-
‘বিশ্বাসের পক্ষে প্রাণপণ লড়াই কর’!১৯৯৮ প্রহরীদুর্গ | জুন ১
-
-
৫. কোন্ প্রাচীন ভাববাদীর কথা যিহূদা উদ্ধৃতি করেন আর সেই ভবিষ্যদ্বাণী কিভাবে এর পরিপূর্ণতা সম্বন্ধে চূড়ান্ত নিশ্চয়তা প্রকাশ করে?
৫ পরে, যিহূদা এমনকি আরও সুদূরপ্রসারী এক বিচার সম্বন্ধে উল্লেখ করেন। তিনি হনোকের এক ভবিষ্যদ্বাণী উদ্ধৃতি করেন—একটি বিষয় যা অনুপ্রাণিত শাস্ত্রের আর কোথাও পাওয়া যায় না।a (যিহূদা ১৪, ১৫) হনোক একটি সময় সম্বন্ধে ভাববাণী করেছিলেন, যখন যিহোবা সমস্ত ঈশ্বরবিহীন ব্যক্তি ও তাদের ঈশ্বরবিহীন কাজগুলির বিচার করবেন। আগ্রহজনকভাবে, হনোক অতীতকালের আকারে বলেছিলেন কারণ ঈশ্বরের বিচার এতটাই নিশ্চিত ছিল যে সেগুলি যেন ইতিমধ্যেই পরিপূর্ণ হয়ে গিয়েছিল। লোকেরা হয়ত হনোককে এবং পরে নোহকে বিদ্রূপ করেছিলেন কিন্তু এই সমস্ত উপহাসকারীরা পৃথিবীব্যাপী জলপ্লাবনে ধ্বংস হয়ে গিয়েছিলেন।
-
-
‘বিশ্বাসের পক্ষে প্রাণপণ লড়াই কর’!১৯৯৮ প্রহরীদুর্গ | জুন ১
-
-
a কিছু গবেষণাকারীরা দাবি করেন যে যিহূদা অপ্রামাণিক হনোকের পুস্তক (ইংরাজি) থেকে উদ্ধৃতি করেছিলেন। কিন্তু আর. সি. এইচ, লেন্সকি উল্লেখ করেন: “আমরা জিজ্ঞাসা করি: ‘হনোকের পুস্তক নামক এই শিল্পকর্মের উৎস কী?’ এই বইটি হল একটি সংযোজন এবং এর বিভিন্ন অংশের তারিখ সম্বন্ধে কেউই নিশ্চিত নন . . . ; কেউই নিশ্চিত হতে পারেন না যে এর কিছু অভিব্যক্তি সম্ভবত স্বয়ং যিহূদার পত্র থেকে নেওয়া হয়নি।”
-