-
ঈশ্বরের রাজ্য প্রতিটা দিক দিয়েই শ্রেষ্ঠ২০০৬ প্রহরীদুর্গ | জুলাই ১৫
-
-
যিশু ও তাঁর সহশাসকরা শ্রেষ্ঠ অবস্থান থেকে শাসন করে। দানিয়েল তার স্বপ্ন-দর্শনে এও দেখেছিলেন যে, ‘রাজত্ব, কর্ত্তৃত্ব পবিত্র প্রজাদিগকে দত্ত হইয়াছিল।’ (দানিয়েল ৭:২৭) যিশু একা শাসন করেন না। তাঁর সঙ্গে অন্য ব্যক্তিরাও আছে, যারা রাজা হিসেবে শাসন করবে এবং যাজক হিসেবে সেবা করবে। (প্রকাশিত বাক্য ৫:৯, ১০; ২০:৬) তাদের বিষয়ে বলতে গিয়ে প্রেরিত যোহন লিখেছিলেন: “আমি দৃষ্টি করিলাম, আর দেখ, সেই মেষশাবক সিয়োন পর্ব্বতের উপরে দাঁড়াইয়া আছেন, এবং তাঁহার সহিত এক লক্ষ চোয়াল্লিশ সহস্র লোক . . . তাহারা . . . পৃথিবী হইতে ক্রীত।”—প্রকাশিত বাক্য ১৪:১-৩.
সেই মেষশাবক হলেন তাঁর রাজ্যের অবস্থানে যিশু খ্রিস্ট। (যোহন ১:২৯; প্রকাশিত বাক্য ২২:৩) এই সিয়োন পর্বত স্বর্গকে নির্দেশ করে।a (ইব্রীয় ১২:২২) যিশু এবং তাঁর ১,৪৪,০০০ জন সহকারী স্বর্গ থেকে শাসন করছেন। শাসন করার জন্য কী এক উচ্চ অবস্থান! স্বর্গে থাকায়, তাদের দৃষ্টিক্ষেত্র বেশ বিস্তৃত। যেহেতু স্বর্গ হল এর সিংহাসন তাই ‘ঈশ্বরের রাজ্যকে’ ‘স্বর্গরাজ্যও’ বলা হয়। (লূক ৮:১০; মথি ১৩:১১) কোনো অস্ত্র, এমনকি পারমাণবিক আক্রমণও ওই স্বর্গীয় সরকারকে হুমকি দিতে বা এর পতন ঘটাতে পারবে না। এটা অজেয় এবং এর প্রতি যিহোবার উদ্দেশ্যকে পরিপূর্ণ করবে।—ইব্রীয় ১২:২৮.
-
-
ঈশ্বরের রাজ্য প্রতিটা দিক দিয়েই শ্রেষ্ঠ২০০৬ প্রহরীদুর্গ | জুলাই ১৫
-
-
a প্রাচীন ইস্রায়েলের রাজা দায়ূদ যিবূষীয়দের কাছ থেকে পার্থিব সিয়োন পর্বতের দুর্গ হস্তগত করে সিয়োনকে তার রাজ্যের রাজধানী করেছিলেন। (২ শমূয়েল ৫:৬, ৭, ৯) তিনি পবিত্র সিন্দুককেও সেই জায়গায় সরিয়ে এনেছিলেন। (২ শমূয়েল ৬:১৭) যেহেতু সিন্দুকের সঙ্গে যিহোবার উপস্থিতি জড়িত ছিল, তাই সিয়োনকে ঈশ্বরের নিবাস হিসেবে উল্লেখ করা হয়েছে, যা স্বর্গের জন্য এক উপযুক্ত প্রতীক।—যাত্রাপুস্তক ২৫:২২; লেবীয় পুস্তক ১৬:২; গীতসংহিতা ৯:১১; প্রকাশিত বাক্য ১১:১৯.
-