-
প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন২০০৪ প্রহরীদুর্গ | ফেব্রুয়ারি ১৫
-
-
৫. এই শেষ সময়ে কীভাবে শয়তান তার প্রতারণাপূর্ণ প্রচেষ্টাগুলো তীব্রতর করেছে এবং বিশেষভাবে কাদের সে লক্ষ্যবস্তু করেছে?
৫ এই শেষ সময়ে শয়তান তার প্রচেষ্টাকে তীব্রতর করেছে। তাকে পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে। সে জানে যে, তার কাল সংক্ষিপ্ত এবং সে “অতিশয় রাগাপন্ন।” যত বেশি লোকেদের সম্ভব ধ্বংস করার জন্য সংকল্পবদ্ধ হয়ে সে “সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়।” (প্রকাশিত বাক্য ১২:৯, ১২) শয়তান এমন প্রতারক নয়, যে মাঝেমধ্যে প্রতারণা করে। বরং, সে মানবজাতিকে ভ্রান্ত করার ব্যাপারে অবিরতভাবে প্রচেষ্টা করে।a সে অবিশ্বাসীদের মন অন্ধ করার ও ঈশ্বর থেকে তাদের দূরে রাখার জন্য তার আয়ত্তের মধ্যে থাকা প্রত্যেকটা পদ্ধতি ব্যবহার করে, যেটার অন্তর্ভুক্ত ছলনা ও বিশ্বাসঘাতকতা। (২ করিন্থীয় ৪:৪) প্রতারণার এই গুরু বিশেষভাবে সেই ব্যক্তিদের গ্রাস করতে বদ্ধপরিকর, যারা “আত্মায় ও সত্যে” ঈশ্বরের উপাসনা করছে। (যোহন ৪:২৪; ১ পিতর ৫:৮) কখনও ভুলে যাবেন না যে, শয়তান প্রকৃতপক্ষে দাবি করেছিল: ‘আমি যেকাউকেই ঈশ্বরের কাছ থেকে সরিয়ে নিতে পারব।’ (ইয়োব ১:৯-১২) তাই, আসুন আমরা শয়তানের ‘প্রতারণাপূর্ণ চাতুরীগুলোর’ কয়েকটা এবং কীভাবে সেগুলোর বিরুদ্ধে সতর্ক থাকা যায়, তা বিবেচনা করি।—ইফিষীয় ৬:১১, জুইশ নিউ টেস্টামেন্ট।
-
-
প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন২০০৪ প্রহরীদুর্গ | ফেব্রুয়ারি ১৫
-
-
a প্রকাশিত বাক্য ১২:৯ পদে “ভ্রান্তি জন্মায়” হিসেবে অনূদিত ক্রিয়ার রূপ সম্বন্ধে একটি তথ্যগ্রন্থ বলে যে, এটা “এক ক্রমাগত সক্রিয়তাকে ইঙ্গিত করে, যেটা একজনের চরিত্রের এক অবিচ্ছেদ্য বৈশিষ্ট্য হয়ে উঠেছে।”
-