ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • কারা স্বর্গে যাবে?
    বাইবেলের প্রশ্নের উত্তর
    • মারা যাওয়ার পর কত জন ব্যক্তি স্বর্গে যাবে?

      বাইবেল বলে ১,৪৪,০০০ জন ব্যক্তি স্বর্গে যাবে। (প্রকাশিত বাক্য ৭:৪) যোহন যে দর্শন দেখেছিলেন তা প্রকাশিত বাক্য ১৪:১-৩ পদে লেখা আছে। যেখানে বলা হয়েছে: “সেই মেষশাবক সিয়োন পর্বতের উপরে দাঁড়িয়ে আছেন আর তাঁর সঙ্গে ১,৪৪,০০০ জন, যাদের কপালে তাঁর নাম এবং তাঁর পিতার নাম লেখা আছে।” এই দর্শনে “মেষশাবক” বলতে পুনরুত্থিত যিশুকে বোঝানো হয়েছে। (যোহন ১:২৯; ১ পিতর ১:১৯) আর ‘সিয়োন পর্ব্বত’ সেই উচ্চপদকে বোঝানো হয়েছে যা যিশু ও সেই ১,৪৪,০০০ জন ব্যক্তি স্বর্গে লাভ করেছে, যারা তাঁর সঙ্গে রাজত্ব করবেন।—গীতসংহিতা ২:৬; ইব্রীয় ১২:২২.

      যিশুর সঙ্গে রাজত্ব করার জন্য “যাদের আহ্বান করা হয়েছে এবং মনোনীত করা হয়েছে” তাদের এক “ছোটো মেষপাল” বলা হয়েছে। (প্রকাশিত বাক্য ১৭:১৪; লূক ১২:৩২) এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে, যিশুর পুরো মেষপালের তুলনায় এই মেষপাল খুবই অল্প।—যোহন ১০:১৬.

  • কারা স্বর্গে যাবে?
    বাইবেলের প্রশ্নের উত্তর
    • ভুল ধারণা: প্রকাশিত বাক্যে বলা ১,৪৪,০০০ এই সংখ্যাটা একটা রূপক সংখ্যা মাত্র।

      সত্য: যদিও প্রকাশিত বাক্যে কিছু সংখ্যাকে রূপকভাবে বোঝানো হয়েছে কিন্তু সমস্ত সংখ্যাকে নয়। উদাহরণ স্বরূপ, এটিতে “মেষশাবকের ১২ জন প্রেরিতের ১২টা নামের” বিষয়ে বলা হয়েছে। (প্রকাশিত বাক্য ২১:১৪) আসুন কয়েকটা প্রমাণ বিবেচনা করি যেগুলো থেকে আমরা বুঝতে পারব যে ১,৪৪,০০০ এই সংখ্যা কোন রূপক সংখ্যা নয় বরং একটা আক্ষরিক সংখ্যা।

      প্রকাশিত বাক্য ৭:৪ পদে লেখা রয়েছে “১,৪৪,০০০ জনকে সিলমোহর দিয়ে চিহ্নিত করা হয়েছে [অর্থাৎ স্বর্গীয় আশা নিশ্চিত করা হয়েছে।]” এই পদের পরের পদগুলোতে আরও একটা দল সম্বন্ধে বলা হয়েছে যেটাকে “বিরাট জনতা” বলা হয়েছে “যাদের গোনার সাধ্য কারো ছিল না” অর্থাৎ এদের সংখ্যা অগণিত। এই ‘বিরাট জনতার’ লোকেরাও ঈশ্বরের কাছ থেকে পরিত্রাণ লাভ করবে। (প্রকাশিত বাক্য ৭:৯, ১০) সুতরাং ১,৪৪,০০০ এই সংখ্যা যদি রূপক হয় তাহলে এই ছোটো দল এবং এই বিরাট জনতার মধ্যে পার্থক্য আমরা কীভাবে বুঝতে পারতাম।a

      এ ছাড়া ১,৪৪,০০০ জন ব্যক্তিদের সম্বন্ধে এটাও বলা হয়েছে যে “প্রথম ফল হিসেবে মানবজাতির মধ্য থেকে তাদের কেনা হয়েছে।” (প্রকাশিত বাক্য ১৪:৪) এই “প্রথম ফল” শব্দটা থেকে বোঝা যায় যে, শুধুমাত্র অল্প কিছু ব্যক্তিকেই বাছাই করা হয়েছে। তাই এই শব্দটা সেই অল্প কিছু ব্যক্তির প্রতি প্রযোজ্য যারা যিশুর সঙ্গে স্বর্গ থেকে পৃথিবীতে থাকা সেই অগণিত লোকদের উপর রাজত্ব করবে।—প্রকাশিত বাক্য ৫:১০.

      a একইভাবে প্রফেশার রবার্ট এল. থমাস, প্রকাশিত বাক্য ৭:৪ পদে ১,৪৪,০০০ এই সংখ্যার বিষয়ে বলেছিলেন, “এটা একটা সঠিক সংখ্যা কারণ ৭:৯ পদে বলা বিরাট জনতার সংখ্যা অগণিত। তাই যদি এই ১,৪৪,০০০ সংখ্যা রূপক হয়ে থাকে তা হলে এই বইয়ের বাকি সংখ্যাগুলো আক্ষরিক নয় বা সঠিক নয়।”—রেভলেশন ১-৭: এন একসেজেটিক্যল কমেন্ট্রি, পৃষ্টা ৪৭৪.

বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
লগ আউট
লগ ইন
  • বাংলা
  • শেয়ার
  • পছন্দসমূহ
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • ব্যবহারের শর্ত
  • গোপনীয়তার নীতি
  • গোপনীয়তার সেটিং
  • JW.ORG
  • লগ ইন
শেয়ার