিলেন? (খ) নহিমিয় কী আবেদন জানিয়ে তার নামের বাইবেল বইটিকে শেষ করেছিলেন?

২ পারস্য রাজ অর্তক্ষস্তের (লঙ্গিম্যানাস) পাত্রবাহক নহিমিয় ছিলেন এক ব্যক্তি, যিনি ঈশ্বরের কাছে তার নিজের জন্য এক উত্তম নিকাশ প্রদান করেছিলেন। (নহিমিয় ২:১) নহিমিয় যিহূদীদের দেশাধ্যক্ষ হন এবং বিরোধিতা ও বিপদের সম্মুখীন হয়েও যিরূশালেমের প্রাচীর পুনর্নির্মাণ করেন। সত্য উপাসনার জন্য উদ্যোগের সাথে, তিনি ঈশ্বরের ব্যবস্থাকে কার্যকর করেছিলেন এবং উৎপীড়িতদের জন্য উদ্বেগ দেখিয়েছিলেন। (নহিমিয় ৫:১৪-১৯) নহিমিয় লেবীয়দের নিয়মিতভাবে তাদের নিজেদের শুচি করতে, প্রবেশ দ্বারগুলি রক্ষা করতে এবং বিশ্রামবার পবিত্র করতে উপদেশ দিয়েছিলেন। তাই তিনি প্রার্থনা করতে পেরেছিলেন: “হে আমার ঈশ্বর, এই বিষয়েও আমাকে স্মরণ কর, এবং আপনার দয়ার মহত্ত্বানুসারে আমার প্রতি করুণা কর।” যথার্থভাবেই, নহিমিয় তার ঐশিক অনুপ্রাণিত পুস্তক শেষ করেছিলেন এই আবেদন জানিয়ে: “হে আমার ঈশ্বর, মঙ্গলার্থে আমাকে স্মরণ কর।”—নহিমিয় ১৩:২২, ৩১.

৩. (ক) একজন ব্যক্তি যিনি উত্তম কাজ করেন তাকে আপনি কিভাবে বর্ণনা করবেন? (খ) নহিমিয়ের কার্যধারার উপর প্রতিফলন আমাদের নিজেদের কোন্‌ প্রশ্নগুলি জিজ্ঞাসা করার কারণস্বরূপ হয়?

৩ এক ব্যক্তি যিনি উত্তম কাজ করেন তিনি ধার্মিক এবং তিনি ন্যায়পরায়ণ কাজ সম্পাদন করেন যা অন্যদের উপকৃত করে। নহিমিয় ছিলেন এই ধরনের একজন ব্যক্তি। ঈশ্বরের প্রতি তার সশ্রদ্ধ ভয় এবং সত্য উপাসনার জন্য খুব উদ্যোগ ছিল। এছাড়াও, ঈশ্বরের পরিচর্যায় তার সুযোগগুলির জন্য তিনি কৃতজ্ঞ ছিলেন এবং তার নিজের জন্য যিহোবার কাছে এক উত্তম নিকাশ প্রদান করেছিলেন। তার কার্যধারা সম্বন্ধে চিন্তা করা, আমাদের নিজেদের জিজ্ঞাসা করার উত্তম কারণ হতে পারে, ‘কিভাবে আমি আমার ঈশ্বর প্রদত্ত সুযোগ এবং দায়িত্বগুলিকে দেখে থাকি? আমি নিজের বিষয়ে যিহোবা ঈশ্বর এবং যীশু খ্রীষ্টের কাছে কিধরনের নিকাশ দিচ্ছি?’

জ্ঞান আমাদের নিকাশ দানে বাধ্য করে

৪. কোন্‌ কার্যভার যীশু তাঁর অনুগামীদের উপর অর্পণ করেছিলেন এবং “যারা অনন্ত জীবনের জন্য নিরূপিত” হয়েছিল তারা কী করেছিল?

