-
বিবাহিত দম্পতিদের জন্য বিজ্ঞ নির্দেশনা২০০৫ প্রহরীদুর্গ | মার্চ ১
-
-
১৫, ১৬. একজন খ্রিস্টান স্ত্রী কোন ধরনের আচরণের দ্বারা হয়তো তার অবিশ্বাসী স্বামীকে লাভ করতে পারেন?
১৫ কোন ধরনের আচরণ স্বামীদের লাভ করায় সাহায্য করতে পারে? আসলে, এটা হল সেই ধরনের আচরণ যা খ্রিস্টান মহিলাদের মধ্যে স্বাভাবিকভাবে গড়ে ওঠে। পিতর বলেছিলেন: “কেশবিন্যাস ও স্বর্ণাভরণ কিম্বা বস্ত্র পরিধানরূপ বাহ্য ভূষণ, তাহা নয়, কিন্তু হৃদয়ের গুপ্ত মনুষ্য, মৃদু ও প্রশান্ত আত্মার অক্ষয় শোভা, তাহাদের ভূষণ হউক; তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। কেননা পূর্ব্বকালের যে পবিত্র নারীগণ ঈশ্বরে প্রত্যাশা রাখিতেন, তাঁহারাও সেই প্রকারে আপনাদিগকে ভূষিত করিতেন, আপন আপন স্বামীর বশীভূত হইতেন; যেমন সারা অব্রাহামের আজ্ঞা মানিতেন, নাথ বলিয়া তাঁহাকে ডাকিতেন; তোমরা যদি সদাচরণ কর ও কোন মহাভয়ে ভীত না হও, তবে তাঁহারই সন্তান হইয়া উঠিয়াছ।”—১ পিতর ৩:৩-৬.
-
-
বিবাহিত দম্পতিদের জন্য বিজ্ঞ নির্দেশনা২০০৫ প্রহরীদুর্গ | মার্চ ১
-
-
১৭. খ্রিস্টান স্ত্রীদের জন্য সারা কীভাবে এক উত্তম উদাহরণ?
১৭ সারাকে আদর্শ হিসেবে উল্লেখ করা হয় এবং তিনি খ্রিস্টান স্ত্রীদের জন্য উদাহরণযোগ্য, হোক তাদের স্বামী বিশ্বাসী অথবা অবিশ্বাসী। নিঃসন্দেহে, সারা অব্রাহামকে তার মস্তক হিসেবে দেখতেন। এমনকি মনে মনেও তিনি তাকে ‘প্রভু’ বলে ডাকতেন। (আদিপুস্তক ১৮:১২) কিন্তু, এটা তাকে ছোট করেনি। স্পষ্টতই, তিনি আধ্যাত্মিকভাবে দৃঢ় মহিলা ছিলেন যার যিহোবার প্রতি নিজের অটল বিশ্বাস ছিল। বস্তুত, তিনি ‘বৃহৎ সাক্ষিমেঘের’ অংশ, যাদের বিশ্বাসের উদাহরণ ‘ধৈর্য্যপূর্ব্বক আমাদের সম্মুখস্থ ধাবনক্ষেত্রে দৌড়িতে’ অনুপ্রাণিত করা উচিত। (ইব্রীয় ১১:১১; ১২:১) সারার মতো হওয়া একজন খ্রিস্টান স্ত্রীর জন্য মর্যাদাহানিকর নয়।
-