হবক্কূক
৩ ভাববাদী হবক্কূকের প্রার্থনা, যেটা শোকের গানের মতো করে করা হয়েছে:
২ হে যিহোবা, আমি তোমার বিষয়ে শুনেছি।
হে যিহোবা, আমি তোমার কাজের কারণে অবাক হয়ে গিয়েছি।
সঠিক সময়ে* আবারও পরাক্রমী কাজগুলো করো!
সঠিক সময়ে* সেগুলো আবারও দেখাও।
বিপর্যয়ের সময়ে তুমি যেন দয়া দেখানোর বিষয়টা মনে রাখ।
তাঁর মহিমা আকাশকে ঢেকে ফেলল
আর তাঁর প্রশংসা পৃথিবীকে ভরিয়ে দিল।
৪ তাঁর উজ্জ্বলতা সূর্যের আলোর মতো ছিল।
তাঁর হাত থেকে দুটো রশ্মি বের হচ্ছিল,
যেখানে তাঁর শক্তি লুকিয়ে ছিল।
৫ মহামারি তাঁর আগে আগে গেল
এবং প্রচণ্ড জ্বর তাঁর পিছন পিছন গেল।
৬ তিনি স্থির হয়ে দাঁড়ালেন এবং পৃথিবী কেঁপে উঠল।
তিনি এক নজরে জাতিগুলোকে কাঁপিয়ে তুললেন।
অনন্তকালীন পর্বতগুলো চূর্ণবিচূর্ণ হল
এবং প্রাচীন কালের পাহাড়গুলো নত হল।
তিনি প্রাচীন কাল থেকে এমনটাই করে আসছেন।
৭ আমি কূশনের তাঁবুগুলোতে সমস্যা দেখলাম।
মিদিয়ন দেশের তাঁবুর কাপড়গুলো কেঁপে উঠল।
৮ হে যিহোবা, তুমি কি নদীগুলোর উপর রেগে আছ?
তোমার ক্রোধের আগুন কি নদীগুলোর বিরুদ্ধে জ্বলছে?
না কি তুমি সমুদ্রের উপর রেগে আছ?
কারণ তুমি তোমার ঘোড়াগুলোতে চড়ে এলে
এবং তোমার যুদ্ধরথগুলো জয়ী হল।*
৯ তোমার ধনুক বের করা হয়েছে এবং প্রস্তুত করা হয়েছে।
দণ্ডগুলো* শপথ অনুযায়ী কাজ করার জন্য প্রস্তুত। (সেলা)
তুমি পৃথিবীকে নদীগুলোর দ্বারা ভাগ করে দাও।
১০ তোমাকে দেখে পর্বতগুলো যন্ত্রণায় ছটফট করল।
মুষলধারে হওয়া বৃষ্টি পৃথিবীকে ভাসিয়ে দিল।
মাটির নীচে থাকা জল* গর্জন করে উঠল।
সেটা উপরের দিকে হাত তুলল।
১১ সূর্য ও চাঁদ উপরে নিজেদের জায়গায় স্থির হয়ে থাকল।
তোমার তিরগুলো আলোর মতো বের হল।
তোমার বর্শা বিদ্যুতের মতো ঝলমল করে উঠল।
১২ তুমি প্রচণ্ড রেগে গিয়ে পৃথিবীর মধ্য দিয়ে গেলে।
তুমি রেগে গিয়ে জাতিগুলোকে মাড়িয়ে দিলে।
১৩ তুমি তোমার লোকদের পরিত্রাণের জন্য, তোমার অভিষিক্ত ব্যক্তিকে রক্ষা করার জন্য বের হলে।
তুমি মন্দ লোকদের বাড়ির নেতাকে* পিষে দিলে।
তুমি সেই বাড়িটাকে ছাদ* থেকে ভিত্তি পর্যন্ত ধ্বংস করে দিলে। (সেলা)
১৪ যখন তারা আমাকে ছড়িয়ে-ছিটিয়ে দেওয়ার জন্য ঝড়ের মতো বের হল,
তারা দুঃখী ব্যক্তিকে গোপনে খেয়ে ফেলে খুব আনন্দ করল,
তখন তুমি তার যোদ্ধাদের মাথা তাদের নিজেদের অস্ত্র* দিয়েই এফোঁড়-ওফোঁড় করে দিলে।
১৫ তুমি তোমার ঘোড়াগুলো নিয়ে সমুদ্রের মধ্য দিয়ে,
উথালপাথাল হতে থাকা প্রচুর জলের মধ্য দিয়ে গেলে।
আর আমার হাড়গুলো পচে গেল,
আমার পাগুলো কাঁপতে লাগল।
কিন্তু, আমি শান্তভাবে বিপর্যয়ের দিনের জন্য অপেক্ষা করছি
কারণ সেই দিনটা তাদের উপর আসছে, যারা আমাদের আক্রমণ করে।
১৭ যদি ডুমুর গাছে ফুল না ধরে
এবং আঙুর গাছে ফল না ধরে,
যদি জলপাই গাছে ফল না ধরে
এবং খেতে* ফসল উৎপন্ন না হয়,
যদি খোঁয়াড় থেকে মেষ ও ছাগল অদৃশ্য হয়ে যায়
এবং গোয়াল ঘরে গরু ও ষাঁড় না থাকে,
১৮ তারপরও আমি যিহোবার কারণে আনন্দ করব,
আমি আমার পরিত্রাণের ঈশ্বরের কারণে উল্লাস করব।
১৯ নিখিলবিশ্বের প্রভু যিহোবা আমার শক্তি,
তিনি আমার পা হরিণের পায়ের মতো করে তুলবেন
আর তিনি আমাকে উঁচু জায়গাগুলো দিয়ে হাঁটাবেন।
সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: এই গান যেন আমার তারওয়ালা বাদ্যযন্ত্র বাজিয়ে গাওয়া হয়।