৪ যীশু তাঁর অনুগামীদের উপর এই কার্যভার অর্পণ করেছিলেন: “তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর; . . . তাহাদিগকে বাপ্তাইজ কর; আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি, সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও।” (মথি ২৮:১৯, ২০) তাদের শিক্ষা দেওয়ার মাধ্যমে শিষ্য তৈরি করা হত। তাই যারা শিক্ষিত হত এবং যারা “অনন্ত জীবনের জন্য নিরূপিত” হয়েছিল তারা বাপ্তিস্ম নিয়েছিল, যেমন যীশু নিয়েছিলেন। (প্রেরিত ১৩:৪৮; মার্ক ১:৯-১১) তিনি যা আজ্ঞা দিয়েছিলেন তার সবকিছু পালন করার আকাঙ্ক্ষা তাদের হৃদয় থেকে এসেছিল। ঈশ্বরের বাক্য থেকে যথার্থ জ্ঞান নেওয়া এবং তা প্রয়োগ করার দ্বারা তারা উৎসর্গীকরণ পর্যন্ত পৌঁছাত।—যোহন ১৭:৩.

৫, ৬. যাকোব ৪:১৭ পদ আমরা কিভাবে বুঝি? এটির প্রয়োগের উদাহরণ দিন।

৫ আমাদের শাস্ত্রীয় জ্ঞান যতই গভীর হবে, আমাদের বিশ্বাসের ভিত্তির জন্য তা ততই উত্তম হবে। একই সময়ে, ঈশ্বরের প্রতি আমাদের নিকাশ দানের বাধ্যবাধকতা বৃদ্ধি পায়। যাকোব ৪:১৭ পদ বলে: “যে কেহ সৎকর্ম্ম করিতে জানে, অথচ না করে, তাহার পাপ হয়।” এই উক্তি স্পষ্টতই ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়ার পরিবর্তে অহঙ্কারী হওয়া সম্পর্কে শিষ্য যাকোব ঠিক পূর্বেই যা বলেছিলেন, তার একটি উপসংহার। যদি কোন ব্যক্তি জানে যে সে ঈশ্বরের সাহায্য ছাড়া স্থায়ী কোন কিছুই সম্পন্ন করতে পারে না, কিন্তু সেই অনুযায়ী কাজ না করে, তাহলে সেটিই হল পাপ। কিন্তু কোনকিছুকে অবহেলা করার পাপের প্রতিও যাকোবের বাক্যগুলিকে প্রয়োগ করা যেতে পারে। উদাহরণস্বরূপ, যীশুর মেষ ও ছাগের দৃষ্টান্তে, ছাগদের নিন্দা করা হয়েছিল, মন্দ কাজ করার জন্য নয়, কিন্তু খ্রীষ্টের ভাইয়েদের সাহায্য না করার জন্য।—মথি ২৫:৪১-৪৬.

৬ একজন ব্যক্তি যার সাথে যিহোবার সাক্ষীরা বাইবেল অধ্যয়ন করছিলেন তিনি সামান্য আধ্যাত্মিক উন্নতি করছিলেন, হয়ত তার কারণ তিনি ধূমপান ত্যাগ করেননি, যদিও তিনি জানতেন যে সেটি তার করা উচিত। একজন প্রাচীন তাকে যাকোব ৪:১৭ পদ পড়তে বলেছিলেন। এই শাস্ত্রপদের তাৎপর্যের উপর মন্তব্য করার পর, প্রাচীনটি বলেছিলেন: “যদিও আপনি বাপ্তাইজিত নন, তবুও আপনি নিকাশ দিতে বাধ্য এবং অবশ্যই আপনার সিদ্ধান্তের জন্য পূর্ণ দায়িত্ব আপনাকেই নিতে হবে।” আনন্দের বিষয়, ব্যক্তিটি সাড়া দিয়েছিলেন, ধূমপান বন্ধ করেছিলেন এবং শীঘ্রই যিহোবা ঈশ্বরের কাছে তার আত্মোৎসর্গীকরণের চিহ্নস্বরূপ বাপ্তিস্মের জন্য যোগ্য হয়েছিলেন।

আমাদের পরিচর্যার জন্য নিকাশ দিতে বাধ্য

৭. “ঈশ্বরবিষয়ক জ্ঞান” এর জন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায় কী?

৭ আমাদের আন্তরিক আকাঙ্ক্ষা হওয়া উচিত আমাদের সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করা। “ঈশ্বরবিষয়ক জ্ঞান” এর জন্য কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায় হল তাঁর পুত্র, যীশু খ্রীষ্টের শিষ্যকরণের কার্যভার বহন করা। এটিও ঈশ্বরের এবং প্রতিবেশীর প্রতি আমাদের প্রেম প্রকাশের একটি উপায়। (হিতোপদেশ ২:১-৫; মথি ২২:৩৫-৪০) হ্যাঁ, আমাদের ঈশ্বরবিষয়ক জ্ঞান, আমাদের তাঁর কাছে নিকাশ দিতে বাধ্য করে এবং আমাদের সহমানবদের সম্ভাব্য শিষ্যরূপে আমাদের গণ্য করা প্রয়োজন।

৮. কেন আমরা বলতে পারি যে পৌল তার পরিচর্যার জন্য ঈশ্বরের কাছে নিকাশ দিতে বাধ্যবাধকতা অনুভব করেছিলেন?

৮ প্রেরিত পৌল জানতেন যে সুসমাচারকে সর্বান্তকরণে গ্রহণ এবং এর প্রতি বাধ্যতা পরিত্রাণ নিয়ে আসে, পক্ষান্তরে এটিকে প্রত্যাখ্যান ধ্বংস আনতে পারে। (২ থিষলনীকীয় ১:৬-৮) তাই তিনি তার পরিচর্যার জন্য যিহোবার কাছে নিকাশ দেওয়ার বাধ্যবাধকতাকে অনুভব করেছিলেন। বস্তুতপক্ষে, পৌল এবং তার সঙ্গীরা তাদের পরিচর্যাকে এত বেশি উপলব্ধি করেছিলেন যে এমনকি এর থেকে আর্থিক লাভ করার মনোভাব প্রকাশকেও তারা সতর্কতার সাথে এড়িয়ে চলেছিলেন। অধিকন্তু, পৌলের হৃদয় তাকে প্রণোদিত করেছিল এটি বলতে: “কারণ আমি যদিও সুসমাচার প্রচার করি, তবু আমার শ্লাঘা করিবার কিছুই নাই; কেননা অবশ্য বহনীয় ভার আমার উপরে অর্পিত; ধিক্‌ আমাকে, যদি আমি সুসমাচার প্রচার না করি।”—১ করিন্থীয় ৯:১১-১৬.

৯. সমস্ত খ্রীষ্টানদের কোন্‌ বিশেষ ঋণ থেকে মুক্ত হতে হবে?

৯ যেহেতু আমরা যিহোবার উৎসর্গীকৃত দাস তাই ‘সুসমাচার ঘোষণা করার অবশ্য বহনীয় ভার আমাদের উপরে অর্পিত।’ রাজ্যের বার্তা প্রচার করা হল আমাদের একটি কার্যভার। যখন আমরা ঈশ্বরের কাছে নিজেদের উৎসর্গ করেছিলাম তখন আমরা এই দায়িত্বটি গ্রহণ করেছিলাম। (তুলনা করুন লূক ৯:২৩, ২৪.) এছাড়া, আমাদের ঋণমুক্ত হওয়ার বিষয়টিও আছে। পৌল বলেছিলেন: “গ্রীক ও বর্ব্বর, বিজ্ঞ ও অজ্ঞ, সকলের কাছে আমি ঋণী। তদনুসারে আমার যতটা সাধ্য, আমি রোম-নিবাসী তোমাদের কাছেও সুসমাচার প্রচার করিতে উৎসুক।” (রোমীয় ১:১৪, ১৫) পৌল ঋণী ছিলেন কারণ তিনি জানতেন যে প্রচার করা তার কর্তব্য ছিল যাতে করে লোকেরা সুসমাচার শুনতে পারে এবং রক্ষা পেতে পারে। (১ তীমথিয় ১:১২-১৬; ২:৩, ৪) তাই তিনি তার কার্যভার সম্পন্ন করতে এবং সহমানবদের প্রতি তার ঋণ থেকে মুক্ত হতে পরিশ্রম করেছিলেন। খ্রীষ্টান হিসাবে, আমাদেরও এইধরনের ঋণ থেকে মুক্ত হতে হবে। ঈশ্বর, তাঁর পুত্র, এবং আমাদের প্রতিবেশীর প্রতি প্রেম দেখাতে রাজ্যের প্রচারও হল একটি প্রধান উপায়।—লূক ১০:২৫-২৮.

১০. কী করার দ্বারা কিছু ব্যক্তি তাদের পরিচর্যাকে প্রসারিত করেছেন?

১০ ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নিকাশ দানের একটি উপায় হল আমাদের পরিচর্যা প্রসারিত করতে আমাদের ক্ষমতাকে ব্যবহার করা। উদাহরণস্বরূপ: সাম্প্রতিক বছরগুলিতে ব্রিটেনে অনেক জাতির লোকেদের আগমন ঘটেছে। এই লোকেদের কাছে সুসমাচার নিয়ে পৌঁছানোর জন্য, ৮০০রও বেশি অগ্রগামী (পূর্ণ-সময় রাজ্যের প্রচারকেরা) এবং শত শত অন্যান্য সাক্ষীরা বিভিন্ন ভাষা শিখছে। পরিচর্যার ক্ষেত্রে এটি একটি উদ্দীপনামূলক ফলস্বরূপ হয়েছে। একটি চৈনিক ক্লাস নেওয়ার সময় একজন অগ্রগামী বলেছিলেন: “আমি কখনোই ভাবিনি যে আমি আমার ভাষা কখনও অন্য সাক্ষীদের শেখাবো, যাতে করে তারা সত্যকে এইভাবে অন্যদের সাথে ভাগ করে নিতে পারে। এটি খুবই পরিতৃপ্তিকর!” আপনি কি একইভাবে আপনার পরিচর্যাকে প্রসারিত করতে পারেন?

১১. কী ফল হয়েছিল যখন একজন খ্রীষ্টান রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দিয়েছিলেন?

১১ সম্ভবত, আমরা প্রত্যেকে একজন ডুবন্ত ব্যক্তিকে রক্ষা করার জন্য যা করতে পারতাম তা করবো। একইভাবে যিহোবার দাসেরা প্রতিটি সুযোগে সাক্ষ্য দেওয়ার জন্য তাদের সক্ষমতাকে ব্যবহার করতে উৎসুক। সম্প্রতি একজন সাক্ষী একটি বাসে একজন মহিলার পাশে বসেছিলেন এবং তার সাথে শাস্ত্র সম্পর্কে কথা বলছিলেন। তিনি যা শুনেছিলেন তাতে শিহরিত হয়ে, মহিলাটি অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেন। যখন সাক্ষীটি বাস থেকে নামতে যাচ্ছিলেন, মহিলাটি তাকে তার বাড়িতে আসার জন্য অনুরোধ জানিয়েছিলেন, যেহেতু তখনও তার অনেক প্রশ্ন ছিল। সাক্ষীটি রাজি হয়েছিলেন। ফলাফল? একটি বাইবেল অধ্যয়ন শুরু হয়েছিল আর ছয় মাস পরেই মহিলাটি একজন অবাপ্তাইজিত রাজ্যের প্রকাশক হয়েছিলেন। শীঘ্রই তিনি নিজেই ছয়টি গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে শুরু করেছিলেন। রাজ্যের পরিচর্যায় একজনের সক্ষমতাকে ব্যবহার করার জন্য কী এক রোমাঞ্চকর পুরস্কার!

১২. একজন পরিচারক হিসাবে ক্ষেত্রের কাজে কিভাবে আমাদের সক্ষমতা কার্যকরভাবে ব্যবহৃত হতে পারে?

১২ পরিচারক হিসাবে আমাদের সক্ষমতা কার্যকারীভাবে ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে এইধরনের প্রকাশনাগুলি ব্যবহার করার দ্বারা যেমন ১৯২-পৃষ্ঠার বই জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে। ১৯৯৬ সালের এপ্রিল মাসের মধ্যে, যিহোবার সাক্ষীদের পরিচালক গোষ্ঠীর লিখন কমিটি জ্ঞান বই নামক প্রকাশনাটিকে ১৪০টিরও বেশি ভাষায় প্রকাশ করতে অনুমোদন করেছিলেন আর ইতিমধ্যে তখনই এটির ৩,০৫,০০,০০০টি কপি ১১১টি ভাষায় ছাপা হয়েছিল। এই বইটি যিহোবার কাছে উৎসর্গীকরণ এবং বাপ্তাইজিত হওয়ার জন্য ঈশ্বরের বাক্য এবং তাঁর উদ্দেশ্যগুলি সম্বন্ধে বাইবেল ছাত্রদের পর্যাপ্তভাবে শিক্ষা দিতে সাহায্য করার লক্ষ্য নিয়ে লেখা হয়েছিল। যেহেতু রাজ্যের প্রকাশকেরা অনেক বৎসর ধরে একই ছাত্রের সাথে একটি গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করতে থাকবে না, তাই তারা আরও অনেক লোকেদের সাথে অধ্যয়ন পরিচালনা করতে অথবা গৃহ থেকে গৃহের কাজে এবং পরিচর্যার অন্যান্য দিকগুলিতে তাদের অংশ বৃদ্ধি করতে পারে। (প্রেরিত ৫:৪২; ২০:২০, ২১) ঈশ্বরের কাছে তাদের নিকাশ দানের বাধ্যবাধকতার প্রতি সচেতনতার জন্য তারা ঐশিক সতর্কবাণীগুলির প্রতি মনোযোগ আকর্ষণ করে। (যিহিষ্কেল ৩৩:৭-৯) কিন্তু তাদের প্রধান লক্ষ্য হল ঈশ্বরকে সম্মান করা এবং যত জনের কাছে সম্ভব অল্প সময়ের মধ্যে যা এই দুষ্ট বিধিব্যবস্থায় বাকি আছে, সুসমাচার সম্পর্কে শিখাতে সাহায্য করা।

পরিবারগতভাবে এক উত্তম নিকাশ দান করা

১৩. কেন ধর্মিক পরিবারগুলির নিয়মিত পারিবারিক বাইবেল অধ্যয়ন থাকা উচিত?

১৩ প্রত্যেক ব্যক্তি এবং পরিবার যারা সত্য খ্রীষ্টতত্ত্বকে সাগ্রহে গ্রহণ করে তারা ঈশ্বরের কাছে নিকাশ দিতে বাধ্য এবং সেইজন্য তাদের “সিদ্ধির চেষ্টায় অগ্রসর” হওয়া ও “বিশ্বাসে অটল” থাকা উচিত। (ইব্রীয় ৬:১-৩; ১ পিতর ৫:৮, ৯) উদাহরণস্বরূপ, যারা জ্ঞান বইটি অধ্যয়ন করেছেন এবং বাপ্তাইজিত হয়েছেন তাদের নিয়মিত সভাগুলিতে উপস্থিত হওয়া এবং সেইসাথে বাইবেল ও অন্যান্য খ্রীষ্টীয় প্রকাশনাগুলি পাঠ করার দ্বারা তাদের শাস্ত্রীয় জ্ঞানে পূর্ণতা আনা প্রয়োজন। ধার্মিক পরিবারগুলির নিয়মিত পারিবারিক অধ্যয়নও থাকা উচিত, কারণ এটি হল ‘জেগে থাকার, বিশ্বাসে দাঁড়িয়ে থাকার, বীরত্ব দেখানোর, বলবান হওয়ার’ একটি গুরুত্বপূর্ণ উপায়। (১ করিন্থীয় ১৬:১৩) যদি আপনি পরিবারের একজন মস্তক হন, তাহলে আপনার পরিবার আধ্যাত্মিকভাবে পরিতৃপ্ত কি না সেবিষয়ে নিশ্চিত হওয়ার ক্ষেত্রে আপনি বিশেষভাবে ঈশ্বরের কাছে নিকাশ দিতে বাধ্য। ঠিক যেমন পুষ্টিকর দৈহিক খাদ্য স্বাভাবিক স্বাস্থ্য প্রদান করে, তেমনি পর্যাপ্ত এবং নিয়মিত আধ্যাত্মিক খাদ্যের প্রয়োজন যদি আপনি এবং আপনার পরিবার “বিশ্বাসে নিরাময়” থাকতে চান।—তীত ১:১৩.

১৪. উত্তমভাবে শিক্ষিত একজন ইস্রায়েলীয় বালিকার দ্বারা দেওয়া সাক্ষ্য থেকে কী ফল হয়েছিল?

১৪ যদি আপনার পরিবারে সন্তান থাকে, তাদের যথার্থ আধ্যাত্মিক নির্দেশনা দেওয়ার জন্য ঈশ্বর আপনার নিকাশকে উত্তম স্বীকৃতি দেবেন। এইধরনের শিক্ষা তাদের উপকৃত করবে, যেমন ঈশ্বরের ভাববাদী ইলীশায়ের দিনে সিরীয়দের দ্বারা বন্দী ছোট্ট ইস্রায়েলীয় বালিকাটিকে করেছিল। সে সিরীয় সেনাপতি, কুষ্ঠী নামানের স্ত্রীর পরিচারিকা হয়েছিল। যদিও বালিকাটি ছোট ছিল, সে তার কর্ত্রীকে বলেছিল: “শমরিয়ায় যে ভাববাদী আছেন, তাঁহার সহিত যদি আমার প্রভুর সাক্ষাৎ হইত, তবে তিনি তাঁহাকে কুষ্ঠ হইতে উদ্ধার করিতেন।” তার সাক্ষ্যের কারণেই নামান ইস্রায়েলে গিয়েছিলেন, পরিশেষে ইলীশায়ের নির্দেশনা অনুযায়ী সাত বার যর্দন নদীতে স্নান করতে সম্মত হয়েছিলেন এবং কুষ্ঠ থেকে শুচি হয়েছিলেন। এছাড়াও, নামান যিহোবার একজন উপাসক হয়েছিলেন। সেই ছোট্ট মেয়েটি কতই না আনন্দিত হয়েছিল!—২ রাজাবলি ৫:১-৩, ১৩-১৯.

১৫. পিতামাতাদের পক্ষে তাদের সন্তানদের উত্তমভাবে আধ্যাত্মিক প্রশিক্ষণ দেওয়া কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করুন।

১৫ শয়তানের ক্ষমতার অধীনে শায়িত এই নৈতিকভাবে অধঃপতিত জগতে ঈশ্বর-ভয়শীল করে সন্তানদের প্রতিপালন করা সহজ নয়। (১ যোহন ৫:১৯) যাইহোক, তীমথিকে শিশুকাল থেকে, তার মাতামহী লোয়ী এবং তার মা, উনীকী, সফলতার সাথে শাস্ত্র শিখিয়েছিলেন। (২ তীমথিয় ১:৫; ৩:১৪, ১৫) আপনার সন্তানদের সাথে বাইবেল অধ্যয়ন করা, খ্রীষ্টীয় সভাগুলিতে নিয়মিতভাবে তাদের নিয়ে যাওয়া এবং পরিশেষে পরিচর্যায় তাদের আপনার সঙ্গী করা, এই সমস্ত কিছু প্রশিক্ষণের নমুনার অংশ যার জন্য আপনাকে অবশ্যই ঈশ্বরের কাছে নিকাশ দিতে হবে। ওয়েলসের একজন খ্রীষ্টান, এখন যার বয়স প্রায় ৮৫ বছরের কাছাকাছি, স্মরণ করেন ১৯২০ দশকের প্রথম দিকে, তার বাবা তাকে সঙ্গে নিতেন যখন তিনি পর্বতের উপর দিয়ে দশ কিলোমিটার হেঁটে (যাওয়া আসা ২০ কিলোমিটার) পরবর্তী উপত্যকার গ্রামবাসীদের কাছে বাইবেল ট্র্যাক্টস বিতরণ করার জন্য যেতেন। “ঐ ভ্রমণের সময়গুলিতে আমার বাবা আমার হৃদয়ে সত্যকে সঞ্চারিত করেছিলেন,” কৃতজ্ঞতার সাথে তিনি বলেন।

প্রাচীনেরা নিকাশ দেন—কিভাবে?

১৬, ১৭. (ক) প্রাচীন ইস্রায়েলে আধ্যাত্মিকভাবে পরিপক্ব বয়স্ক ব্যক্তিরা কোন্‌ সুযোগগুলি উপভোগ করতেন? (খ) প্রাচীন ইস্রায়েলের পরিস্থিতির সাথে তুলনা করে, বর্তমান দিনে কেন খ্রীষ্টীয় প্রাচীনদের কাছ থেকে আরও বেশি আশা করা হয়ে থাকে?

১৬ “পক্ব কেশ শোভার মুকুট; তাহা ধার্ম্মিকতার পথে পাওয়া যায়,” বিজ্ঞ ব্যক্তি শলোমন বলেছিলেন। (হিতোপদেশ ১৬:৩১) কিন্তু এটি শুধুমাত্র দৈহিক বয়স নয় যা একজন ব্যক্তিকে ঈশ্বরের লোকেদের মণ্ডলীতে দায়িত্বের জন্য সুসজ্জিত করে। প্রাচীন ইস্রায়েলে আধ্যাত্মিকভাবে পরিপক্ব বয়স্ক লোকেরা ন্যায্যভাবে শাসন করার জন্য এবং শান্তি, সুশৃঙ্খলা ও আধ্যাত্মিক স্বাস্থ্য বজায় রাখার জন্য বিচারকর্তা এবং আধিকারিক হিসাবে সেবা করতেন। (দ্বিতীয় বিবরণ ১৬:১৮-২০) যদিও একই বিষয় খ্রীষ্টীয় মণ্ডলীর জন্যও সত্য, কিন্তু যেহেতু এই বিধিব্যবস্থার শেষ সন্নিকট হচ্ছে প্রাচীনদের কাছ থেকে আরও বেশি আশা করা হচ্ছে। কেন?

১৭ ইস্রায়েলীয়রা ‘মনোনীত লোক’ ছিল যাদের ঈশ্বর প্রাচীন মিশর থেকে উদ্ধার করেছিলেন। যেহেতু তারা তাদের মধ্যস্থ, মোশির মাধ্যমে, ব্যবস্থা পেয়েছিল, তাই তাদের বংশধরেরা একটি উৎসর্গীকৃত জাতির মধ্যে জন্ম নিয়েছিল এবং তারা যিহোবার আজ্ঞাগুলির সাথে সুপরিচিত ছিল। (দ্বিতীয় বিবরণ ৭:৬, ১১) যাইহোক, বর্তমানে কেউই এইরূপ একটি উৎসর্গীকৃত জাতির মধ্যে জন্ম গ্রহণ করে না আর তুলনামূলকভাবে অল্পজনই শাস্ত্রীয় সত্যের সাথে সুপরিচিত ধার্মিক পরিবারগুলির মধ্যে বড় হয়ে ওঠে। বিশেষভাবে যারা হয়ত সম্প্রতি ‘সত্যে চলতে’ শুরু করেছে, শাস্ত্রীয় নীতি অনুযায়ী কিভাবে জীবনযাপন করতে হয় তার জন্য তাদের নির্দেশনার প্রয়োজন রয়েছে। (৩ যোহন ৪) অতএব বিশ্বস্ত প্রাচীনদের উপর কী এক দায়িত্বই না রয়েছে যেহেতু তারা “নিরাময় বাক্য সমূহের আদর্শ . . . ধারণ” এবং যিহোবার লোকেদের সহায়তা করে!—২ তীমথিয় ১:১৩, ১৪.

১৮. মণ্ডলীর প্রাচীনেরা কোন্‌ ধরনের সহযোগিতা দিতে অবশ্যই প্রস্তুত থাকবেন এবং কেন?

১৮ একটি ছোট্ট শিশু যে হাঁটা শিখছে হয়ত হোঁচট খেতে এবং পড়ে যেতে পারে। সে নিরাপত্তাহীনতা বোধ করে এবং তার পিতামাতার সাহায্য ও দৃঢ় আশ্বাসের প্রয়োজন। যিহোবার কাছে উৎসর্গীকৃত একজন ব্যক্তি একইভাবে হোঁচট খেতে অথবা আধ্যাত্মিকভাবে পড়ে যেতে পারে। এমনকি প্রেরিত পৌলও ঈশ্বরের দৃষ্টিতে যা সঠিক এবং উত্তম ছিল তা করতে সংগ্রাম করার প্রয়োজনীয়তাকে উপলব্ধি করেছিলেন। (রোমীয় ৭:২১-২৫) ঈশ্বরের পালের পালকদের, সেই খ্রীষ্টানদের প্রেমময় সহযোগিতা প্রদান করা প্রয়োজন যারা ভুল করেছে, কিন্তু সত্যই অনুতপ্ত। যখন প্রাচীনেরা একজন উৎসর্গীকৃত মহিলার সাথে পরিদর্শন করেছিলেন যিনি একটি গুরুতর ভুল করেছিলেন, তিনি তার উৎসর্গীকৃত স্বামীর উপস্থিতিতে বলেছিলেন: “আমি জানি আপনি আমাকে সমাজচ্যুত করবেন!” কিন্তু তিনি কান্নায় ভেঙ্গে পড়েছিলেন যখন বলা হয়েছিল যে প্রাচীনেরা জানতে চান আধ্যাত্মিকভাবে পরিবারটিকে পুনরুদ্ধার করতে কিধরনের সাহায্যের প্রয়োজন ছিল। তাদের অবশ্যই নিকাশ দিতে হবে সে সম্বন্ধে সতর্ক থাকায়, প্রাচীনেরা অনুতপ্ত সহবিশ্বাসীকে সাহায্য করতে আনন্দিত ছিলেন।—ইব্রীয় ১৩:১৭.

উত্তম নিকাশ প্রদান করতে থাকুন

১৯. কিভাবে আমরা ঈশ্বরের কাছে আমাদের নিজেদের জন্য এক উত্তম নিকাশ প্রদান করে চলতে পারি?

১৯ মণ্ডলীর প্রাচীনদের এবং ঈশ্বরের অন্যান্য সকল দাসেদের যিহোবার কাছে নিজেদের জন্য এক উত্তম নিকাশ প্রদান করে চলা প্রয়োজন। এটি সম্ভব যদি আমরা ঈশ্বরের বাক্যের অনুগত থাকি এবং তাঁর ইচ্ছা পালন করি। (হিতোপদেশ ৩:৫, ৬; রোমীয় ১২:১, ২, ৯) বিশেষত যারা বিশ্বাসে আমাদের সাথে সম্পর্কিত তাদের প্রতি আমরা উত্তম কাজ করতে চাই। (গালাতীয় ৬:১০) কিন্তু, শস্য এখনও প্রচুর, এবং কার্যকারী লোক অল্প। (মথি ৯:৩৭, ৩৮) সুতরাং আসুন আমরা রাজ্যের বার্তা অধ্যবসায়ের সাথে ঘোষণা করার মাধ্যমে অন্যদের প্রতি উত্তম কাজ করি। যিহোবা আমাদের নিকাশের উত্তম স্বীকৃতি দেবেন যদি আমরা আমাদের উৎসর্গীকরণকে পরিপূর্ণ করি, তাঁর ইচ্ছা পালন করি এবং বিশ্বস্ততার সাথে সুসমাচার প্রচার করি।

২০. নহিমিয়ের কার্যধারা বিবেচনা করে আমরা কী শিখি?

২০ অতএব আসুন আমরা অবিরাম প্রভুর কাজে উপচিয়ে পড়ি। (১ করিন্থীয় ১৫:৫৮) আর আমরা নহিমিয়কে বিবেচনা করে ভাল করব, যিনি যিরূশালেমের প্রাচীর পুনর্নির্মাণ করেছিলেন, ঈশ্বরের আইন কার্যকারী করেছিলেন এবং উদ্যোগের সাথে সত্য উপাসনাকে উন্নত করেছিলেন। তিনি প্রার্থনা করেছিলেন যে যিহোবা ঈশ্বর তার সৎকর্মের জন্য তাকে স্মরণ করবেন। আপনিও যিহোবার কাছে উৎসর্গীকৃত হিসাবে প্রমাণিত হোন এবং তিনি আপনার নিকাশকে উত্তম স্বীকৃতি দিন।

আপনার উত্তরগুলি কী?

◻ নহিমিয়ের দ্বারা কোন্‌ উদাহরণ স্থাপিত হয়েছিল?

◻ কেন জ্ঞান আমাদের ঈশ্বরের কাছে নিকাশ দিতে বাধ্য করে?

◻ আমাদের পরিচর্যায় কিভাবে আমরা যিহোবার কাছে এক গ্রহণযোগ্য নিকাশ প্রদান করতে পারি?

◻ ঈশ্বরের কাছে এক উত্তম নিকাশ দিতে পরিবারগুলি কী করতে পারে?

◻ খ্রীষ্টীয় প্রাচীনেরা কিভাবে নিকাশ প্রদান করে?

[২৮ পৃষ্ঠার চিত্র]

রাজ্যের ঘোষণাকারী হিসাবে পৌলের মত, আমরা ঈশ্বরের কাছে এক উত্তম নিকাশ প্রদান করতে পারি

[২৯ পৃষ্ঠার চিত্র]

আপনার সন্তানেরা কি নামানের গৃহের ছোট্ট ইস্রায়েলীয় বালিকাটির মত বিশ্বাসে দৃঢ়?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার